Contents সূরা মায়িদা ৩৯৯ উহা ব্যতীত!’ অর্থাৎ কোন্ কোন্ পশু কোন্ কোন্ অবস্থায় হারাম, উহা অতি সত্রই তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে । AE an Le কোন কোন ব্যাকরণবিদ বলেন ঃ হাল হওয়ার কারণে ইহা জবরযুক্ত হইয়াছে । ইহা দ্বারা গৃহপালিত পশুর মধ্যে উট, গরু ও ছাগল বুঝান হইয়াছে। আর বন্য পশুর মধ্যে হরিণ ও বন্য গরু এবং গাধা বুঝান হইয়াছে। তবে বন্য ও গৃহপালিত হালাল পশুগুলিকে ইহরামের অবস্থায় শিকার করা বৈধ জ্ঞান করিতে বারণ করা হইয়াছে। কেননা ইহরামের অবস্থায় শিকার করা হারাম । কেহ কেহ বলিয়াছেন ৪ ইহার অর্থ হইল, আমি তোমাদের জন্য হারামকৃত জন্তু ব্যতীত সকল চতুষ্পদ জন্তু হালাল করিয়াছি। এই হুকুম একমাত্র সেই ব্যক্তির জন্য প্রযোজ্য, যে ইহরাম অবস্থায় শিকার করা হারাম বলিয়া মানে। কেননা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ SD SSE LG Ys 0 El ‘তবে যে ব্যক্তি জীবন সংকটে পতিত, অথচ অবাধ্য ও সীমা লংঘনকারী নহে, তাহার জন্য হারাম জানোয়ার খাওয়া হালাল । আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়াময় ।' অর্থাৎ জীবন-মরণের চরম মুহূর্তে মৃত জন্তুর মাংস ভক্ষণ করা জায়েয রহিয়াছে। উহাও এই শর্তের উপরে যে, সে আল্লাহ্র অবাধ্য ও তাহার সীমালংঘনকারী নহে। অনুরূপভাবে এইখানেও এই কথা বলা হইয়াছে যে, সকল অবস্থায় হালাল পশু জায়েয করা হইয়াছে কিন্তু ইহরামের অবস্থায় শিকার করা বৈধ নয়। অর্থাৎ যে আল্লাহ্র বিধান অমান্য করে তাহার জন্য বৈধ নয়। আল্লাহ পাকের নির্দেশের ধরন এইরূপই । আল্লাহ পাক তাহার প্রদত্ত প্রত্যেকটি আদেশ-নিষেধের গূঢ় রহস্য সম্পর্কে একমাত্র তিনিই সম্যক জ্ঞাত। এই কারণেই তিনি বলিয়াছেন 8 Ces dt অর্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ তাহার ইচ্চানুযায়ী নির্দেশ প্রদান করিয়া থাকেন!” অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ <1 4 SY NL Sl GL অর্থাৎ ‘হে ঈমানদার সকল! হালাল মনে করিও না আল্লাহ্র প্রতীক চিহ্নসমূহকে ।' হযরত ইব্ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা হজ্জের নিদর্শনাবলী বুঝান হইয়াছে। মুজাহিদ (র) বলেন £ ইহা দ্বারা সাফা-মারওয়া এবং কুরবানীর পশু ও উটকে বুঝান হইয়াছে। কেহ কেহ বলিয়াছেন $ ইহা দ্বারা আল্লাহ পাক যে সকল বস্তুকে হারাম করিয়াছেন, সেইগুলিকে বুঝান হইয়াছে। অর্থাৎ তোমরা আল্লাহ কর্তৃক হারাম ঘোষিত বস্তুগুলিকে হালাল মনে করিও না। ' তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১1,11 ১4১
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।