Contents সূরা নিসা ৩৫৩ আমরা তখন কিয়ামতের বিষয় আলোচনা করিতেছিলাম। তিনি বলিলেন, দশটা নিদর্শন দৃষ্ট না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না £ ১. পশ্চিমদিক হইতে সুর্যোদয় হওয়া; ২. ধোয়া দৃষ্ট হওয়া; ৩. ‘দাব্বাতুল আরদ’-এর আবির্ভাব; ৪. ইয়াজূজ মাজুজের আবির্ভাব; ৫. হযরত ঈসা ইবন মরিয়ম (আ)-এর অবতরণ; ৬. দাজ্জালের আবির্ভাব; ৭. ৮. ও ৯. তিনটি ভূমি ধস। একটি পূর্বদিকে; একটি পশ্চিমদিকে এবং একটি আরব উপদ্বীপে সংঘটিত হইবে; ১০. এডেন হইতে একটি অগ্নুপ্রবাহ সৃষ্টি । উহা মানুষকে ধাওয়া করিয়া একস্থানে সমবেত করিবে এবং তাহারা যেখানে রাত্রি যাপন করিবে, উক্ত অগ্নি সেখানে তাহাদের সহিত রাত্রি যাপন করিবে। তাহারা যেখানে দ্বীপ্রহর কাটাইবে, উহা সেখানে তাহাদের সহিত দ্বিপ্রহর কাটাইবে। ইমাম মুসলিম ও সুনান সংকলকগণ উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী ফুরাত হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র)......হুযায়ফা ইব্ন উসায়দ গিফারী (রা) হইতে উপরোক্ত হাদীস সাহাবীর উক্তি (5,354 ৩,১২) হিসাবেও বর্ণনা করিয়াছেন। আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । উপরে বর্ণিত হাদীসসমূহ বিপুল সংখ্যক সনদে নবী করীম (সা) হইতে বর্ণিত হইয়াছে। উক্ত হাদীসের সনদের সংখ্যা এত অধিক যে, উহার কারণে হাদীসটি মুতাওয়াতির হাদীসের শ্ৰেণীভুক্ত হইয়া গিয়াছে। উক্ত হাদীসসমূহ হযরত আবু হুরায়রা, হযরত ইব্ন মাসউদ, হযরত উসমান ইব্ন আবুল আস, হযরত আবূ উমামা, হযরত নাওআস ইব্ন সাম্আন, আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আস, হযরত মুজাম্মা’ ইব্ন জারিয়া, হযরত আবূ শুরায়হ এবং হযরত হুযায়ফা ইব্ন উসায়দ (রা) প্রমুখ সাহাবীর মাধ্যমে নবী করীম (সা) হইতে বর্ণিত হইয়াছে। উহাতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার স্থানসহ বিভিন্ন বিষয়ের বর্ণনা রহিয়াছে। উহাতে বৰ্ণিত রহিয়াছে যে, তিনি ফজরের নামাযের ইকামতের সময়ে সিরিয়ার দামেশক শহরের পূর্বাঞ্চলীয় এক মসজিদের মিনারে অবতীর্ণ হইবেন। সাতশত একচন্লিশ হিজ্রীতে ‘জামেউল উমাবী’ মসজিদের জন্যে শ্বেত পাথরের একটি মিনার নির্মিত হইয়াছে। উক্ত মিনার অভিশপ্ত খ্রিস্টানগণ কর্তৃক সংঘটিত অগ্নুকাণ্ডে বিধ্বস্ত একটি মিনারের পরিবর্তে নির্মিত হইয়াছে। অনেকের দৃঢ় বিশ্বাস, উক্ত মিনারেই অবতীর্ণ হইয়া হযরত ঈসা (আ) শুকর বধ করিবেন, ক্রুশ ভাঙ্গিবেন, জিযিয়া কর রহিত করিবেন এবং ইসলাম ভিন্ন অন্য কোন দীন গ্রহণ করিতে মানুষকে সুযোগ দিবেন না। বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত উপরে উল্লেখিত হাদীসে উহাই বিবৃত হইয়াছে। আলোচ্য আয়াতে নবী করীম (সা)-এর মাধ্যমে আল্লাহ তা'আলা মানুষকে সংবাদ দিতেছেন যে, কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ)-এর আগমণের পর তৎসম্বন্ধীয় সকল সংশয়-সন্দেহসহ কাফিরদের ইসলাম বিরোধী সর্বপ্রকারের দ্বিধা-দ্বন্বের অবসান ঘটিবে এবং ৷ তাহারা কুফর ও শিরক ত্যাগ করিয়া তাহার হাতে ইসলাম গ্রহণ করিবে। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ - cll alll কাছীর-_৩/৪৫
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।