তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা 8০৫ ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত যায়দ ইব্‌ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন আসলাম (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-সহ সাহাবীগণ যখন মুশরিকগণ কর্তৃক বাধাপ্রাপ্ত হইয়া হুদায়বিয়ার প্রান্তরে এক কঠিন অবস্থায় কালাতিপাত করিতেছিলেন, তখন পূর্বাঞ্চলীয় একদল মুশরিক কা'বাঘর যিয়ারতের উদ্দেশ্যে তাহাদের নিকট দিয়া যাইতেছিল। উহাদিগকে দেখিয়া সাহাবাগণ বলিলেন, তাহারা যেভাবে আমাদিগকে কা'বাগৃহ যিয়ারত করিতে বাধা দান করিয়াছে, আমরা সেইভাবে ইহাদিগকে বাধা দিব। সেই মুহূর্তে এই আয়াতটি নাযিল হয় । "5/1 অৰ্থ হিংসা-বিদ্বেষ। হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ,অনেকে এই অর্থ করিয়াছেন। ইহা 5 হইতে ১; 4 হইতে নিঃসৃত হইয়াছে। ইহা সর্বদা হরকতের সহিত পড়া হয়। যথা ৪ ১৯ - 094-43১ হইতে যেভাবে ১১৩, - ৬!১০৯ - ৬৯১১ নিঃসৃত হইয়াছে, উহাও এইরূপে নিঃসৃত । ইব্‌ন জারীর (র) বলেন, আরবী কবিতায় ১% -কে জযম দিয়াও লিখা হইয়াছে। তবে কোন ক্বারী কুরআনের এই আয়াতটি এইরূপে পড়িয়াছেন কিনা আমাদের জানা নাই ৷ যথা কবি বলেন ৪ Ls SUE PY ly - SEES DY dl sy অতঃপর আল্লাহ পাক বলেন $8 Syd p5xl cle NAGS Ys sy Al ke V0 এই আয়াতে আল্লাহ তা‘আলা মু'মিন বান্দাদেরকে সৎ ও উত্তম কাজে পরস্পরে সাহায্য- সহযোগিতা করার জন্য আদেশ করিয়াছেন। পরস্তু গর্হিত কাজ পরিহার করিয়া তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়াছেন। পক্ষান্তরে অন্যায়, পাপ ও হারাম কাজে পরমস্পরে সহযোগিতা করিতে বারণ করিয়াছেন। ইবৃন জারীর (র) বলেন £ ,5২। অর্থ আল্লাহ্র আদেশকৃত বিষয়কে অমান্য করা । ১! ৯ অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত ইসলামের সীমা লঙ্ঘন করা এবং নিজের ও অন্যের বেলায় ইনসাফ পরিহার করিয়া বেইনসাফীর আশ্রয় নেওয়া । ইমাম আহমদ (র)......হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তুমি তোমার ভাইকে সাহায্য কর, যদি সে অত্যাচারী অথবা অত্যাচারিতও হয়। তখন জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহ্র রাসূল! অত্যাচারিতকে সাহায্য করার অর্থ তো বুঝিলাম, কিন্তু অত্যাচারীকে সাহায্য করার মানে তো বুঝিলাম না। তাহাকে কিভাবে সাহায্য করিব ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তাহাকে অত্যাচার করা হইতে নিষেধ করা এবং বাধা প্রদান করা। ইহাই হইল সাহায্য করা ৷ হুশাইমের সনদে ইমাম বুখারীই কেবল এইরূপ বর্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিমে......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করা হয় রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন £ তুমি তোমার অত্যাচারী বা অত্যাচারিত ভাইকে সাহায্য কর । জিজ্ঞাসা করা হইল, সাহায্য করার অর্থ তো বুঝিলাম না। তিনি উত্তরে বলিলেন ৪ অত্যাচারীকে তাহার অত্যাচার হইতে বিরত রাখা হইল তাহাকে সাহায্য করা ।

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।