তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪১৬ তাফসীরে ইব্ন কাছীর আবু দাউদ (র) উত্তম ও জোরালো সনদ দ্বারা আবূ সালাবা আল-খুশানী (র) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) কুকুরের শিকার সম্পর্কে বলিয়াছেন ৪ যদি তুমি শিকারী কুকুর শিকারের জন্য পাঠাইবার সময় আল্লাহ্র নাম উল্লেখ কর, তবে শিকারীর শিকার তুমি খাও, যদিও শিকারী কুকুর শিকারের কিছু অংশ খাইয়া ফেলে । তেমনি তোমার হাত তোমার প্রতি যাহা ফিরাইয়া দেয়, তাহাও খাও । আমর ইব্ন শু‘আয়বের দাদা হইতে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্‌ন শু‘আইবের দাদা বলেন £ আবূ সালাবা নামক জনৈক বেদুঈনের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন £$ (পূর্বোল্লিখিত হাদীসের অনুরূপ) । অন্য একটি হাদীসে ইব্ন জারীর তাবারী (র)......হযরত সালমান ফারসী (রা) হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, হযরত সালমান ফারসী (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন $ যদি কোন ব্যক্তি তাহার শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করে এবং শিকারের কিছু অংশ যদি সে শিকারী কুকুর কর্তৃক খাওয়া পায়, তবে বাকী অংশ সে খাইতে পারিবে। অবশ্য ইব্‌ন জারীর সালমান (রা) হইতে বর্ণিত হাদীসটিকে ‘মওকুফ’ বলিয়া মন্তব্য করিয়াছেন। তবে অধিকাংশ আলিম কুকুরের শিকার সম্পর্কিত বিধানের ক্ষেত্রে আদী কর্তৃক বর্ণিত হাদীসটিকে অগ্রাধিকার দিয়া থাকেন এবং আবু সা‘লাবা কর্তৃক বর্ণিত হাদীসটিকে দুর্বল বলিয়া মনে করেন। তবে কোন কোন আলিম আবু সা‘লাবার বর্ণিত হাদীসটি এই অর্থে ব্যবহার করেন যে, কুকুর শিকার করার পর যদি দীর্ঘ সময় পর্যন্ত মালিকের অপেক্ষা করিয়া ক্ষুধার তাড়নায় বা এই জাতীয় কোন প্রয়োজনে শিকারের কিছু অংশ খাইয়া ফেলে, তবে শিকারের অবশিষ্টাংশ খাওয়াতে কোন দোষ নাই । কারণ এই অবস্থায় এই আশংকা বা সন্দেহ করা যায় না যে, কুকুর তাহার নিজের জন্যেই শিকার করিয়াছিল। কিন্তু কুকুর যদি শিকার করামাত্রই উহা খাইতে শুরু করে, তবে এই অবস্থায় বুঝা যায় যে, সে উহা নিজের জন্যেই শিকার করিয়াছিল । আল্লাহই ভালো জানেন। শিকারী পাখির শিকার সম্পর্কে ইমাম শাফিঈ বলেন যে, ইহার শিকার কুকুরের শিকারের ন্যায় । জমহুরের মতে শিকারী পাখি তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলিলে তাহা খাওয়া হারাম । কতক আলিম বলেন, উহা খাওয়া হারাম নহে। ইমাম মুযানী (র) বলেন ঃ শিকারী পাখি যদি তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলে, তবে তাহা খাওয়া হারাম নহে। ইমাম আবূ হানীফা এবং ইমাম আহমদ ইব্ন হাম্বলের মতও ইহা । ইহার কারণ বা যুক্তি হিসাবে তাহারা বলেন যে, কুকুরকে যেমন পিটাইয়া বা সাথে সাথে রাখিয়া বিভিন্ন উপায়ে শিক্ষা দেওয়ার সুযোগ রহিয়াছে, পাখিকে সেইভাবে শিক্ষা দেওয়ার সুযোগ নাই । মোটকথা শিকার ধরিয়া খাওয়ান ব্যতীত পাখিকে শিকার করা শিখানো যায় না। তাই শিকারী পাখি শিকার খাইয়া ফেলিলে দূষণীয় মনে করা হয় না । দ্বিতীয়ত কুকুরের শিকার সম্পর্কে শরী‘আতের স্পষ্ট বিধি-বিধান রহিয়াছে কিন্তু পাখির শিকার সম্পর্কে শরী'আতে কোন নির্দেশ নাই ।

— পৃষ্ঠা ৪১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।