Contents ৩৫০ তাফসীরে ইব্ন কাছীর মিনারের সন্নিকটে অবতীর্ণ হইবেন । তাহার পরিধানে তখন দুইখণ্ড চাদর থাকিবে । তিনি স্বীয় মস্তক অবনত করিলে উহা হইতে বিন্দু বিন্দু পানি পতিত হইবে । আবার উহা উন্নত করিলে উহা লাগিলে সে মরিয়া যাইবে । যতদূর তাহার দৃষ্টি পৌছিবে, ততদূর তাহার নিশ্বাস পৌছিবে। তিনি দাজ্জালের পশ্চাদ্ধাবন করিয়া ‘লুদ’ নামক স্থানের উপকন্ঠে তাহাকে ধরিয়া হত্যা করিবেন। অতঃপর তিনি দাজ্জালের ফিতনা হইতে আল্লাহ কর্তৃক রক্ষিত একদল লোকের নিকট আগমন করিয়া (সঙ্গেহে) তাহাদের চোখে-মুখে হাত বুলাইবেন এবং জান্নাতে তাহাদের জন্যে নির্ধারিত উচ্চ মর্তবা ও মর্যাদার সুসংবাদ তাহাদিগকে শুনাইবেন। এই সময়ে আল্লাহ তা'আলা তীহাকে ওহীর মাধ্যমে জানাইবেন, আমি আমার এইরূপ কতগুলি বান্দাকে আবির্ভূত করিয়াছি -যাহাদের বিরুদ্ধে যুদ্ধে আঁটিয়া উঠিবার ক্ষমতা কাহারও নাই । অতএব তুমি আমার (মু'মিন) বান্দাদিগকে সঙ্গে লইয়া তূর পর্বতে আশ্রয় গ্রহণ করো । আল্লাহ তখন ইয়াজুজ মাজূজকে প্রেরণ করিবেন। আর তাহারা প্রত্যেক উচ্চ স্থান হইতে ছড়াইয়া পড়িবে । তাহাদের প্রথম দল তিব্রিয়া সাগরের উপর দিয়া পথ অতিক্রম করিবে। তাহারা উহার সমুদয় পানিপান করিয়া ফেলিবে। তাহাদের শেষ দল উক্ত স্থান দিয়া পথ অতিক্ৰম করিবার কালে বলিবে, এককালে এইখানে পানি ছিল। আল্লাহ্র নবী হযরত ঈসা (আ) ও তাহার সঙ্গীগণ অবরুদ্ধ অবস্থায় চরম খাদ্যাভাবের মধ্যে দিন কাটাইতে থাকিবেন। আজিকার দিনে একশতটা দীনার তোমাদের নিকট যতটুকু মূল্যবান বিবেচিত হইয়া থাকে, একটা গরুর কল্লা তখন তাহাদের নিকট তদপেক্ষা অধিকতর মূল্যবান বিবেচিত হইবে । আল্লাহ্র নবী হযরত ঈসা (আ) ও তাহার সঙ্গীগণ আল্লাহ্র নিকট কাকুতি মিনতি সহকারে দুআ করিবেন। ইহাতে আল্লাহ তাআলা ইয়াজূজ মাজুজের প্রতি মহামারী আকারে গলগণ্ড রোগ প্রেরণ করিবোন। উহাতে তাহারা একসঙ্গে ধ্বংস হইয়া যাইবে। তাহাদের সকলের মৃত্যু যেন মাত্র একটা লোকের মৃত্যু । অতঃপর আল্লাহ্রু নবী হযরত ঈসা (আ) ও তাহার সঙ্গীগণ অবরুদ্ধ স্থান হইতে নিম্নভূমিতে নামিয়া আসিবেন। তাহারা আসিয়া দেখিবেন ইয়াজূজ মাজুজের লাশে পৃথিবী পরিপূর্ণ এবং উহাদের দুর্গন্ধে পৃথিবীর বাতাস দু্গন্ধময় হইয়া গিয়াছে তিনি ও তাহার সঙ্গীগণ কাকুতি মিনতি সহকারে আল্লাহ্র নিকট দু'আ করিবেন। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের লাশগুলির নিকট উটের গলার ন্যায় এক প্রকারের পাখি পাঠাইবেন। উহারা তাহাদের লাশগুলিকে উঠাইয়া লইয়া আল্লাহ যেখানে চাহিবেন, সেখানে নিক্ষেপ করিবে। তৎপর আল্লাহ তা‘আলা ব্যাপক ও প্রবল বৃষ্টি বর্ষণ করিয়া পৃথিবী ধৌত করত উহাকে আয়নার ন্যায় পরিষ্কার করিয়া দিবেন । অতঃপর তিনি পৃথিবীকে আদেশ করিবেন, তোমার বক্ষে অবস্থিত ফল ও শস্যাদি বাহির করিয়া দাও এবং তোমার বৃক্ষের বরকত ফিরাইয়া দাও। এই যুগে একটা ডালিমের মাত্র একাংশ একদল লোককে তৃপ্ত করিবে। মানুষ রৌদ্র হইতে উহার খোসার ছায়ায় আশ্রয় লইয়া ক্লান্তি দূর করিবে। আল্লাহ তা'আলা গৃহপালিত পশুপালের মধ্যে বরকত দান করিবেন। একটামাত্র উদ্থরীর দুগ্ধ একদল লোকের তৃণ্ি সাধন করিতে পারিবে। এই অবস্থায় একদা আল্লাহ তা'আলা এক প্রকারের সুখকর বাতাস পাঠাইবেন। উহা প্রত্যেক মু’মিনের বগলের নিম্ন দিয়া বহিয়া যাইবে । উহা দ্বারা আল্লাহ
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।