Contents ৩৭২ তাফসীরে ইব্ন কাছীর ' নাযিল করিয়াছেন। উহাতে সম্মুখ বা পশ্চাৎ কোন দিক দিয়াই বাতিল ও অসত্য প্রবেশ করিতে পারে না। কারণ উহা প্রজ্ঞাময় প্রশংসিত সত্তার পক্ষ হইতে অবতীর্ণ -ls অর্থাৎ আল্লাহ তা'আলা তাহার যে ইলম ও জ্ঞান দ্বারা মানুষকে সমৃদ্ধ করিতে চাহিয়াছেন, তৎসহ উহাকে তিনি নাযিল করিয়াছেন। নিজের যে ইলম ও জ্ঞানকে তিনি আল-কুরআনে নাযিল করিয়াছেন উহা হইতেছে হিদায়াত, সত্য-মিথ্যা নিৰ্ণায়ক, যুক্তি-প্রমাণ এবং বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট জ্ঞান । তিনি তাহার সন্তোষ ও অসন্তোষের বিষয়ের পরিচয়, অতীত ও ভবিষ্যতের অদৃশ্য বিষয়াবলীর জ্ঞান এবং স্বীয় পবিত্র গুণাবলীর পরিচয় সহ তাহার কিতাব নাযিল করিয়াছেন। অদৃশ্য বিষয়াবলীর যতটুকু জ্ঞান মানুষ ও ফেরেশতাকে তিনি দান করেন, তাহারা শুধু ততটুকুই লাভ করিতে পারে। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ বিন্দুমাত্র জ্ঞানও অধিকারে আনিতে পারে না৷’ অনুরূপভাবে স্বীয় গুণাবলী সম্বন্ধীয় যতটুকু জ্ঞান তিনি তাহাদিগকে দান করেন, তাহারা শুধু ততটুকু লাভ করিতে পারে। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ Lle sb YS ‘তাহাদের জ্ঞান তাহাকে আদৌ আয়ত্ত করিতে পারেনা’ ইব্ন আবূ হাতিম (র)......আতা ইবন সায়িব হইতে বর্ণনা করিয়াছেন £ঃ আবূ আবদির রহমান আস-সুলামী আমাকে কুরআন মাজীদ শিক্ষা দিয়াছেন । তাহার অভ্যাস ছিল যে, কেহ তাহাকে কুরআন মাজীদ শুনাইলে তিনি বলিতেন, তুমি আল্লাহর জ্ঞান আয়ত্ত করিয়াছ। আজ কেহ তোমার অপেক্ষা শ্রেষ্ঠতর নহে। তবে আমল ও কর্ম দ্বারাই কেহ শ্রেষ্ঠত্ব অর্জন করিতে পারে। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিতেন ৪ gs dls ks Sats lly cle I অর্থাৎ ‘তিনি নিজ জ্ঞানসমৃদ্ধ করিয়া উহা নাযিল করিয়াছেন এবং ফেরেশতারাও সাক্ষ্য দিতেছে। আর আল্লাহ্র সাক্ষ্যই তো যথেষ্ট ৷ UES EEE অর্থাৎ ‘যে কিতাব তোমার নিকট অবতীর্ণ হইয়াছে, উহার সত্যতা সম্বন্ধে আল্লাহর সহিত ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করে’ মুহাম্মদ ইব্ন ইসহাক (র)...... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ একদা একদল ইয়াহুদী নবী করীম (সা)-এর নিকট আগমণ করিলে তিনি তাহাদিগকে বলিলেন £ঃ আমি নিশ্চিতভাবে জানি যে, তোমরা অবশ্যই জানো, আমি আল্লাহর রাসূল । তাহারা বলিল, ‘আমরা ইহা জানি না৷ ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।