Contents সূরা নিসা ৩৫১ তাহাদের রূহ উঠাইয়া লইবেন। অতঃপর পৃথিবীতে নিকৃষ্টতম আত্মার মানুষ বাচিয়া থাকিবে। তাহারা গর্দভের ন্যায় পরস্পর গুতাগুতিতে লিপ্ত থাকিবে । পৃথিবীতে তাহাদের অবস্থানকালেই কিয়ামত ঘটিবে। ইমাম আহ্মদ এবং সুনান সংকলকগণও উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী Lo TNT RST আম্বিয়া'র অন্তর্গত- II PE IK aps cal SE IONE MY এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আহ্মদের সনদেও উপরোক্ত হাদীস উল্লেখ করিব । ইমাম মুসলিম (র) ......ইয়াক্ুব ইব্ন আসিম ইব্ন উরওয়া ইব্ন মাসউদ সাকাফী (র) হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা জনৈক ব্যক্তি আবদুল্লাহ ইব্ন আমরের নিকট আসিয়া বলিল, আপনি যে হাদীসটি বর্ণনা করিয়া থাকেন, উহার ভিত্তি কি? আপনি বর্ণনা করিয়া থাকেন, অমুক অমুক ঘটনা ঘটিবার পর কিয়ামত সংঘটিত হইবে। তিনি বিস্মিত হইয়া <1 ০০: অথবা 3 ৫1/1 }। <! কিংবা অনুরূপ কোন বাক্য উচ্চারণ করিয়া বলিলেন, আমি স্থির করিয়াছি, কখনো কাহারো নিকট হাদীস বর্ণনা করিব না । আমি তো শুধু ইহাই বর্ণনা করিয়াছি, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এক ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করিবে । বায়তুল্লাহ শরীফে আগুন লাগানো হইবে আর এই এই ঘটনা ঘটিবে । অতঃপর হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ আমার উম্মতের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইবে । সে চল্লিশ দিন অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ বৎসর পৃথিবীতে অবস্থান করিবে । এই সময়ে আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-কে প্রেরণ করিবেন। তিনি ‘উরওয়া ইব্ন মাসউদ’-এর সদৃশ হইবেন। তিনি দাজ্জালের পশ্চাদ্ধাবন করিয়া তাহাকে বিনাশ করিরেন। অতঃপর লোকেরা সাত বৎসর মহাশাত্তিতে বাস করিবে। তখন পরম্পর শত্রু দুইটি লোককেও পাওয়া যাইবে না । তৎপর সিরিয়ার দিক হইতে আল্লাহ তা‘আলা শীতল বায়ু প্রবাহিত করিলেন যাহাদের হৃদয়ে সামান্যতম পবিত্রতা বা ঈমান রহিয়াছে, তাহাদের সকলেই উক্ত বায়ুর প্রভাবে মরিয়া যাইবে । কোন ব্যক্তি পর্বত গুহায় প্রবেশ করিলে সেও উহার প্রভাব হইতে মুক্ত থাকিবে না। অতঃপর পৃথিবীতে নিকৃষ্টতম আত্মার মানুষ বাচিয়া থাকিবে । তাহাদের গতি পাখির গতির ন্যায় দ্রুত এবং তাহাদের বুদ্ধি হিংস্ব পশুর বুদ্ধির ন্যায় হিংস্ব হইবে । তাহাদের হৃদয়ে না ন্যায়ের প্রতি কোনরূপ ভালবাসা আর না অন্যায়ের প্রতি কোনরূপ ঘৃণা বর্তমান থাকিবে। এক সময়ে শয়তান মানুষের রূপ ধারণ করত তাহাদের নিকট আসিয়া বলিবে, তোল আমার কথা শুনিবে ? তাহারা সম্মতিসূচকভাবে জিজ্ঞাসা করিবে, তুমি আমাদিগকে কি কাজ করিতে বলিতেছ ? ইহাতে সে তাহাদিগকে প্রতিমা পূজা করিতে পরামর্শ দিবে। তাহারা উহাতে লিপ্ত হইয়া পড়িবে । এতদবস্থায়ও আল্লাহ্র তরফ হইতে তাহাদের রিযক বন্ধ হইবে না; বরং তাহারা প্রাচুর্যের মধ্যে জীবন যাপন করিবে। পৃথিবীতে এই অবস্থা চলিতে থাকাকালে শিঙ্গায় ফুৎকার পড়িবে । শিঙ্গায় ফুৎকারের শব্দ শ্রবণে প্রত্যেকে ভীত-সন্তরস্ত হইয়া চীৎকার করিয়া বলিয়া উঠিবে, হায় হায়! কী হইল! শিঙ্গা ফুঁকিবার প্রাক্কালে একটি লোক স্বীয় উটের পানিপান
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।