Contents : ৩৭৪ তাফসীরে ইব্ন কাছীর abl IB SS 52 CHES EHO OV) L227 + 214 _452* G327 edad GS Ee Sz all je POET ৰ 3 F235 BUGIS 27393 are LGD C3 HN J) rare nl SLs < 24 3 ALATA TEANGA ALAS 8198 CHEN Kon USN BLAUSY + NUKE 16) 485 1D SS ORI DUES NI LS SL ১৭১. “হে আহলে কিতাব! তোমাদের দীনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। আর হক কথা ছাড়া আল্লাহর ব্যাপারে কিছু বলিও না । নিঃসন্দেহে ম্সীহ্ ঈসা ইব্ন মরিয়ম আল্লাহর রাসূল ও তাহার মূর্ত কালেমা । উহা মরিয়মের নিকট প্রেরিত হইয়াছে ও উহাতে প্রাণ সঞ্চার করা হইয়াছে তাই তোমরা আল্লাহ ও তাহার রাসূলের উপর ঈমান আন এবং বলিও না তিনজন । নিবৃত্ত হও, তোমাদের জন্য মঙ্গল । নিঃসন্দেহে প্রভু একজন । তাহার সন্তান হইবে, তিনি ইহা করিতে পবিত্র । আসমান ও যমীনে যাহা কিছু আছে সকলই আল্লাহর এবং কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট ।” তাফসীর ৪ ১৭১ নং আয়াতে আল্লাহ তা'আলা কিতাবধারী সম্প্রদায়কে দীনী ব্যাপারে বাড়াবাড়ি করিতে নিষেধ করিতেছেন। খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উক্ত বাড়াবাড়ি অধিক পরিমাণে পরিলক্ষিত হয়। তাহারা হযরত ঈসা (আ)-কে নবীর আসন হইতে তুলিয়া খোদার আসনে বসাইয়াছে। তাহারা খোদাকে যেরূপে ইবাদত করে, হযরত ঈসা (আ)-কে সেইরূপে ইবাদত করে। এমনকি তাহারা নিজেদের পাদ্রী-পুরোহিতের ব্যাপারেও বাড়াবাড়ি করিয়াছে। তাহারা তাহাদিগকে নিল্পাপ মনে করিয়া তাহাদের ন্যায়-অন্যায়, হক-না হক, সত্য-মিথ্যা প্রতিটি কথা ও কাজকে ন্যায় ও সত্য বলিয়া অনুসরণ করিয়া চলে। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ Es A Elly ah 595 bs CUT ELAS PAULL N55) অর্থাৎ ‘তাহারা আল্লাহর পরিবর্তে নিজেদের পণ্ডিত-পুরোহিত, সাধু-সন্যাসী এবং মরিয়ম তনয় ঈসাকে রব (প্রতিপালক প্রভু) বানাইয়া লইয়াছে।' ইমাম আহমদ (র)......হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ঃ তোমরা আমাকে আমার প্রকৃত আসন হইতে তদ্রুপ উচ্চতর আসনে বসাইও না, যেরূপে খিস্টানগণ হযরত ঈসা (আ)-কে তাহার প্রকৃত আসন হইতে উচ্চতর আসনে বসাইয়াছে। আমি তো একজন বান্দা । অতএব তোমরা বলিও, আল্লাহর বান্দা ও রাসূল । যুহরী হইতে ইমাম আহমদ ও আলী ইব্ন মাদীনীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। আলী ইব্ন মাদীনী উহাকে বিশুদ্ধ হাদীসরূপে আখ্যায়িত করিয়াছেন। যুহরী হইতে ইমাম বুখারীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।