তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents | SS তাফসীরে ইবন কাছীর করার সময় আল্লাহর নাম বাদ পড়ার ব্যপারে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে। এই বিতর্কের উপর সূরা আন‘আমে বিস্তারিত আলোচনা করা হইবে। ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবূ তুফাইল (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ তুফাইল (রা) বলেন, হযরত আদম (আ)-কে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, তখন তাহার প্রতি চারটি বস্তু হারাম করিয়া দেওয়া হয়। (সেইগুলি হইল £$) মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহকৃত জন্তু । তাই এইগুলি কখনো হালাল ছিল না; বরং আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পর হইতেই এইগুলি হারাম হিসাবে গণ্য ছিল। তবে বনী ইসরাঈলদের অপকর্মের কারণে আল্লাহ তাহাদের প্রতি কোন কোন হালাল বস্তুকে হারাম করিয়াছিলেন। ঈসা (আ)-কে প্রেরণ করার পর আবার আদম (আ)-এর যুগের নির্দেশ দেওয়া হয় এবং উপরোল্লিখিত বস্তু চতুষ্টয় ব্যতীত সকল কিছু হালাল করা হয়। কিন্তু সেই যুগের লোকেরা তাহাকে মিথ্যুক প্রতিপন্ন করে এবং তাহার আদেশ-নিষেধ অমান্য করার অপপ্রয়াস পায়। এই হাদীসটি নিতান্ত দুর্বল । ইব্‌ন আবূ হাতিম (র)......জারুদ ইব্‌ন আবূ সবুরা হইতে বর্ণনা করেন যে, জারুদ ইবৃন আবূ সবুরা বলেন ঃ বনী রিবাহ গোত্রের ইবৃন ওয়ায়ল নামের এক ব্যক্তি এবং বিশিষ্ট কবি আবূ ফারাযদাকের পিতা উভয়ে একশতটি করিয়া উটের পা কাটার বাজি ধরে। কুফা শহরের উপকন্ঠে একটা ঝরণার কুলে তাহারা উটের পা কাটা শুরু করিলে লোকজন গাধা ও খচ্চরের পিঠে চড়িয়া উটের গোশত নেওয়ার জন্য সেখানে জড়ো হইতে থাকে । হযরত আলী (রা) ইহা দেখিয়া হুযূর (সা)-এর একটি সাদা খচ্চরের পিঠে চড়িয়া উচ্চস্বরে বলিতে থাকে $ হে জনমণ্ডলী! তোমরা ইহার গোশত খাইও না। ইহা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হইয়াছে। এই হাদীসটিও দুর্বল । তবে আবূ দাউদের একটি রিওয়ায়াত দ্বারা ইহার বিশুদ্ধতা প্রমাণিত হয়। হাদীসটি নিম্নরূপ $ আবু দাউদ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আরব বেদুঈনদের মত পরস্পর বাজি ধরিয়া উটের পা কাটিতে নিষেধ করিয়াছেন। আবু দাউদ (রা) বলেন ঃ মুহাম্মদ ইবৃন জাফর ওরফে গুন্দরের হাদীসটি একমাত্র বর্ণনাকারী আলী ইব্ন আব্বাসের সূত্রে মওকুফ বলিয়া সাব্যস্ত । আবু দাউদ (র)......ইকরিমা হইতে বর্ণনা করেন যে, যুবায়র ইব্‌ন হারীস বলেন £৪ আমি ইকরিমার নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রতিযোগিতার উদ্দেশ্যে দেওয়া ভোজ গ্রহণ বা ভক্ষণ করিতে নিষেধ করিয়াছেন। আবূ দাউদ (র) বলেন, ইব্‌ন জারীর ব্যতীত অন্যান্য সকলের রিওয়ায়াতে ইব্‌ন আব্বাসের উল্লেখ নাই। একমাত্র ইব্‌ন জারীরই ইব্‌ন আব্বাস (রা)-এর রিওয়ায়াতে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 45:51, অৰ্থাৎ ইচ্ছাকৃতভাবে যে জন্তুর গলা টিপিয়া মারা হয় অথবা আকস্মিকভাবে যে জন্তু দম বন্ধ হইয়া মারা যায়। হযরত ইবৃন আব্বাস (রা) ও অন্যান্য মনীষীগণ বলিয়াছেন

— পৃষ্ঠা ৪০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।