Contents ৩৫২ তাফসীরে ইব্ন কাছীর করিবার হাউয মেরামত করিবার কার্যে রত থাকিবে সেই সর্বপ্রথম উহার শব্দ শুনিতে পাইবে । শিঙ্গায় ফুৎকারের শব্দে সকল লোক বেহুশ হইয়া পড়িবে । সকলের মৃত্যুর পর আল্লাহ তা'আলা শিশিরের ন্যায় অথবা ছায়ার ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন । উহাতে মানুষের দেহ মাটির মধ্য হইতে গজাইয়া উঠিবে। তৎপর শিঙ্গায় দ্বিতীয় ফুৎকার পড়িবে । উহার ফলে মানুষ দণ্ডায়মান হইয়া তাকাইয়া রহিবে। অতঃপর আদেশ হইবে, ওহে লোকসকল ! তোমরা স্বীয় প্রতিপালক প্রভুর নিকট চলো । অথবা বলা হইবে, তাহাদিগকে থামাও; নিশ্চয়ই তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা হইবে । তৎপর আল্লাহর তরফ হতে ফেরেশতাদের প্রতি আদেশ হইবে, দোযখের জন্যে নির্ধারিত অংশ পৃথক করিয়া ফেল। ফেরেশতাগণ আরয করিবেন- কতজনের মধ্য হইতে কতজনকে পৃথক করিব ? আল্লাহর তরফ হইতে আদেশ হইবে, প্রতি এক হাযারের মধ্য হইতে নয়শত নিরানব্বইজনকে দোযখের জন্যে পৃথক করিয়া ফেল । সেইদিনের ভয়াবহতা শিশুকে বৃদ্ধ করিয়া দিবে । সেইদিন মহা বিপদের দিন। উপরোল্লিখিত সনদ ব্যতীত অন্য সনদেও ইমাম মুসলিম (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ (র) উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী শুবা হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ...... হযরত মুজাম্মা ইব্ন জারিয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মরিয়ম পুত্র ঈসা (আ) ‘লুদ'-এর উপকণ্ঠে অথবা ‘লুদ’-এর কাছাকাছি দুরাত্মা দাজ্জালকে বধ করিবেন। ইমাম আহমদ (র) উপরোক্ত সনদ ভিন্ন নিম্নের সনদেও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন £ঃ উপরোল্লিখিত রাবী যুহরী হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মরিয়ম পুত্র ঈসা (আ) ‘লুদ'-এর উপকঠে দাজ্জালকে বধ করিবেন। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী লায়েস হইতে বর্ণনা করিয়াছেন। তিনি মন্তব্য করিয়াছেন, উপরোক্ত হাদীস হাসান-সহীহ পর্যায়ের । তিনি আরো মন্তব্য করিয়াছেন যে, ইমরান ইব্ন হুসায়ন, নাফি’ ইব্ন উয়ায়না, আবু বারযা বা হুযায়ফা ইব্ন মাসউদ, আবদুল্লাহ ইব্ন আমর, সামুরা ইব্ন জুনদুব, নাওআস ইব্ন সামআন, আমর ইব্ন আওফ এবং হুযায়ফা ইব্ন ইয়ামান রাযিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী হইতে এতদ্বিষয়ে হাদীস বর্ণিত হইয়াছে ইমাম তিরমিযীর উপরোক্ত মন্তব্যের তাৎপর্য এই যে, উপরোল্লিখিত সাহাবীগণ হইতে দাজ্জালের আবির্ভাব ও হযরত ঈসা ইবন মরিয়ম (আ) কর্তৃক দাজ্জাল বধ সম্পর্কিত হাদীস বর্ণিত রহিয়াছে। এখানে উল্লেখযোগ্য যে, হযরত ঈসা ইবৃন মরিয়ম (আ) কর্তৃক দাজ্জাল বধ সম্পর্কিত নহে; বরং শুধু দাজ্জালের আবির্ভাব সম্পর্কিত হাদীসের সংখ্যা প্রথমোক্ত শ্রেণীর হাদীসের সংখ্যা অপেক্ষা অধিকতর । উহার সংখ্যা অগণিত । উহার বিপুল অংশ সহীহ সংকলন বা মুসনাদ সংকলনে স্থানপ্রাপ্ত অথবা হাসান শ্রেণীভুক্ত কিংবা প্ৰায় অনুরূপ পর্যায়ভুক্ত ইমাম আহমদ (র) ...... হযরত হুযায়ফা ইব্ন উসায়দ গিফারী (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা) আরাফাত হইতে আমাদের নিকট আগমণ করিলেন।
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।