Contents সূরা নিসা ৩৭৩ cs ts HEL al ISL Ue et 5 ips ১৬৭ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলিতেছেন ঃ যাহারা নিজেরা সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে এবং সত্য প্রত্যাখ্যানে অপরকে প্ররোচিত করিয়াছে, তাহারা হিদায়াত হইতে অনেক দূরে চলিয়া গিয়াছে। ১৬৮-১৬৯ নং আয়াতদ্বয়ে আল্লাহ তা‘আলা বলিতেছেন $ যাহারা নিজেরা আল্লাহর নিদর্শনাবলী, তাহার কিতাব ও রাসূলকে প্রত্যাখ্যান করিয়াছে এবং অপরকে উপরোক্ত বিষয়াবলী প্রত্যাখ্যান করিতে প্ররোচনা দিয়াছে, আর এইভাবে আল্লাহর অবাধ্য হইয়া সীমা লংঘন করিয়াছে, আল্লাহ তাহাদিগকে না কোনক্রমে ক্ষমা করিবেন, আর না জাহান্নামের পথ ব্যতীত কল্যাণের কোন পথ দেখাইবেন। তাহারা জাহান্নামে অনন্তকাল ধরিয়া বাস করিবে। দ্বিতীয় আয়াতের ১১৪৯ 5২৮ %। (জাহান্নামের পথ ব্যতীত) অংশটি (০5s অর্থাৎ জাহান্নামের পথ । পূর্ব আয়াতে উল্লেখিত কল্যাণের পথসমূহের মধ্য হইতে কোনো পথ নহে; বরং উহা অকল্যাণ ও অমঙ্গলের পথ। প্রথম আয়াতে আল্লাহ তা'আলা বলিয়াছেন, তিনি সত্যদ্বেষী কাফিরদিগকে কোনক্রমে কল্যাণের পথ দেখাইবেন না । দ্বিতীয় আয়াতে বলিতেছেন, তবে তিনি জাহারবামের ভয়াবহ অকল্যাণের পথ তাহাদিগকে দেখাইবেন । ১৭০ নং আয়াতে আল্লাহ তা'আলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করিয়া বলিতেছেন ৪ হে লোক সকল! তোমাদের নিকট রাসূল মুহাম্মদ (সা) তোমাদের প্রতিপালক প্রভুর পক্ষ হইতে হিদায়াত, সত্য দীন ও আত্মার জন্য তৃপ্তিদায়ক বর্ণনাসহ আগমণ করিয়াছেন। তোমরা তাহার আনীত দীনকে গ্রহণ কর এবং তাহাকে অনুসরণ করিয়া চল । উহা তোমাদের জন্যে কল্যাণকর হইবে ৷ স্মরণ রাখিও, তোমরা আল্লাহর প্রতি কুফর করিলে তাহাতে তাহার কোন ক্ষতি হইবে না। কারণ আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা তাহারই । তিনি তোমাদের অথবা তোমাদের ঈমানের মুখাপেক্ষী নহেন। আর তোমাদের মধ্য হইতে কে হিদায়াত পাইবার যোগ্য তাহা তিনি ভালরূপে জানেন এবং তদনুযায়ী তাহাকে হিদায়াত প্রদান করেন । অনুরূপভাবে তোমাদের মধ্য হইতে কে গুমরাহীর যোগ্য, তাহা তিনি বেশ ভালভাবে জানেন এবং তদনুযায়ী তাহাকে গুমরাহ ও পথভ্রষ্ট করেন। তিনি তাহার সমুদয় কথা, কার্য বিধান ও ব্যবস্থায় অশেষ প্রজ্ঞাময় । আল্লাহর প্রতি মানুষের কুফরী করায় যে তাহার নিজের কোনো ক্ষতি নাই, একথা ঘোষণা প্রসঙ্গে হযরত মূসা (আ) অনুরূপভাবে বলিয়াছেন ৪ LL dr Wee 28 3 SoG LS NAG ‘যদি পৃথিবীর অন্যান্য সকল অধিবাসী ও তোমরা সকলে মিলিত হইয়া কুফরী কর, (তথাপি তাহার কোন ক্ষতি করিতে পারিবে না), আল্লাহ স্বয়ম্তর ও সর্ব প্রশংসিত ৷'
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।