তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 80০0 A তাফসীরে ইব্‌ন কাছীর অর্থাৎ এই মাসগুলির প্রতি সম্মান প্রদর্শন কর এবং এই মাসগুলির মধ্যে যুদ্ধ-বিগ্রহ করার মত গৰ্হিত ও নিষিদ্ধ কাজসমূহ পরিহার কর । দ্বিতীয়ত, ইহা দ্বারা হারাম কাজসমূহ পরিহার করার প্রতি জোর তাকিদ প্রদান করা হইয়াছে । যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ অর্থাৎ ‘(হে নবী) তাহারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। তুমি বল, সেই মাসে যুদ্ধ করা বড় গুনাহ ৷” অন্যত্র তিনি বলিয়াছেন 81/4 2 Cdl alll aie gal Sse অর্থাৎ ‘আল্লাহ্‌র নিকট মাসসমূহের সংখ্যা বারটি Co সহীহ বুখারীতে আবূ বাকরা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের দিন বলিয়াছিলেন £ আসমানসমূহ ও যমীনকে সৃষ্টি করার প্রাক্কালে আল্লাহ যুগকে যেভাবে যেরূপে সৃষ্টি করিয়াছিলেন, এখন তাহা আবর্তিত হইয়া অনুরূপ আকার ধারন করিয়াছে। বার মাসে একটি বছর হয়। ইহার মধ্যে চারটি মাস নিষিদ্ধ । ইহার তিনটি পরস্পর সংযুক্ত অর্থাৎ যিলকদ, যিলহজ্জ ও মুহাররম । আর অন্যটি হইলো মুযার গোত্রের রাখা নাম অনুযায়ী জমাদিউস-সানী ও শাবানের মধ্যবর্তী রজব মাসটি ৷ ইহা দ্বারা পূর্ববর্তী মনীষীদের একটি দল দলীল পেশ করেন যে, এই মাসসমূহের সম্মান কিয়ামাত পৰ্যন্ত সমানভাবে বহাল থাকিবে। আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ন! ১১ -এর ভাবার্থে বর্ণনা করিয়াছেন £ তোমরা উহার মধ্যে হত্যাযজ্ঞ হালাল মনে করিও না। মুকাতিল ইবৃন হাইয়ান, আবদুল করীম ইব্‌ন মালিক জাযরীও ইহা বলিয়াছেন। ইব্‌ন জাযরী ও এই মত গ্রহণ করিয়াছেন । তবে জমহুর উলামা বলেন যে, এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। এখন নিষিদ্ধ মাসগুলিতে কাফিরদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধ ঘোষণা করা বৈধ । তাহাদের দলীল হইল এই আয়াতটি ৪ PE EO CORE SS Pall VLG oN LEY El V0 অর্থাৎ ‘যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হইয়া যায়, তখন তোমরা মুশরিকদিগকে যেখানে পাও হত্যা কর ।' . এই কথার উদ্দেশ্য হইল এই, যখন হারাম মাসসমূহের সম্মান রহিত হইয়া গিয়াছে, তখন তোমরা সব সময়ে কাফির-মুশরিকদের সঙ্গে জিহাদ করিতে থাক । ইহা দ্বারা বছরের সকল সময়ে যুদ্ধ করা বৈধ করা হইয়াছে। এই প্রসঙ্গে ইমাম আবূ জাফর (র) আলিমদের ইজমা উদ্ধৃত করিয়া বলেন যে, আল্লাহ তা‘আলা মুশরিকদের সঙ্গে হারাম মাসসমূহ সহ বছরের সকল মাসে যুদ্ধ করা হালাল করিয়াছেন। তিনি এই ব্যাপারেও আলিমদের ইজমা উদ্ধৃত করেন যে, যদি কোন মুশরিক হরম শরীফের সকল বৃক্ষের ছাল দিয়া শরীর আবৃত করে এবং পূর্ব হইতে কোন মুসলমান যদি তাহাকে

— পৃষ্ঠা ৩৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।