তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৬৭ পারিবে । তোমার ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দিও না । নিজের যে দোষ সম্বন্ধে তুমি সতর্ক ও সাবধান নহ, অপরের সেই দোষ লইয়া ঘাটাঘাটি করা তোমার পক্ষে অত্যন্ত নিন্দনীয় কার্য হইবে ৷ অনুরূপভাবে নিজের ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দেওয়া তোমার পক্ষে অতিশয় ঘৃণ্য আচরণ হইবে । অতঃপর নবী করীম (স) স্বীয় হস্ত আমার বক্ষে রাখিয়া বলিলেন £ ওহে আবূ যর! কার্য সম্পাদনের যথাযথ উপায় গ্রহণ করিকঝর সমতুল্য কোন বুদ্ধি নাই; অন্যায় হইতে বিরত থাকিবার সমতূল্য কোন পরহেযগারী নাই এবং সঙচ্চরিত্রতার সমতুল্য কোন সহায়ক ও অবলম্বন নাই । ইমাম আহ্‌মদ (র)......আবূ উমামা হইতে আবু যর (রা)-এর উপরোক্ত বর্ণনা উদ্ধৃত করেন। j লিখিত নিম্নোক্ত রিওয়ায়াতটি পাইয়াছি ৪ আবুল ওয়াদ্দাক আমার (ইমাম আহ্‌্মদের) নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা হযরত আবু সাঈদ (রা) আমার (আবুল ওয়াদ্দাকের) নিকট জিজ্ঞাসা করিলেন £ আপনি কি খারিজী সম্প্রদায়কে দাজ্জাল মনে করেন ? আমি বলিলাম, না। ইহাতে তিনি (আবু সাঈদ) বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন £ঃ আমি এক হাজার বা ততোধিক নবীর মধ্যে শেষতম নবী । প্রত্যেক নবীই স্বীয় উম্মতকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক নবীকেই জানানো হয় নাই । তাহার একটি চক্ষু অন্ধ হইবে । তোমাদের প্রতিপালক প্রভুর কোনো চক্ষু অন্ধ নহে। তাহার ডান চক্ষু অন্ধ ও উদ্‌গত হইবে । মানুষের নিকট হইতে তাহার চক্ষুর উক্ত উদ্্‌গত অবস্থা গোপন থাকিবে না । তাহার উদ্‌গত ডান চক্ষু যেন চুনকাম করা দেওয়ালে নিক্ষিপ্ত শ্রেন্মা। তাহার বাম চক্ষু যেন একটি উজ্জ্বল নক্ষত্র । সে সকল ভাষায় কথা বলিতে পারিবে । তাহার সহিত জান্নাতের সবুজ চিত্র থাকিবে । উহার মধ্য দিয়া পানি প্রবাহিত হইবে । তাহার সহিত দোযখের কৃষ্ণবৰ্ণ চিত্র থাকিবে । উহা হইতে ধুম্ন নির্গত হইতে থাকিবে। উপরোক্ত হাদীস আমি নিম্নোক্ত হাদীসের পাশাপাশি অন্যত্র বর্ণনা করিয়াছি ৪ আবু ইয়ালা মূসিলী (র)......হযরত আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ঃ আমি দশ লক্ষ বা ততোধিক নবীর মধ্যে শেষ নবী । প্রত্যেক নবীই তাহার জাতিকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক করিয়াছেন । (অতঃপর হাদীসের অবশিষ্টাংশ পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন) । লক্ষণীয় যে, শেষোক্ত হাদীসে ‘এক হাজার নবী’ শব্দের স্থলে ‘দশ লক্ষ নবী’ শব্দ উল্লেখিত হইয়াছে। উহা সম্ভবত রাবীর ভ্রান্তি । আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । এতদ্যতীত শেষোক্ত হাদীসের বক্তব্যের তুলনায় ইমাম আহমদ কর্তৃক বর্ণিত প্রথমোক্ত হাদীসের বক্তব্য অধিকতর প্রামাণ্য ও বিশুদ্ধ । উহার রাবীদের বিরুদ্ধে কোনরূপ অভিযোগও নাই । প্রথমোক্ত হাদীস হযরত জাবির ১. খারিজী সম্প্রদায় মুসলমানের একটি চরমপন্থী সম্প্রদায়। হযরত আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ, কবীরা গুনাহের সংঘটক ব্যক্তিকে ইসলাম বহির্ভূত মনে করা এবং প্রতিটি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাইয়া যাওয়া তাহাদের বৈশিষ্ট্য ।

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।