Contents সূরা নিসা ৩৮৯ অর্থাৎ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি দুইটি বোন রাখিয়া মরিয়া গেলে তাহারা তাহার সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাইবে। বোনের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা এইরূপে দুই- তৃতীয়াংশ পাইবে । একদল ফকীহ্ উপরিউক্ত আয়াতাংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া মৃত ব্যক্তির দুই কন্যা সন্তানের প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন। যেমন, নিম্নোক্ত আয়াতে বর্ণিত দুইয়ের অধিক কন্যা সন্তানের প্রাপ্য অংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া ফকীহ্গণ দুই-এর অধিক ভগিনীর প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন ৪ JIL Bl ls SI G3 sls LK LU অর্থাৎ (মৃত ব্যক্তির) কন্যা সন্তানের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা তাহার সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাইবে। 413 ভ্রাতা ও ভগিনী উভয় শ্ৰেণীর উত্তরাধিকারী রাখিয়া মরিয়া গেলে তাহাদের প্রাপ্য অংশ কি হইবে এখানে তাহা বর্ণিত হইতেছে ঃ SAVED Ube RU LL YO EGE IG ty অর্থাৎ কালালার উত্তরাধিকারীগণ ভ্রাতা ও ভগিনী উভয় শ্রেণীর হইলে একজন পুরুষ দুইজন স্ত্রীলোকের প্রাপ্য অংশের সমান অংশ পাইবে। মৃতের পুত্ৰ-কন্যা, পৌত্র-পৌত্রী বা ভ্রাতা-ভগিনী ইত্যাকার নারী-পুরুষ উভয় শ্রেণী আসাবা হিসাবে উত্তরাধিকারী হইলেও একজন পুরুষ দুইজন নারীর প্রাপ্য অংশের সমান অংশ পাইবে- এই নীতির ভিত্তিতে তাহাদের মধ্যে সম্পত্তি বণ্টিত হইবে। le eh Yd Las bi do অর্থাৎ যাহাতে তোমরা সত্য ও ন্যায় হইতে বিচ্যুত না হও, সেই উদ্দেশ্যে আল্লাহ তা'আলা তোমাদের অনুসরণের জন্যে অবশ্য পালনীয় বিষয়সমূহ পরিষ্কাররূপে বর্ণনা করেন এবং তোমাদের জন্যে সীমা নির্ধারণ করিয়া দেন । তিনি প্রতিটি নির্দেশের সুফল, মংগল ও কল্যাণ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। তিনি সঠিকরূপে জানেন, মৃত ব্যক্তির কোন্ আত্মীয় তাহার সম্পত্তির কত অংশ পাইবার যোগ্য । ইব্ন জারীর (র)......মুহাম্মদ ইব্ন সীরীন (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা নবী করীম (সা) সাহাবীগণসহ সফরে ছিলেন। হযরত হুযায়ফা (রা) নবী করীম (সা)-এর উটের পশ্চাতের উটে এবং হযরত উমর (রা) হযরত হুযায়ফা (রা)-এর উটের পশ্চাতের উটে সওয়ার ছিলেন। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল £$ Eyl sl dl- USE sk, tt J - PPE নবী করীম (সা) উহা হযরত হুযায়ফা (রা)-কে শিখাইলেন এবং হযরত হুযায়ফা (রা) উহা হযরত উমর (রা)-কে শিখাইলেন। এই ঘটনার পর একদিন হযরত উমর (রা) হযরত হুযায়ফা (রা)-কে উক্ত আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলেন। হযরত হুযায়ফা (রা) তাহাকে বলিলেন, দেখিতেছি, তুমি তো একজন অবুঝ ব্যক্তি । নবী করীম (সা) উহা আমাকে যেরূপ শিখাইয়াছেন, আমি তোমাকে উহা ঠিক সেইরূপে শিখাইয়াছি। আল্লাহর কসম! আমি কখনো উহার অতিরিক্ত
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।