তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৯০ তাফসীরে ইব্ন কাছীর কিছু তোমাকে বলিব না । হযরত উমর (রা) বলিতেন, আয় আল্লাহ । বিষয়টি তুমি আমাদের জন্যে পরিষ্কাররূপে বর্ণনা করিলেও আমার নিকট উহা স্পষ্ট ও পরিষ্কার হয় নাই । ইমাম ইব্‌ন জারীর উপরিউক্ত হাদীস উপরিনল্লিখিতরূপেই বর্ণনা করিয়াছেন। তিনি উহা ইব্‌ন সীরীন (র) হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। কিন্তু, হুযায়ফা (রা)-এর সহিত সনদ বিচ্ছিন্ন। হাফিয আবূ বকর আল-বায্যার (র)......হযরত হুযায়ূফা (রা) হইতে তাহার 'মুস্নাদ' সংকলনে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা)-এর সফরের অবস্থায় তাহার প্রতি কালালা সম্বন্ধীয় আয়াত নাযিল হইল । তিনি থামিলেন। তাহার উটের অব্যবহিত পশ্চাতে হযরত হুযায়ফা (রা)-এর উট ছিল । তিনি উহা হযরত হুযায়ফা (রা)-কে শিখাইলেন। হযরত হ্যায়ফা (রা) পশ্চাতে তাকাইয়া হযরত উমর (রা)-কে দেখিলেন। তিনি উহা তাহাকে শিখাইলেন। স্বীয় খিলাফতের যুগে হযরত উমর (রা) 4/0১৫ সম্বন্ধে গবেষণা করিলেন । এই সময়ে তিনি হযরত হুযায়ফা (রা)-কে ডাকিয়া তৎ্সম্বন্ধে তাহাকে প্রশ্ন করিলেন । হযরত হুযায়ফা (রা) বলিলেন, নিশ্চয়ই নবী করীম (সা) আমাকে উহা যেভাবে শিখাইয়াছেন, আমি সেইভাবে উহা আপনাকে শিখাইয়াছি। আল্লাহ্র শপথ! নিশ্চয়ই আমি সত্যবাদী । আল্লাহ্র শপথ! আমি কখনো উহার অতিরিক্ত কিছু আপনাকে বলিব না। উপরিউক্ত হাদীস হযরত হুযায়ফা (রা) ভিন্ন অন্য কোন সাহাবী বর্ণনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই । তেমনি হযরত হুযায়ফা (রা) হইতে উপরিউক্ত মাধ্যম ভিন্ন অন্য কোন মাধ্যমে উহা বর্ণিত হইয়াছে বলিয়াও আমার জানা নাই । পরস্তু. উপরিউক্ত সনদের রাবী হিশাম হইতে আবদুল আলা ভিন্ন অন্য কোন রাবী উহা বর্ণনা করিয়াছেন বলিয়াও আমার জানা নাই । ইমাম ইব্‌ন মারদুবিয়া উহা পূর্বোল্লিখিত রাবী আবদুল আলা হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু শায়্বা (র)......সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত উমর (রা) নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, 413 -এর রাখিয়া যাওয়া সম্পত্তি কিরূপে বণ্টিত হইবে ? ইহাতে নিম্নের আয়াত নাযিল হইল $৪ ee USE aE nk, tit Ss CLL ইহাতেও হযরত উমর (রা) 13 -এর বিষয়টি বুঝিতে সক্ষম হইলেন না। তিনি স্বীয় কন্যা উম্মুল মু'মিনীন হযরত হাফ্সা (রা)-কে বলিলেন, নবী করীম (সা)-এর মেযাজ মুবারক যখন তুমি হাসি-খুশি অবস্থায় দেখিবে, তখন এই সম্বন্ধে তাহাকে প্রশ্ন করিবে । পিতার আদেশ মুতাবিক হযরত হাফ্্‌সা (রা) নবী করীম (সা)-এর হাসি-খুশি অবস্থায় তৎসম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, তোমার পিতাই তোমার নিকট এই প্রশ্ন উল্লেখ করিয়াছে। আমার মনে হয়, তোমার পিতা উহা বুঝিবেন না। হযরত উমর (রা) উহার পর বলিতেন, নবী করীম (সা) যে মন্তব্য করিয়াছেন, উহার পর আমি উহা পারিব বলিয়া আমার মনে হয় না। ইমাম ইব্ন মারদুবিয়াও উহা বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন মারদুবিয়া ইব্‌ন উয়ায়নার মাধ্যমে উমর ইব্‌ন তাউস হইতে উপরিউক্ত হাদীস এইরূপে বর্ণনা করিয়াছেন ৪ একদা হযরত উমর (রা) স্বীয় কন্যা উম্মুল মু'মিনীন হযরত হাফসা (রা)-কে নবী করীম (সা)-এর নিকট

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।