Contents ' সূরা নিসা | ৩৭৯ ‘আর সেই সময়ে কথা চিন্তা করো, যখন আল্লাহ বলিবেন, ‘হে ঈসা! তুমি কি মানুষকে বলিয়াছ তোমরা আল্লাহকে ত্যাগ করিয়া আমাকে ও আমার মাতাকে মা‘বূদ বানাও ? ঈসা বলিবে, তুমি মহান! যে কথা বলিবার অধিকার আমার নাই, তাহা বলা আমার পক্ষে সম্ভবপর হইতে পারে না। যদি আমি বলিয়াই থাকি, তবে তুমি উহা নিশ্চয়ই জানিয়াছ। আমার অন্তরের কথা তুমি জানো; কিন্তু আমি তোমার অন্তরের কথা জানি না। নিঃসন্দেহে তুমি অজ্ঞাত বিষয়ের জ্ঞাতা ৷’ খ্রিস্টানগণ স্বয়ং হযরত ঈসা (আ)-কেই খোদা বলিয়া বিশ্বাস করে। এ সম্বন্ধে আল্লাহ তা‘আলা বলিতেছেন $৪ di oa US AGU Seth ph dt byt UG Ch hs 1 Ee SE BS Ela Sle STOOGES ss GL ory Us Ce GS CEL CG pa 5 Slot ‘যাহারা বলিয়াছে, নিশ্চয়ই আল্লাহ হইতেছেন স্বয়ং মরিয়ম তনয় ঈসা মাসীহ, তাহারা নিশ্চয়ই কুফরী করিয়াছে। তুমি বলো, আল্লাহ যদি মরিয়ম তনয় ঈসা মাসীহ, তাহার মাতা ও পৃথিবীর সকল মানুষকে মৃত্যু দিতে ইচ্ছা করেন, তবে কে তাহার বিরুদ্ধে সামান্য ক্ষমতা রাখে ? আর আকাশসমূহ, পৃথিবী ও উহাদের মধ্যে অবস্থিত সমুদয় বস্তুর উপর আল্লাহ্র ক্ষমতা ও কর্তৃত্ব রহিয়াছে। তিনি যাহা চাহেন, সৃষ্টি করেন । আর আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতা রাখেন ৷’ অভিশপ্ত খ্রিস্টান জাতির আকীদা-বিশ্বাস বিশ্লেষণ করিলে দেখা যায়, তাহাদের ঘৃণ্যতম কুফরের রূপ বিভিন্ন । তাহাদের এক সম্প্রদায় হযরত ঈসা (আ)-কে একক ইলাহ মনে করে; আরেক সম্পৃদায় তাহাকে আল্লাহ্র শরীক মনে করে এবং আরেক সম্প্রদায় তাহাকে আল্লাহ্র পুত্র মনে করে। এতদ্্যতীত অন্যান্য বিষয়েও তাহাদের মধ্যে তীব্র মতভেদ রহিয়াছে। জনৈক একটি বিষয়ে তাহারা এগারটি মত ব্যক্ত করিবে!’ পণ্ডিত হিজরী চারিশত সন বা উহার পূর্বে লিখিয়াছেন যে, কল্সট্যান্টিনোপল শহরের প্রতিষ্ঠাতা সম্রাট কন্সট্যান্টাইনের যুগে ‘খ্রিস্টান জাতির মহা আমানত নির্ধারণ চুক্তি’ যাহা প্রকৃতপক্ষে মহা খেয়ানত নির্ধারণ চুক্তি ছিল- সম্পাদন করিবার উদ্দেশ্য এক মহাসম্মেলনে মিলিত হয়। মহা আমানত নির্ধারণে উক্ত সম্মেলনে তীব্র মতভেদ দেখা দিল । তাহারা দুই হাজারের অধিক দলে বিভক্ত হইয়া পড়িল । কোন দলে একশতজন, কোন দলে সত্তরজন, কোন দলে পঞ্চাশজন আবার কোন দলে বিশজন লোক ছিল। প্রত্যেক দল ছিল অপর দল হইতে পৃথক মত ও বিশ্বাসের ধারক ও প্রবক্তা । সম্রাট দেখিলেন, তিনশত আঠারজনের একটি দল একটি বিশেষ মত ও বিশ্বাসের অনুসারী । তিনি উক্ত দল এবং উহার মত ও বিশ্বাসকে পৃষ্ঠপোষকতা প্রদান করিলেন। সম্বাট ছিলেন একজন দার্শনিক । তিনি উক্ত দলের মতবাদ ভিন্ন অন্যান্য সকল দলের
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।