Contents ৩৬৪ তাফসীরে ইব্ন কাছীর করীম (সা) বলিয়াছেন ৪ আট হাজার নবী প্রেরিত হইবার পর আমি প্রেরিত হইয়াছি। তাহাদের মধ্যে চার হাজার নবী বনী ইসরাঈল গোত্র হইতে প্রেরিত হইয়াছেন। উপরোক্ত হাদীস অন্য কোন সনদে বর্ণিত হয় নাই । উল্লেখিত সনদে কোনরূপ দুর্বলতাও নাই । আহ্মদ ইব্ন তারিক ভিন্ন উহার অন্য সকল রাবীই পরিচিত । আহ্মদ ইব্ন তারিক সম্বন্ধে ভালোমন্দ কিছুই আমার জানা নাই । আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । আবু যর (রা) বর্ণিত নবীদের সংখ্যা সম্পর্কিত দীর্ঘ হাদীসটি নিম্নে প্রদত্ত হইল ৪ মুহাম্মদ ইব্ন হুসায়ন আল-আজিরী (র)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু যর (রা) বলেন ৪ একদা আমি মসজিদে নববীতে প্রবেশ করিয়া দেখি যে, নবী করীম (সা) একাকী বসিয়া রহিয়াছেন। আমি তাহার নিকট বসিয়া পড়িলাম ! অতঃপর আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আপনি তো আমাকে নামায আদায় করিতে উপদেশ দিয়াছেন। তিনি বলিলেন $ নামায উত্তম ইবাদত । অতএব উহা বেশি করিয়া হউক অথবা কম করিয়া হউক, আদায় করিবে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম কার্য কোনটি ? তিনি বলিলেন £ আল্লাহার প্রতি বিশ্বাস ও তাহার পথে জিহাদ । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল ! সবেত্তিম মু'মিন কে ? তিনি বলিলেন ঃ সর্বোত্তম চরিত্রের অধিকারী মু'মিনই সর্বোত্তম । আমি আরয করিলাম, হে আল্লাহ রাসূল! কোন্ মুসলমান (আযাব হইতে) অধিকতম নিরাপদ ? তিনি বলিলেন ঃ যাহার জিহ্বা (কথা) ও হাত হইতে মানুষ নিরাপদ ও বিপদমুক্ত থাকে। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম হিজরত কোন্টি ? তিনি বলিলেন, গুনাহ হইতে হিজরত সবেত্তিম হিজরত । আমি আরয কলিলাম, হে আল্লাহর রাসূল! কোন্ নামায সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ যে নামাযে দীর্ঘ কিয়াম থাকে, উহা সর্বোত্তম নামায । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! কোন্ রোযা সর্বোত্তম ? তিনি বলিলেন ৪ সঠিকভাবে আদায়কৃত ফরয রোযা সর্বোত্তম । উহাতে আল্লাহর নিকট অনেক অনেক পুরস্কার রহিয়াছে। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম জিহাদ কোন্টি ? তিনি বলিলেন, যে জিহাদে মুজাহিদের অশ্ব আহত হয় এবং তাহার নিজের রক্ত ক্ষরিত হয়, উহাই সর্বোত্তম জিহাদ । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! কোন গোলাম আযাদ করিয়া দেওয়া সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ যে গোলামের মূল্য অধিকতম ও যে গোলাম তাহার মালিকের নিকট অধিকতম প্রিয়, তাহাকে আযাদ করিয়া দেওয়া সর্বোত্তম। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি অবতীর্ণ কোন্ আয়াতটি সর্বশ্রেষ্ঠ ? তিনি বলিলেন ৪ আয়াতুল কুরসী । অতঃপর বলিলেন, হে আবু যর! কুরসীর বিশালতার তুলনায় সপ্ত আকাশের বিশালতা হইতেছে মরুভূমির বিশালতার তুলনায় উহাতে নিক্ষিপ্ত একটি ক্ষুদ্র বলয়ের বিস্ততির সমতুল্য । উক্ত মরুভূমির বিশালতা । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! নবীগণের সংখ্যা কত? তিনি বলিলেন, এক লাখ চব্বিশ হাজার । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! তাহাদের মধ্য হইতে কতজন রাসূল? তিনি বলিলেন £ তিনশত তেরজনের বেশ বিরাট একদল । আমি আরয করিলাম, তাহাদের মধ্যে সর্ব প্রথম কে ছিলেন। তিনি বলিলেন, আদম (আ)। আমি আরয করিলাম, তিনি কি রাসূল ও নবী ছিলেন ? তিনি বলিলেন ঃ$ হ্যা; তিনি রাসূল ও নবী
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।