Conte সূরা নিসা ৩৬৩ উহাতে তাহার সৃষ্ট বিশেষ রূহ সঞ্চার করিয়াছেন। তৎপর তাহাকে পূর্ণতা দান করিয়াছেন। অতঃপর নবী করীম (স) বলিলেন £ ওহে আবূ যর! চারিজন নবী সুরিয়ানী ভাষাভাষী ছিলেন ৪ হযরত আদম (আ), হযরত শীস (আ), হযরত নূহ (আ) এবং হযরত খানুখ অর্থাৎ হযরত ইদরীস (আ) ৷ আর হযরত ইদরীস (আ)-ই সর্ব প্রথমে কলম দ্বারা লিখেন। চারিজন নবী আরবী ভাষাভাষী ছিলেন £ হযরত হৃদ (আ); হযরত সালিহ (আ); হযরত শু‘আয়ব এবং ওহে আবূ যর! তোমার নবী মুহাম্মদ । বনী ইসরাঈল গোত্রের প্রথম নবী হইতেছেন হযরত মূসা (আ) এবং তাহাদের সর্বশেষ নবী হইতেছেন হযরত ঈসা (আ)। আর সর্বপ্রথম নবী হইতেছেন হযরত আদম (আ) এবং সর্বশেষ নবী হইতেছেন তোমার নবী মুহাম্মদ (সা) । হাফিয আবূ হাতিম ইব্ন হিব্বান আল-বুসতী তাহার আল-আনওয়া ওয়াত-তাকাসীম, (প্রকার ও শ্ৰেণীসমূহ) গ্রন্থে উপরোক্ত হাদীস উহার পূর্ণ অবয়বে বর্ণনা করিয়াছেন । তিনি উহাকে ‘সহীহ হাদীস’ নামে আখ্যায়িত করিয়াছেন। কিন্তু আবুল ফারায ইবনুল জাওযী তাহার মতের বিরুদ্ধে মত পোষণ করেন। উক্ত হাদীসকে তিনি তাহার আল-মাওযূআত (জাল ও মিথ্যা হাদীসসমূহ) নামক গ্রন্থে উল্লেখ করিয়াছেন। উপরোক্ত হাদীস বর্ণনা করিবার কারণে তিনি উক্ত হাদীসের রাবী ইবরাহীম ইবৃন হিশামকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করিয়াছেন। ইহা সন্দেহাতীত সত্য যে, উপরোক্ত হাদীস বর্ণনা করিবার কারণে হাদীস সমীক্ষাশাস্ত্রের একাধিক ইমাম তাহার (ইবরাহীম ইব্ন হিশামের) সত্যবাদিতায় সন্দেহ প্রকাশ করিয়াছেন। আল্লাহই শ্ৰেষ্ঠতম জ্ঞানী । হযরত আবূ যর (রা) ভিন্ন অন্য এক সাহাবী হইতে উপরোক্ত হাদীস ভিন্ন এক সনদে বর্ণিত হইয়াছে । ইব্ন আবু হাতিম (র)......হযরত আবূ উমামা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ উমামা (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর নবী! নবীগণের সংখ্যা কত? তিনি বলিলেন 8 এক লক্ষ চবিবশ হাজার । তাহাদের মধ্যে তিনশতজনের এক বিরাট দল রাসূল ছিলেন। উপরোক্ত হাদীসের রাবী মা‘আন ইব্ন রিফা‘'আ আসলামী, আলী ইব্ন ইয়াযীদ এবং কাসিম আবূ আবদির রহমান দুর্বল ছিলেন (হাদীস-সমীক্ষণশাস্ত্রবিদগণের অনুসন্ধানে তাহারা মিথ্যাবাদিতার দোষে অভিযুক্ত হইয়াছেন) । হাফিয আবূ ইয়ালা আল-মূসিলী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা আট হাজার নবী পাঠাইয়াছেন। চারি হাজার পাঠাইয়াছেন বনী ইসরাঈল গোত্রের নিকট এবং চারি উপরোক্ত হাদীসের সনদ দুর্বল । উহার অন্যতম রাবী মূসা ইব্ন উবায়দ আর-রাব্যী একজন দুর্বল রাবী । তাহার উত্তাদ ইয়াধীদ আর রাক্কাশী অধিকতর দুর্বল রাবী । আল্লাহই শ্ৰেষ্ঠতম জ্ঞানী । আবূ ইয়ালা (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন £৪ আট হাজার নবীর আগমণের পর হযরত ঈসা ও আমি আগমণ করিয়াছি। উপরোক্ত হাদীস হযরত আনাস (রা) হইতে আমার নিকট অন্য এক সনদে পৌছিয়াছে। যেমন £ আবূ আবদিল্লাহ যাহাবী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিতেছেন যে, নবী
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।