তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents kel ায়িদ! 80৭ ' বন্টনের জন্য যবেহকৃত জীব । এইগুলি পাপ কার্য । আজ তোমাদের দীন হইতে কাফিররা নিরাশ হইয়াছে তাই তাহাদিগকে ভয় পাইও না, আমাকে ভয় কর । আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করিলাম এবং তোমাদের উপর আমার নি‘আমত পূর্ণ করিলাম । আর তোমাদের জন্য একমাত্র ইসলামকে জীবনাদর্শরূপে মনোনীত করিলাম । অতঃপর যে ব্যক্তি পাপমতি ভিন্ন ক্ষুধাতুর হইয়া (হারাম বস্তু) খাইবে, সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও অশেষ দয়ালু ৷” তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা যে সমস্ত জন্তু খাওয়া হারাম, উহার বিবরণ দিয়াছেন । উহা হইল মৃত জন্তু । এইখানে সেই মৃতকে বুঝান হইয়াছে যাহা শিকার বা যবেহ করা ব্যতীত আপনা আপনি মরিয়াছ। কেননা উহার শরীরের প্রবাহিত রক্তের স্বরণ ঘটে নাই । তাই উহা স্বাস্থ্য ও দীনের জন্য ক্ষতিকর । এই কারণে আল্লাহ তা'আলা এই ধরনের মৃত জস্তুসমূহকে খাওয়া নিষিদ্ধ বা হারাম করিয়াছেন। তবে মৃত মাছ এই নিষিদ্ধতার আওতাভুক্ত নয়। যথা হযরত আবু হুরায়রা (রা) হইতে ইবৃন খুযায়মা ও ইব্ন হিব্বান স্বীয় সহীহ সংকলনে, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইব্ন মাজাহ স্বীয় সুনানে, শাফিঈ ও আহমদ স্বীয় মুসনাদে এবং মালিক স্বীয় মুআত্তায় বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ (সা)-কে সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন £৪ উহার পানি পবিত্র এবং উহার মৃত মাছও হালাল । এই সম্পর্কে সামনে আরও হাদীস আসিতেছে। আল্লাহ তা'আলা বলিয়াছেন £ (=',4:০ ০১91 অর্থাৎ প্রবাহিত রক্ত । ১! অর্থ প্রবাহিত রক্ত! হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং সাঈদ ইব্ন জুবায়র (রা) এই অর্থ করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র)......ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (রা) বলেন হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে প্রীহা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন যে, তোমরা উহা খাও। তখন লোকজন বলিল, কেন, উহা তো রক্ত । উত্তরে তিনি বলেন যে, তোমাদের জন্য কেবল প্রবাহিত রক্তই হারাম করা হইয়াছে। হাম্মাদ ইব্‌ন সালমা (র)...... হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন ঃ কেবল প্রবাহিত রক্তই নিষিদ্ধ করা হইয়াছে। মারফ্‌* সূত্রে হযরত ইব্‌ন উমর (রা) হইতে মুহাম্মদ ইব্‌ন ইদরীস শাফিঈ বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ বলিয়াছেন ৪ আমাদের জন্য দুইটি মৃত এবং দুই প্রকারের রক্ত খাওয়া হালাল করা হইয়াছে। মৃত দুইটি হইল, মাছ ও টিড্‌ূডি। আর রক্তের প্রকারদ্বয় হইল, কলিজা ও প্নীহা। ও আহমদ ইব্‌ন হাম্বল প্রমুখও ইহা বর্ণনা করিয়াছেন। তবে হাফিয বায়হাকী (র) বলেন যে, বর্ণনাকারী আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম একজন দুর্বল রাবী । অবশ্য মারফ্‌* সূত্রে প্রমুখ হইতে এবং তাহারা হযরত ইব্‌ন উমর (রা) হইতেও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ অবশ্য উসামা, আবদুল্লাহ ও আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম- এই রাবীত্রয় দুর্বল । তবে সকলে সমানভাবে দুর্বল নন।

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।