তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents .. ৩৫5 তাফসীরে ইব্ন কাছীর ‘আর নিশ্চয়ই সে (ঈসা) কিয়ামতের নিশ্চিত এক বিজ্ঞপ্তি বটে’ কেহ কেহ ‘ইলম’ শব্দের পরিবর্তে ‘আলাম’ পড়িয়াছেন। অর্থাৎ হযরত ঈসা (আ) কিয়ামতের একটি নিদর্শন । কারণ তিনি দাজ্জালের আবির্ভাবের পর আবির্ভূত হইয়া তাহাকে বধ করিবেন। যেমন সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে, আল্লাহ তা'আলা কোনো রোগই উহার ওষধ ছাড়া সৃষ্টি করেন নাই । তেমনি তাহারই সময়ে আল্লাহ তাআলা ইয়াজূজ মাজৃজ সম্প্রদায়কে পাঠাইবেন এবং তাহারই দু'আর বরকতে আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। ইয়াজৃজ মাজুজের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তা'আলা বলিয়াছেন $ CLE SLL DU a a Ey Vo EL ELS tS Le iE KGL AS SI Ua UASUs AG Ges! all ES LS Fin ‘যে পর্যন্ত না ইয়াজুজ মাজূজের পথ উন্ক্ত হইবে এবং উহারা প্রতিটি উচ্চভূমি হইতে ছড়াইয়া পড়িবে । তখন অমোঘ প্রতিশ্রুতির বিষয়টি (কিয়ামত) আসন্ন হইয়াছে। উহা আসিয়া গেলে অবিশ্বাসীদের চক্ষু স্থির হইয়া যাইবে । উহারা বলিবে, হায়, দুর্ভাগ্য আমাদের! আমার তো এই বিষয়ে উদাসীন ছিলাম; বরং আমরা সীমা লংঘনকারীই ছিলাম ৷' হযরত ঈসা (আ)-এর দৈহিক পরিচয় হযরত আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসে ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে £ তোমরা তাহাকে দেখিয়া চিনিয়া লইবে। তাহার দেহ নাতিদীর্ঘ, কৃশ এবং গাত্রবর্ণ গৌর হইবে । তাহার গায়ে দুইখানা গেরুয়া বস্তু থাকিবে । তাহার মস্তক বারিসিক্ত না থাকিলেও মনে হইবে, উহা হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। হযরত নাওআস ইব্‌ন সামআন (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উল্লেখিত হইয়াছে ৪ তিনি পূর্বাঞ্চলে অবস্থিত শ্বেত মিনারের উপর অবতীর্ণ হইবেন । তিনি স্বীয় মস্তক উন্নত করিলে উহা হইতে বিন্দু বিন্দু পানি পতিত হইবে এবং তিনি উহা আনত করিলে উহা হইতে মুক্তার দানার ন্যায় বারিবিন্দু গড়াইয়া পড়িবে । কোন কাফিরের উপর তাহার নিশ্বাস পতিত হইলে তাহার মৃত্যু অনিবার্য । যতদূর তাহার দৃষ্টি পৌছিবে, ততদূর তাহার নিশ্বাস পৌছিবে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) ....... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ মি‘রাজের রাত্রিতে আমি হযরত মূসা (আ), ' হযরত ঈসা (আ) এবং হযরত ইবরাহীম (আ)-কে দেখিয়াছি। হযরত মূসা (আ)-এর দৈহিক উচ্চতা মাঝারী এবং কেশরাজি কুঞ্চিত ছিল। শানুআ গোত্রের লোকদের সহিত তাহার দৈহিক ' সাদৃশ্য রহিয়াছে। হযরত ঈসা (আ)-এর দৈহিক উচ্চতা মাঝারী এবং তাহার গায়ের রং লাল । দেখিয়া মনে হয় যেন গোসল করিয়া আসিয়াছেন। হযরত ইবরাহীম (আ)-এর সহিত তাহার বংশধরদের মধ্য হইতে আমার অধিকতম মিল রহিয়াছে। (অসমাপ্ত)

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।