তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents A সূরা নিসা ৪৩ অর্থাৎ যে আল্লাহর নিষেধ অমান্য করিয়া সীমালংঘন করিবে, জানিয়াও যে ব্যক্তি বাহাদুরী দেখাইয়া পাপকাজে প্রবৃত্ত হইবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। আল্লাহ তা'আলা বলিতেছেন $ Td ld Sd aie তাহাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হইবে ॥' oS অতএব এই কঠিন ভীতিপ্রদ সংবাদ শুনিয়া সকল জ্ঞানী ব্যক্তিরই ভীত হওয়া উচিত এবং অন্তরের পর্দা খুলিয়া এই ভীতিপ্রদ ঘোষণা শ্রবণ করত আল্লাহর অবাধ্যতা হইতে বিরত থাকা উচিত । ‘যেইগুলি সম্পর্কে তোমাদের নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেইসব বড় গুনাহ হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের অন্যান্য ক্রটি-বিচ্যুতিগুলি ক্ষমা করিয়া দিব !' অর্থাৎ যদি তোমরা আমার বড় বড় নিষিদ্ধ পাপ হইতে বাচিয়া থাক, আমি তোমাদের ছোট ছোট পাপগুলি ক্ষমা করিয়া দিব এবং তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইব। তাই আল্লাহ তা‘আলা বলিয়াছেন 8৪ 54 ১5১০ <3 ১১ ‘এবং সন্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাইব !' হাফিয আবূ বকর বাযযায (র)...... হযরত আনাস (রা) হইতে বর্ণনা-করেন যে, আনাস (রা) বলেন £ঃ আমাদের প্রতিপালকের পক্ষ হইতে আমাদের নিকট যাহা পৌছিয়াছে তাহার মত উত্তম আর কিছুই দেখি নাই । আমরা তাহার জন্যে আমাদের পরিবার ও সম্পদ হইতে পৃথক হইব না । তিনি আমাদের বড় বড় পাপগুলি ব্যতীত ছোট ছোট সকল পাপ ক্ষমা করিয়া দিবেন। ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন $ অর্থাৎ ‘যেইগুলি সম্পর্কে তোমাদের নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সকল বড় পাপ হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট পাপগুলি ক্ষমা করিয়া দিব ৷' এই আয়াত সম্পর্কে বহু হাদীস আসিয়াছে। আমরা সম্ভবমত উহা হইতে কিছু পাঠক সমীপে পেশ করিব । ইমাম আহমদ (র)...... হযরত সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন যে, সালমান ফারসী (রা) বলেন ৪ হযরত নবী (সা) আমাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি জান জুমু'আর দিন কি বস্তু ?’ আমি বলিলাম, এ দিনকে জুমু‘আ বলে, যেদিন আমাদের আদি পিতাকে সৃষ্টি করা হইয়াছে । রাসূলুল্লাহ (সা) বলিলেন, “কিন্তু আমি তাহাও জানি তুমি যাহা জান না। কোন অপবিত্র ব্যক্তি যদি সুন্দরভাবে পবিত্র হইয়া জুমু'আর দিনে জুমু'আর নামাযের জন্য আগমন করে এবং ইমাম নামায শেষ না করা পর্যন্ত যদি নীরবতা অবলম্বন করে, তবে সেই জুমু'আ হইতে পরবর্তী জুমু'আর মধ্যে যত পাপ সে করিবে, সকল পাপ আল্লাহ ক্ষমা করিয়া দিবেন, যদি সে হত্যা করা হইতে বিরত থাকে ৷” iM হযরত সালমান ফারসী (রা) হইতে অন্য সূত্রে বুখারীও ইহা রিওয়ায়াত করিয়াছেন।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।