তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৬৫ ছিলেন। আল্লাহ তা‘আলা তাহাকে স্বীয় বিশেষ কুদরতে সৃষ্টি করিয়াছেন, তাহার সৃষ্টি বৈশিষ্ট্যমণ্ডিত একটি আত্মা উহাতে প্রবিষ্ট করিয়াছেন এবং তাহাকে পূর্ণতা দান করিয়াছেন। অতঃপর বলিলেন, ওহে আবূ যর! চারিজন নবী সুরিয়ানী ভাষাভাষী ছিলেন। হযরত আদম (আ), হযরত শীস (আ), হযরত্ব খানুখ অর্থাৎ ইদরীস (আ), তিনিই সর্ব প্রথম কলম দ্বারা লিখেন এবং হযরত নূহ (আ)। পক্ষান্তরে চারিজন নবী আরবী ভাষাভাষী । যথা ৪£ হযরত হুদ (আ), হযরত শুআয়ব (আ), হযরত সালিহ (আ) এবং তোমার নবী মুহাম্মদ (সা) । বনী ইসরাঈল গোত্রের প্রথম নবী ছিলেন হযরত মূসা (আ) এবং তাহাদের শেষ নবী ছিলেন হযরত ঈসা (আ)। সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত আদম (আ)-এর সর্বশেষ রাসূল হইতেছে মুহাম্মদ (সা) ৷ আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলার অবতীর্ণ কিতাবের সংখ্যা কত ? তিনি বলিলেন £৪ একশত চারিখানা কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করিয়াছেন। পঞ্চাশখানা সহীফা হযরত শীস (আ)-এর প্রতি, ত্রিশখানা সহীফা হযরত খানুখ (আ)-এর প্রতি, দশখানা সহীফা হযরত ইবরাহীম (আ)-এর প্রতি, দশখানা সহীফা ও স্বতন্তু তাওরাত হযরত মূসা (আ)-এর প্রতি, ইঞ্জীল কিতাব হযরত ঈসা (আ)-এর প্রতি, যাবূর কিতাব হযরত দাউদ (আ)-এর প্রতি এবং আল ফুরকান মুহাম্মদ (সা)-এর প্রতি অবতারণ করিয়াছেন। আমি আর্য করিলাম, হে আল্লাহ্র রাসূল । ইবরাহীম (আ)-এর প্রতি অবতীর্ণ সহীফাগুলিতে কি ছিল ? তিনি বলিলেন, “উহাদের মধ্যে ছিল $ হে ক্ষমতা প্রদত্ত, পরীক্ষায় নিপতিত, আত্মপ্রতারিত অধিপতি! তুমি পার্থিব সম্পদরাজি একত্রিত করিয়া বেড়াইবে, এই উদ্দেশ্যে আমি তোমাকে পাঠাই নাই । আমি তোমাকে এই উদ্দেশ্যে পাঠাইয়াছি যে, তুমি আমার নিকট মযলুমের ফরিয়াদ না আসিবার ফরিয়াদ করিতে না হয়। কারণ কোন কাফির ব্যক্তিও যদি অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে আমার নিকট ফরিয়াদ করে, তথাপি আমি উহা প্রত্যাখ্যান করি না। উক্ত সহীফাসমূহে নিম্নোল্লিখিত উপদেশ বাণীও ছিল £ জ্ঞানী ব্যক্তির কর্তব্য হইতেছে স্বীয় সময়কে কয়েকটি ভাগে বিভক্ত করিয়া জীবনের করণীয় কার্য সম্পাদন করা । এক ভাগ সময় সে স্বীয় প্রতিপালক প্রভুর নিকট নিজের মনের কথা নিবেদন করিবার কার্যে ব্যয় করিবে। এক ভাগ সময়কে সে নিজের কৃতকর্ম পর্যালোচনা করিয়া দেখিবার এবং উহার হিসাব লইবার কার্যে ব্যয় করিবে । এক ভাগ সময় সে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করিবার কার্যে ব্যয় করিবে এবং এক ভাগ সময় সে জীবিকা উপার্জনের কার্যে ব্যয় করিবে । জ্ঞানী ব্যক্তির কর্তব্য হইতেছে তিনটি কার্য ভিন্ন অন্য কোন কার্যে নিজেকে নিয়োজিত না করা £ ১. আখিরাতের জন্যে পাথেয় সংগ্রহ করা; ২. জীবিকা উপার্জনের চেষ্টা করা এবং ৩. হালাল কার্য বা বস্তু দ্বারা আনন্দ লাভ করা । জ্ঞানী ব্যক্তির আরও কর্তব্য হইতেছে £ ১. সময়ের মূল্য সম্বন্ধে সচেতন থাকা; ২. কর্তব্য কর্মে নিয়োজিত থাকা এবং ৩. স্বীয় জিহ্বাকে সংযত রাখা। যে ব্যক্তি নিজের কথাকে স্বীয় কার্যের সহিত সামঞ্জস্যশীল করিতে পারে, সে তাহার পক্ষে লাভজনক কথা ব্যতীত অন্যরূপ কথা কমই বলিয়া থাকে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! হযরত মূসা (আ)-এর সহীফাসমূহের মধ্যে কি ছিল? তিনি বলিলেন £ উহাদের সর্বাংশে উপদেশ আর উপদেশ ছিল । উহাদের মধ্যে ছিল ঃ মৃত্যু নিশ্চিত জানিয়াও মানুষ ক্ষূর্তি ও আনন্দে বিভোর থাকে দেখিয়া বিস্মিত হই ৷ মানুষ তাক্দীরে

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।