তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৬৯ ইবন মারদুবিয়া (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন-ঃ নবী করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা যখন হযরত মূসা (আ)-এর সহিত বাক্যালাপ করিতেছিলেন, তখন তিনি অন্ধকার রাত্রিতে পরিচ্ছন্ন প্রস্তরের উপর দিয়া কৃষ্ণবৰ্ণ পিপীলিকার গমন করিবার দৃশ্যও দেখিতেছিলেন। এই হাদীস উপরোল্লিখিত সনদ ভিন্ন অন্য কোন সনদে বর্ণিত হয় নাই । উপরোল্লিখিত সনদও বিশুদ্ধ নহে। তবে উক্ত রিওয়ায়াত আবু হুরায়রা (রা)-এর নিজস্ব উক্তি বলিয়া প্রমাণিত হইলে উহাকে বিশুদ্ধ রিওয়ায়াত বলা যাইবে। হাকিম (র)......হযরত ইব্ন মাসউদ (রা) হইতে তাহার 'মুসতাদরাক’ সংকলনে এবং ইমাম ইব্ন মারদুবিয়া তাহার গ্রন্থে বর্ণনা করেন $ নবী করীম (সা) বলিয়াছেন ৪ আল্লাহ তা‘আলা যখন হযরত মূসা (আ)-এর সহিত বাক্যালাপ করেন, তখন তাহার পরিধানে একটি পশমী জুববা, একটি চাদর, একটি পশমী পায়জামা এবং গাধার কাচা চামড়ায় নির্মিত একজোড়া জুতা ছিল। ইব্ন মারদুবিয়া (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত. ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ£ আল্লাহ তা'আলা হযরত মূসা (আ)-এর সহিত তিনদিন ধরিয়া বাক্যালাপ করিয়াছেন এবং উহাতে মোট একলক্ষ চল্লিশ হাজার কালাম বলিয়াছেন। উহার সর্বাংশই উপদেশ ছিল। অতঃপর কোন মানুষের কালাম হযরত মূসা (আ)-এর কানে আসিলে তিনি তাহার উপর রাগান্বিত হইতেন। কারণ ইতিপূর্বে তাহার কানে মহান প্রতিপালক প্রভুর কালাম প্রবেশ করিয়াছিল। উপরোক্ত রিওয়ায়াতের সনদও দুর্বল । কারণ, উহার অন্যতম রাবী জুয়াইরিব অধিকতর দুর্বল । এতদ্্যতীত ইবনে আব্বাস (রা)-এর সহিত যাহৃহাকের সাক্ষাত লাভ ঘটে নাই । ইব্ন মারদুবিয়া ও আবূ হাতিম (র)......হযরত জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন ঃ আল্লাহ তা'আলা যেদিন তূর পর্বতে হযরত মূসা (আ)-এর সহিত বাক্যালাপ করেন, সেদিনের বাক্যালাপ, যেদিন তাহাকে ডাকিয়া বাক্যালাপ করিয়াছিলেন, সেদিনের বাক্যালাপ হইতে স্বতন্ত্র ছিল । হযরত মুসা (আ) আল্লাহ তা'আলার সমীপে নিবেদন করিলেন, এইরূপ দুর্বহই কি তোমার বাক্যালাপ ? আল্লাহ তা'আলা বলিলেন ৪ হে মূসা! আমি তো তোমার সহিত মাত্র দশ হাজার জিহ্বার শক্তি দ্বারা বাক্যালাপ করিয়াছি। অবশিষ্ট সমুদয় জিহ্বার ক্ষমতা আমার অধিকারে রহিয়াছে। আমার বাক্যালাপের গুরুভার আরও বহুগুণ বেশি । বাক্যালাপ শেষে বনী ইসরাঈলের নিকট মূসা (আ.) প্রত্যাবর্তন করিবার পর তাহার বলিল, আমাদিগকে আল্লাহর বাক্যালাপের পরিচয় দিন। তিনি বলিলেন, ‘উহা আমার সামর্থ্যের অতীত । তাহারা বলিল, উপমা দিয়া আমাদিগকে বুঝান। তিনি বলিলেন, তোমরা কখনো বজ্রপাতের শব্দ শোন নাই ? উহা তদনুরূপ । তবে হুবহু বজ্রপাত নহে। উক্ত রিওয়ায়াতের সনদও দুর্বল । কারণ উহার অন্যতম রাবী ফযল ইব্ন ঈসা আর- রাক্কাশী অত্যন্ত দুর্বল । আবদুর রাযযাক (র)......হযরত কা'ব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত কাব (রা) বলেন ৪ SUT AE Se CT কাছীর-_৩/৪৭

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।