তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৪৯ আমার অনুপস্থিতিতে সে তোমাদের মধ্যে আবির্ভূত হইলে প্রত্যেকেই যেন নিজের অভিভাবক হইয়া তাহার আক্রমণ প্রতিহত করে। আমার অনুপস্থিতিতে আল্লাহ যেন প্রত্যেক মুসলমানের অভিভাবক তথা রক্ষণাবেক্ষণকারী হইয়া তাহার প্রতি দাজ্জালের আক্রমণকে প্রতিহত করেন। দাজ্জাল হইবে যুবক । তাহার কেশ ত্রস্ব ও কুঞ্চিত হইবে । তাহার চক্ষু স্কীত হইবে । তাহাকে ‘আবদুল উষযা ইব্‌ন কুতন’ সদৃশ বলা যায়। তোমাদের মধ্য হইতে কাহারো জীবদ্দশায় দাজ্জাল আবির্ভূত হইলে সে যেন তাহার আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্যে সূরা কাহফের প্রথমদিকের আয়াতসমূহ পাঠ করে । দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান হইতে আবির্ভূত হইবে । সে ডাইনে ও বামে সর্বদিকে গমনাগমন করিবে। ওহে আল্লাহর বান্দাগণ! তোমরা ঈমানে দৃঢ় ও অবিচল থাকিও । আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকিবে ? নবী করীম (সা) বলিলেন ৪ পৃথিবীতেংসে চল্লিশ দিন অবস্থান করিবে । তাহার সময়ের একদিন এক বৎসরের সমান, আরেকদিন এক মাসের সমান, আরেকদিন এক সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলি তোমাদের এই দিনগুলির সমান দীর্ঘ হইবে । আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! দাজ্জালের সময়ের যে দিনটি এক বৎসরের সমান দীর্ঘ হইবে, সেই দিনটিতে কি একদিনের নামায আমাদের জন্যে যথেষ্ট হইবে ? নবী করীম (সা) বলিলেন, না; সেইদিনের নামাযের ওয়াক্তসমূহ তোমরা আন্দায করিয়া নির্ধারণ করিবে। আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! পৃথিবীতে দাজ্জালের গতি কিরূপ হইবে ? নবী করীম (সা) বলিলেন, পৃথিবীতে তাহার গতি বাত্যাতাড়িত মেঘের গতির ন্যায় (অত্যন্ত দ্রুত) হইবে । নবী করীম (সা) আরো বলিলেন, দাজ্জাল একদল লোকের নিকট গমন করিয়া তাহাদিগকে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে আহ্বান জানাইবে। তাহারা তাহার আহ্বানে সাড়া দিয়া তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিবে। ইহাতে সে আকাশকে বৃষ্টি বর্ষণ করিতে আদেশ করিবে। আকাশ তাহার আদেশে বৃষ্টি বর্ষণ করিবে । আর সে পৃথিবীকে শস্যাদি উৎপন্ন করিতে আদেশ করিবে। পৃথিবী তাহার আদেশে শস্যাদি উৎপন্ন করিবে। তাহাদের গৃহপালিত পশুসমূহ হৃষ্টপুষ্ট, উঁচু ও লম্বা হইবে । তাহাদের দুগ্ধবতী গৃহপালিত পশুসমূহের ওলান দুগ্ধে পরিপূর্ণ হইয়া উঠিবে ৷ ইতিপূর্বে উহারা কখনো এইরূপ হষষ্টপুষ্ট ও দুগ্ধবতী ছিল না। দাজ্জাল আরেকদল লোকের নিকট গমন করিয়া তাহাদিগকে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে আহবান জানাইবে । তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিবে । সে তাহাদের নিকট হইতে অন্যত্র চলিয়া যাইবে । অনন্তর তাহাদের উপর দুর্ভিক্ষ নামিয়া আসিবে । তাহদের ধন-সম্পদ ধ্বংসপ্রাপ্ত হইবে এবং তাহারা দৈন্য ও দারিদ্র্যের মধ্যে পতিত হইবে । দাজ্জাল অনুর্বর ও বন্ধ্যা ভূখন্ডের দাও। তাহার আদেশে পৃথিবীর অভ্যন্তরস্থ খনিজ সম্পদরাজি মৌমাছির ন্যায় বাহির হইতে থাকিবে। দাজ্জাল একটা উচ্ছল তরুণকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করিয়া দুইটি খণ্ডকে পরস্পর হইতে নিক্ষিপ্ত তীরের সম দুরত্বে রাখিয়া দিবে। অতঃপর সে তাহাকে ডাক দিবে। অনন্তর যুবকটি জীবিত হইয়া আনন্দপূর্ণ ও হাস্যোজ্জ্বল মুখে তাহার সম্মুখে উপস্থিত হইবে । দাজ্জালের কার্যকলাপ চলিতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা হযরত মাসীহ ইব্ন মরিয়ম (আ)-কে প্রেরণ করিবেন। তিনি দুইজন ফেরেশতার ডানায় হাত রাখিয়া দামেশকের পূর্বদিকে অবস্থিত শুভ্রবর্ণ

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।