Contents , সূরা নিসা ৩৫৫ ইমা দুশ্বরী (র)...... হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, Ua (সা) বলিয়াছেন ৪ মিরাজের রাত্রিতে আমি হযরত মুসা (আ), হযরত ঈসা (আ) এবং হযরত ইবরাহীম (আ)-কে দর্শন করিয়াছি। হযরত ঈসা (আ)-এর গাত্রবর্ণ লাল, ভঁ Ea DE তোলা এবং তাহার বক্ষ প্রশস্ত । হযরত মূসা (আ)-এর গাত্রবর্ণ গৌর, তাহার দেহ হষ্টপুষ্ট এবং তাহার কেশদাম সরল । যাত গোত্রের লোকদের সহিত তাহার দৈহিক সাদৃশ্য রহিয়াছে ।' ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)......হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন, একদা নবী করীম (সা) জনসমক্ষে দাজ্জালের বিষয় বর্ণনা করিলেন। তিনি বলিলেন, ইহা নিশ্চিত যে, আল্লাহ তা’আলা একচক্ষুবিশিষ্ট নহেন। জানিয়া রাখ, অভিশপ্ত দাজ্জালের ডান চক্ষু অন্ধ হইবে । তাহার চক্ষু উদৃগত আনঙ্গুরের ন্যায় হইবে ইমাম মুসলিম (র) হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলেন £$ আল্লাহ তা'আলা পবিত্র কাবার নিকট স্বপ্নে আমাকে অত্যন্ত সুশ্রী ও গৌরবর্ণ একটি পুরুষকে দেখাইলেন। তাহার বাবড়ী চুল দুই স্বন্ধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়া পড়িয়াছে। তাহার কেশদাম ঢেউ তোলা । তাহার মস্তক হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছিল। দুইটি লোকের স্কন্ধে হাত রাখিয়া তিনি পবিত্র কাবা প্রদক্ষিণ করিতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? লোকেরা বলিল, ইনি হযরত মরিয়ম তনয় ঈসা মাসীহ (আ) ৷ অতঃপর তাহার পশ্চাতে কুঞ্চিত ও খর্ব কেশের অধিকারী একটি লোককে দেখিলাম । তাহার ডান চক্ষু অন্ধ ছিল। ইব্ন কুতন-এর সহিত তাহার দৈহিক সাদৃশ্য রহিয়াছে। সে একটি লোকের স্কন্ধে হাত রাখিয়া পবিত্র কাবা প্রদক্ষিণ করিতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এই লোকটি কে ? লোকেরা বলিল, এই লোকটি অভিশপ্ত দাজ্জাল । নাফে‘ হইতে উবায়দুল্লাহ প্রমুখ রাবীও উহা বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র)......সালিমের পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, সালিমের পিতা বলেন ৪ না; আল্লাহর কসম! নবী করীম (সা) হযরত ঈসা (আ)-এর গাত্রবর্ণ লাল বলেন নাই । নবী করীম (সা) বলিয়াছেন £ঃ একদা আমি পবিত্র কাবা তাওআাফ করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম । এমন সময়ে দেখিলাম, গৌরবর্ণ সরল কেশবিশিষ্ট একটি লোক দুইটি লোকের উপর ভর করিয়া চলিতেছেন। তাহার মস্তক হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? লোকেরা বলিল, ইনি ঈসা ইব্ন মরিয়ম (আ)। অতঃপর আরেকটি বিপুল বপুর কুঞ্চিত কেশ ও লালবর্ণ ব্যক্তিকে দেখিলাম । তাহার ডান চক্ষু অন্ধ । তাহার চক্ষু উদ্গত আঙ্গুরের ন্যায় । আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে ? লোকেরা বলিল, এই ব্যক্তি দাজ্জাল ৷ ‘ইব্ন কুতন’- এর সহিত তাহার অধিকতম সাদৃশ্য রহিয়াছে। যুহরী (র) বলিয়াছেন, ইব্ন কুতন খুযা'আ গোত্রীয় একটি লোকের নাম। সে জাহিলী যুগে মারা যায় । হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসে ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, পৃথিবীতে অবতীর্ণ হইবার পর হযরত ঈসা (আ) এখানে চল্লিশ বৎসর অবস্থান করিবেন । অতঃপর তিনি ইণ্তিকাল করিবেন এবং মুসলমানগণ তাহার নামাযে জানাযা আদায় করিবে।
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।