তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৬৬ তাফসীরে ইব্ন কাছীর দৃঢ় বিশ্বাস রাখিয়াও বিপদ-আপদে ভাঙ্গিয়া পড়ে দেখিয়া বিস্মিত হই । মানুষ দুনিয়ার অস্থায়িত্ব প্রত্যক্ষ করিয়াও উহাতেই তৃপ্ত ও নিশ্চিন্ত থাকে দেখিয়া বিস্মিত হই । আর মানুষ আখিরাতের হিসাব ও জওয়াবদিহীতে দৃঢ় বিশ্বাস রাখিয়াও নেক আমল করে না দেখিয়া বিস্মিত হই । আমি আরয করিলাম হে আল্লাহর রাসূল! হযরত ইবরাহীম (আ) ও হযরত মূসা (আ)-এর প্রতি অবতীর্ণ বাণীসমূহের মধ্যে হইতে কোন বাণী কি আপনার প্রতি অবতীর্ণ বাণীসমূহের মধ্যে রহিয়াছে ? তিনি বলিলেন, হ্যা; ঘহেআহ যর। এহ জায়তিমযূহ ডলাংয়াত কর Ul LIA Ue ef lS 55 5 oll PIE AS NAS AN Al BASLE LS TAN যে ব্যক্তি স্বীয় আত্মাকে পবিত্র করিয়াছে এবং স্বীয় প্রতিপালক প্রভুর নাম লইয়া সালাত আদায় করিয়াছে, সে নিশ্চয়ই সিদ্ধ মনোরথ হইয়াছে। কিন্তু তোমরা শ্রেষ্ঠত্‌ দাও পার্থিব জীবনকে; অথচ আখিরাত হইতেছে অধিকতর শ্রেষ্ঠ ও স্থায়ী । নিশ্চয়ই ইহা পূর্ববর্তী ইবরাহীম ও মূসার সহীফাসমূহে উল্লেখিত রহিয়াছে। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উপদেশ দিন। তিনি বলিলেন $ আল্লাহকে ভয় করিতে তোমাকে উপদেশ দিতেছি। কারণ উহা তোমার মৌলিক কর্তব্য । আমি আরয করিলাম, আরও উপদেশ দিন। তিনি বলিলেন ঃ কুরআন মজীদের তিলাওয়াত ও আল্লাহ্র স্মরণকে আকড়াইয়া থাকিও । কারণ উহা আকাশে তোমার সম্বন্ধে আলোচনার হেতু এবং পৃথিবীতে তোমার জন্য নূরের ওসীলা হইবে । আমি আরয করিলাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ অতিরিক্ত হাস্য কঠোরভাবে পরিহার করিয়া চলিও। কারণ উহা মানুষের অন্তরকে মারিয়া ফেলে এবং চেহারার নূরকে তিরোহিত করিয়া দেয়। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ঃ জিহাদকে আঁকড়াইয়া থাকিও । কারণ উহাই আমার উম্মাতের জন্যে বৈরাগ্য স্বরূপ । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। ভিনি বলিলেন £ মুখ বন্ধ রাখিবার ব্রতকে আঁকড়াইয়া ধরিও। তবে ভাল কথায় মুখ খুলিবার বিষয় স্বতন্ত্র । মুখ বন্ধ রাখিবার ব্রত শয়তানকে তোমার নিকট হইতে বিতাড়িত করিয়া দিবে এবং দীনি ব্যাপারে তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম আমাকে আরো উপদেশ দিন । তিনি বলিলেন “নিজের নিয্নস্থ লোকের দিকে তাকাইও; উপরস্থ লোকের দিকে তাকাইও না । তোমার প্রতি অবতীর্ণ আল্লাহর নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইলে উহা তোমাকে সাহায্য করিবে। আমি আরয করিলাম, আমাকে আরা উপদেশ দিন । তিনি বলিলেন, অভাবী ও নিঃস্ব ব্যক্তিদিগকে ভালবাসিও এবং তাহাদের রর সহিত মেলামেশা ও উঠাবসা করিও। তোমার প্রতি অবতীর্ণ আল্লাহর নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইতে উহা তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম, আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ তোমার রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজন যদি তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে, তথাপি তুমি তাহাদের সহিত সম্পর্ক রক্ষা করিও । আমি আরয করিলাম, আমাকে আরো উপদেশ দিন । তিনি বলিলেন ঃ নিজের দোষ তালাশ করিয়া বাহির করিও ৷ এইরূপ করিলে অপরের বিরুদ্ধে ছিদ্বান্বেষণ করা হইতে তুমি সহজেই বিরত থাকিতে

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।