তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৭৫ ইমাম আহমদ (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন £ঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-কে এই বলিয়া সম্বোধন করিল, হে মুহাম্মদ! হে আমাদের নেতার পুত্র নেতা! হে আমাদের শ্রেষ্ঠতর ব্যক্তির পুত্র শ্রেষ্ঠতম ব্যক্তি! ইহাতে নবী করীম (সা) বলিলেন £ঃ ওহে লোক সকল! নিজেদের কথাবার্তায় সতর্ক থাকিও । শয়তান যেন তোমাদিগকে বিপথে লইয়া যাইতে না পারে। আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা ও তাঁহার রাসূল ৷ ইহা আমার নিকট বাঞ্ছিত নহে যে, আল্লাহ তা'আলা আমাকে যে মর্যাদা ও আসন প্রদান করিয়াছেন, তোমরা আমাকে তদপেক্ষা উচ্চতর মর্যাদা ও আসন প্রদান করিবে। উপরোক্ত হাদীস একমাত্র ইমাম আহমদই উপরোক্ত সনদে বর্ণনা করিয়াছেন। SAY dl de VS Y অর্থাৎ তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলিও না এবং তাহার জন্যে সহধর্মিণী বা পুত্র গড়িয়া লইও না। আল্লাহ এইরূপ ক্রটি ও অপূর্ণতা হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র । তিনি মহান। UM SA AE AMG MALE LAL TU 0 PE) EET OC SC MEE ae Call Cail Ld ক HE LCN অর্থাৎ ‘মরিয়াম তনয় ঈসা মাসীহ আল্লাহ তা'আলার একজন বান্দা ও রাসূল বৈ কিছু নহেন। তিনি তাহার একটি সৃষ্টিমাত্র । আল্লাহ তাআলা তাহাকে হইতে বলিয়াছেন আর তিনি হইয়া গিয়াছেন। আল্লাহ তা'আলা তাহাকে হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে হযরত মরিয়ম (আ)-এর নিকট প্রেরিত স্বীয় বাক্য দ্বারা সৃষ্টি করিয়াছেন। হযরত জিবরাঈল (আ). আল্লাহর-নির্দেশে হযরত মরিয়ম (আ)-এর মধ্যে আল্লাহর সৃষ্ট রূহকে ফুৎকারে প্রবিষ্ট করিয়া দেন। হযরত ঈসা (আ) আল্লাহর কালেমা অর্থাৎ আদেশমূলক বাক্য ‘হও’ দ্বারা সৃষ্ট হইয়াছেন। তাই তিনি ‘কালিমাতুল্লাহ' নামে আখ্যায়িত হইয়াছেন। তিনি আল্লাহ তাআলার সৃষ্ট রূহ বলিয়াই ‘রহুল্লাহ’ নামে আখ্যায়িত হইয়াছেন। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ EE Sly ll ste SE TULL HI lL “মরিয়াম তনয় মাসীহ তো রাসূল বৈ কিছু নহে। তাহার পূর্বে বহু রাসূল অতিক্রান্ত হইয়া গিয়াছে। আর তাহার মাতা ছিল মহান সত্যাশ্রয়িণী । তাহারা উভয়ে খাদ্য গ্রহণ করিত ।' তিনি আরও বলিয়াছেন ৪ OIC SU IGS SIL EE PILES ad Lie ie Je অর্থাৎ ‘ঈসার অবস্থা তো আদমের অবস্থার সমতুল্য । তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিলেন । অতঃপর তাহাকে বলিলেন, ‘হও’ আর তৎক্ষণাৎ হইয়া গেল ।'

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।