Contents ৩৫৮ তাফসীরে ইব্ন কাছীর অবতীর্ণ আসমানী কিতাব ও উহার বিধান বিকৃত এবং পরিবর্তিত করিয়া হালাল বস্তুকে নিজেরাই হারাম করিয়া লইবে এবং এইভাবে নিজেরা নিজেদের উপর অবাঞ্ছিত কঠোরতা চাপাইয়া দিবে। দ্বিতীয় তাৎপর্য এই যে, তাওরাতের পূর্ববর্তী আসমানী কিতাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের জন্যে যে সকল বস্তু হালাল করিয়াছিলেন, উহাদের কোন-কোনটি তিনি তাহাদের সীমা লংঘনের কারণে তাওরাতে তাহাদের জন্যে হারাম করিয়া দেন। তাহাদের জন্যে প্রায় যাবতীয় খাদ্য হালাল থাকিবার বিষয় বর্ণনা প্রসঙ্গে অন্যত্র তাআলা বলিতেছেন ৪ JG on aki se Tl PALIT Ads LE pL fk BIS 1 ‘তাওরাত অবতীর্ণ হইবার পূর্বে যাবতীয় খাদ্যই বনী ইসরাঈলের জন্যে হালাল ছিল; তবে যে খাদ্য ইসরাঈল নিজেদের জন্য পরিত্যাজ্য করিয়া লইয়াছিল উহা ব্যতীত । উপরোক্ত আয়াত সম্বন্ধে. ইতিপূর্বেও আলোচনা করিয়াছি। আয়াতের ব্যাখ্যায় বলিয়া আসিয়াছি যে, হযরত ইসরাঈল (ইয়াকুব) (আ) নিজেই উটের গোশত ও উহার দুধ পরিহার করিয়া চলিতেন । তাওরাত অবতীর্ণ হইবার পূর্বে উপরোক্ত ব্যতিক্রম ছাড়া যাবতীয় খাদ্যই বনী ইসরাঈলের জন্যে হালাল ছিল। তাওরাতে উপরোক্ত খাদ্যসমূহের .কোন-কোনটির হারামকরণ সম্বন্ধে অন্যত্র আল্লাহ তাআলা বলিতেছেন $ Mle ES MS DE as ik SIUS Ls Isa al sles CEES Lk LESH AN si an eB LS Yes 05] Cy eins ' অর্থাৎ ‘য়াহুদীদের জন্যে আমি নখযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছি। আর গরু ও ছাগলের চর্বি তাহাদের জন্যে হারাম করিয়াছি। তবে পৃষ্ঠে বা অন্তরে অবস্থিত অথবা অস্থির সহিত মিলিত চর্বিকে তাহাদের জন্যে হারাম করি নাই । তাহাদের অবাধ্যতার কারণে তাহাদিগকে এই প্রতিফল দিয়াছি। আর আমি নিঃসন্দেহে সত্যবাদী ।' অর্থাৎ উপরোক্ত বস্তুসমূহ শুধু এই কারণে তাহাদের জন্যে হারাম করিয়াছি যে, তাহারা আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য ও বিরুদ্ধাচারী ছিল। Jew tears Sl cll LS U2 all oe ll 1g all অর্থাৎ যে সকল পবিত্র বজ্তু পূর্বে তাহাদের জন্যে হালাল ছিল, উহাদের কতক তাহাদের জন্যে আমি হারাম করিয়া দিয়াছি। কারণ তাহারা সত্যের অনুসরণ হইতে নিজেরা বিরত থাকিত এবং অপরকে বিরত রাখিত। আর ইহা তাহাদের পুরাতন স্বভাব। তাহাদের এই করিয়াছে এবং হযরত ঈসা (আ) ও হযরত মুহাম্মদ মুস্তাফা (স)-কে প্রত্যাখ্যান করিয়াছে।
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।