Contents ৩৯৬ তাফসীরে ইব্ন কাছীর নির্দেশকে অমান্য করিয়াছিলেন বলিয়া তাহাদের প্রতি দোষারোপ করা যায় না। কেননা সাহাবীরা আমল করার পূর্বেই নির্দেশটি মওকুফ করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, পবিত্ৰ কুরআনে হযরত আলী (রা)-কে কখনই ভরংসনা করা হয় নাই বলিয়া যে অভিমত ব্যক্ত করা হইয়াছে, সেই ব্যাপারেও মন্তব্য করার অবকাশ রহিয়াছে। কেননা সূরা আনফালে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়ার পক্ষে অভিমত প্রকাশকারী সকলেই সূরা আনফালের তিরস্কারের আয়াতের অন্তর্ভুক্ত । উমর (রা) শুধু ভিন্নমত প্রকাশ করিয়াছিলেন বলিয়া একমাত্র তিনিই সেই আয়াতের লক্ষ্যের বহির্ভূত । অতএব ইহা দ্বারা বুঝা যায় যে, আলোচ্য হাদীসটি নিতান্ত দুর্বল । আল্লাহই ভালো জানেন। ইব্ন জারীর (র)...... ইউনুস (র) হইতে বর্ণনা করেন যে, ইউনুস (র) বলেন $ মুহাম্মদ ইব্ন মুসলিম (র) বলিয়াছেন, আমর ইব্ন হাযম (রা)-কে নাজরানে প্রেরণ করার সময় রাসূলুল্লাহ (সা) তাহাকে যে চিঠি দিয়াছিলেন, সেই চিঠিটি আমি পড়িয়াছি। চিঠিটি আবূ বকর ইব্ন হাযমের নিকট সংরক্ষিত ছিল। উহাতে ইহা আল্লাহ ও রাসূলের পক্ষ হইতে নিদেশ' এই শিরোনামসহ ‘হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর’ হইতে ‘নিশ্চয়ই আল্লাহ সত্বর হিসাব গ্রহণ করিবেন’ পর্যন্ত সূরা মায়িদার প্রথম চারিটি আয়াত লিপিবদ্ধ ছিল। ইব্ন আবূ হাতিম (র)......আবদুল্লাহ ইব্ন আবূ বকর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ তাঁহার পিতা আবূ বকর (রা) হইতে বলেন ঃ এইটি হইল সেই চিঠি যাহা রাসুলুল্লাহ (সা) আমর ইব্ন হাযম (রা)-কে ইয়েমেনে প্রেরণ করার সময় লিখিয়া দিয়াছিলেন। চিঠিটি ইয়েমেনবাসীদের কয়েকটি বিষয়ে অবহিত করা হইয়াছিল এবং সদকা আদায় ও তাহার বিধান সম্পর্কেও লিখা ছিল। উহাতে অঙ্গীকার পূর্ণ করার তাকিদ দেওয়া হইয়াছিল । চিঠিটির প্রথমাং ছিল নিম্নরূপ পরম করুণাময় ও দাতা আল্লাহর নামে আরম্ভ করিতেছি। এই পত্রটি আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে লিখিত হইল । হে ঈমানদার সকল! তোমরা অঙ্গীকার পূর্ণ কর । যখন আমর ইব্ন হাযমকে ইয়েমেনে প্রেরণ করা হয়, তখন রাসূলুল্লাহ (সা)-এর পক্ষ হইতে তাহাদের প্রত্যেকের নিকট হইতে আল্লাহ্ৃকে অধিক ভয় করার অঙ্গীকার গ্রহণ করা হয় । কেননা যাহারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাহাদের সহায়ক 'হন। এ+], ১491 অৰ্থাৎ ‘অঙ্গীকার পূর্ণ কর ॥' ইব্ন আব্বাস, মুজাহিদ ও আরো বহু মাণীষী বলেন ঃ£ ১';5/ মানে অঙ্গীকার । ইব্ন জারীর বলেন ৪ ১,5৯1 -এর অর্থের ব্যাপারে সকলে একমত । অর্থাৎ কোন কিছুর ব্যাপারে পরস্পরে শপথ বা অঙ্গীকার করাকে ১'১% বলে। yall 15 1,5 5১51 41 0, -এর ভাবার্থে আলী ইব্ন তালহা (র) Ea হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বলেন $ আল্লাহ যে সকল বিষয়কে হালাল বা হারাম এবং যে সকল বিষয়কে ফরয করিয়াছেন। আর 1, <%5 9, 1'/,4%5 3, বলিয়া আল্লাহ যে যে ব্যাপারে সাবধান করিয়াছেন $৪ দ্বারা উহাই বুঝায় ৷ দ্বিতীয়ত, আল্লাহ তাআ'লা বলিয়াছেন ৪
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।