Contents সূরা মায়িদা ৪১৩ ইহার জবাবে বলা যায় যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, যাহার রক্ত প্রবাহিত হয় এবং যাহা আল্লাহ্র নামে যবেহ করা হয়, উহা তোমরা খাও । এই হাদীসে এই কথা বলা হয় নাই যে, যে অন্ত্র রক্ত প্রবাহিত করে উহা দ্বারা যবেহ কর । ইহার মধ্যে একই সঙ্গে দুইটি হুকুম পাওয়া যাইতেছে। একটি অন্তর সম্পর্কিত এবং অপরটি রক্ত প্রবাহিত হওয়া সম্পর্কিত । তবে যবেহ করার বস্তু অবশ্যই দাত বা নখ না হওয়া উচিত । এই হইল একদলের অভিমত । দ্বিতীয় অভিমত পোষণকারী হইলেন ইমাম মুযানী (র)। তিনি বলেন, হাদীসে তীরের ব্যাখ্যা স্পষ্ট করিয়া উল্লেখিত হইয়াছে যে, যদি উহার ধারহীন চওড়ার দিক দিয়া আঘাতপ্রাপ্ত হয়, তবে উহা খাইও না এবং যদি উহার ধারালো অংশের আঘাতে মারা যায়, তবে উহা খাও । পক্ষান্তরে কুকুর সম্পর্কে ভিন্নভাবে সাধারণ হুকুম দেওয়া হইয়াছে। তবে এই হুকুমের সম্পর্ক যখন একই শিকারের সহিত সংযুক্ত, তখন কুকুরের সাধারণ হুকুমও উহার অন্তর্ভুক্ত হইবে । মোটকথা দুইটি ভিন্ন জাতীয় বস্তু দ্বারা শিকারের কথা বলা হইলেও নির্দেশটি শিকার সম্পর্কিত । উদাহরণ স্বরূপ বলা যা, যিহারের বিধান সম্পর্কে একস্থানে কেবল গোলামের কথা বলা হইয়াছে এবং অন্যস্থানে মু'মিন গোলামের কথা বলা হইয়াছে। তবে এখানে মু'মিন গোলাম আযাদ করার বিধান করা হইয়াছে এবং ইহাই উত্তম । বিশেষ করিয়া যাহারা এই যুক্তিটিকে মৌলিকভাবে গ্রহণ করেন, তাহাদের নিকট ইহা সর্বোত্তম বলিয়া সাব্যস্ত । পক্ষান্তরে যাহারা ইহার বিরোধিতা করেন, তাহাদের উচিত ইহার জবাবে মযবৃত দলীল ও যুক্তি পেশ করা । ইহা ব্যতীত আরও কথা হইল যে, কুকুর চাপ দিয়া কোন শিকারকে হত্যা করিলে তাহা খাওয়া হারাম । ইহার উপর ভিত্তি করিয়াই বলা হইয়াছে যে, তীরের চওড়া দিক দিয়া আঘাতপ্রাপ্ত হইয়া মৃত জস্তুও খাওয়া হারাম । তবে উভয়টিই শিকারের অন্ত্র হিসাবে গণ্য । আর উভয়টিই এই অবস্থায় উহার ভারত্ববের দ্বারা শিকার হত্যা করিয়াছে। আলোচ্য আয়াতাংশে সাধারণ নির্দেশ বিধৃত হইয়াছে, কোন শর্তারোপ করা হয় নাই । আর আয়াতের সার্বজনীনতা এইরূপ ব্যাখ্যার দ্বারা ক্ষুণনুও হয় নাই । কেননা কিয়াসের জন্য সাধারণ অর্থ সম্বলিত আয়াতই অগ্রগণ্য । ইমাম চতুষ্টয় এবং জমহুরের মতও ইহা । মোটকথা এইটিই সর্বাপেক্ষা উত্তম ব্যাখ্যা ও অভিমত । অপর এক দলের কথা হইল এই £ আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ELK il অর্থাৎ ‘শিকারী কুকুর তোমাদের জন্য যাহা শিকার করে উহা ভক্ষণ করা তোমাদের জন্য হালাল ।' ইহা সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে এবং ইহার মধ্যে শিকারীর আহত শিকার ইত্যাদিও অন্তর্ভুক্ত রহিয়াছে। কিন্তু এই অর্থ গ্রহণ করিলে বিধানের মধ্যে বিশৃংখলা এবং মূল বিষয়ের সাথে বিরোধ সৃষ্টি হয়। কেননা এই অর্থ গ্রহণ করিলে শিকারীর গলা চাপিয়া হত্যাকৃত শিকারও হালালের মধ্যে গণ্য হইয়া যায়। তাই যে কোন অবস্থায় আলোচ্য আয়াতটি দৃষ্টির সম্মুখে রাখিতে হইবে । ইহার ব্যাখ্যার বিভিন্ন দিক রহিয়াছে যেমন $
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।