তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪৮ তাফসীরে ইব্ন কাছীর দিবে। উহা হইতে কোনো সবুজ উদ্ভিদই উৎপন্ন হইবে না । ফলে আল্লাহ যে (স্বল্প সংখ্যক) পশুকে (জীবিত রাখিতে) চাহিবেন, তাহা ব্যতীত সকল তৃণভোজী পশুই ধ্বংস হইয়া যাইবে। জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, সেই সময়ে লোকে কি খাইয়া জীবন ধারণ করিবে ? নবী করীম (সা) বলিলেন ঃ তাহালীল, তাকবীর, তাসবীহ ও তাহমীদ১ -এর সাহায্যে মানুষ জীবন ধারণ করিব । উহারাই তাহাদের জন্যে খাদ্যের কাজ করিবে। ইব্‌ন মাজাহ (র)......আবদুর রহমান আল-মুহারিবী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুর রহমান আল-মুহারিবী বলেন £ঃ মকতবের বালক- বালিকাদিগকে লিখিতরূপে উপরোক্ত হাদীস শিক্ষা প্রদান করিবার ব্যবস্থা গৃহীত হওয়া উচিত । অবশ্য উপরোক্ত বক্তব্য উপরোল্লিখিত সনদ ভিন্ন অন্য কোনো সনদে বর্ণিত হয় নাই । তবে কোন কোন হাদীস দ্বারা উহার অংশবিশেষ সমর্থিত হইয়াছে । নিম্নে অনুরূপ কয়েকটি হাদীস বর্ণিত হইতেছে ইমাম মুসলিম (র) ....... হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করিবে। নিশ্চয়ই তোমরা তাহাদিগকে হত্যা করিবে। এমন কি প্রস্তর তোমাদিগকে ডাকিয়া বলিবে ওহে মুসলিম! এই স্থানে এই একজন ইয়াহুদী রহিয়াছে। এদিকে আসিয়া উহাকে হত্যা করো। ইমাম মুসলিম (র) ......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ কিয়ামতের পূর্বে নিশ্চয়ই মুসলমানগণ ইয়াহ্দীদের বিরুদ্ধে যুদ্ধ করিবে। যুদ্ধে মুসলমানগণ তাহাদিগকে হত্যা করিবে । তাহারা আত্মরক্ষার্থে প্রস্তর ও বৃক্ষের আড়ালে আশ্রয় লইবে। কিন্তু প্রস্তর ও বৃক্ষ ডাকিয়া বলিবে ওহে মুসলিম! ওহে আল্লাহ্র বান্দা! আমার আড়ালে একজন ইয়াহুদী রহিয়াছে । এদিকে আসিয়া ইহাকে হত্যা কর। তবে বাবলা বৃক্ষ উহা মুসলমানদিগকে বলিয়া দিবে না। কারণ উহা ইয়াহুদীদের বৃক্ষ । ইমাম মুসলিম (র) ......হযরত নাওআস ইব্‌ন সামআন আল-কিলাবী (রা) হইতে ইমাম মুসলিম (র) ......হযরত নাওআস ইব্ন সামআন (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত নাওয়াস ইব্‌ন সামআন (রা) বলেন £ঃ একদা সকালবেলায় নবী করীম (সা) দাজ্জালের বিষয় বর্ণনা করিলেন । তিনি উহার বর্ণনায় স্বীয় কন্ঠস্বর কখনো নীচু এবং কখনো উঁচু করিলেন। নবী করীম (সা)-এর বর্ণনায় আমাদের মনে হইল, দাজ্জাল মদীনার খেজুর বাগানে অবস্থান করিতেছে । বিকালবেলায় আমরা নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হইলে তিনি আমাদের মুখমণ্ডলে উদ্বেগের ছাপ দেখিয়া বলিলেন, তোমাদের কি হইয়াছে ? আমরা আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সকালবেলায় আপনি দাজ্জালের বিষয় বর্ণনা করিয়াছেন। উহাতে আপনার কণ্ঠস্বর কখনো নীচু এবং কখনো উঁচু হইতে শুনিয়াছি। আপনার বর্ণনায় আমাদের মনে ধারণা জন্মিয়াছে, দাজ্জাল মদীনার খেজুর বাগানে অবস্থান করিতেছে । তিনি বলিলেন, দাজ্জাল অপেক্ষা অধিকতর ভীতিকর বস্তু তোমাদের জন্য আর কি রহিয়াছে ? আমার জীবদ্দশায় দাজ্জাল তোমাদের মধ্যে আবির্ভূত হইলে. আমিই তোমাদের পক্ষ হইতে তাহাকে প্রতিহত করিব। আর ১. তাহ্‌লীল ৪ <0} J+৮১ ১০০5 ৭1 3| 3 তাক্বীর ৪,341 401 তাস্বীহ, «01 ১০ এবং তাহমীদ $ <1] ॥২=! ৷

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।