তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৪৭ একজন ইয়াহৃদী। আইস, উহাকে হত্যা করো । তবে বাবলা বৃক্ষ তাহাদের বৃক্ষ । উহা মুখ খুলিবে না। নবী করীম (সা) আরো বলিলেন £ হযরত ঈসা (আ)-এর অবস্থান চল্লিশ বৎসর স্থায়ী হইবে । বৎসর তখন অর্ধ বৎসর, এমনকি মাসের সমান এবং মাস তখন সপ্তাহের সমান হইবে । তাহার শেষ দিনগুলি অগ্নুক্ষুলিঙ্গের ন্যায় ক্ষুত্র হইবে । সকালবেলায় কেহ শহরের একপ্রান্ত হইতে রওয়ানা হইলে উহার অন্য প্রান্তে তাহার পৌছিতে সন্ধ্যা হইয়া যাইবে । নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহর নবী! এত ক্ষুদ্র দিনে আমরা কিরূপে নামায আদায় করিব ? তিনি বলিলেন, এখনকার লম্বাদিনে যেরূপ নামাযের সময় নির্ণয় করিয়া উহা আদায় করিয়া থাকো, তখন সেইরূপে উহা আদায় করিবে। নবী করীম (সা) আরো বলিলেন $ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) আমার উম্মতের অন্তর্ভুক্ত হইয়া ন্যায়ানুগ বিচারক ও ন্যায়ানুসারী ইমাম হইবেন । তিনি ক্রুশ ভাঙ্গিবেন, শূকর বধ করিবেন এবং জিযিয়া কর রহিত করিবেন । প্রাচুর্যের কারণে সদকা পর্যন্ত অনাদায়ী রহিয়া যাইবে । একটা ছাগল বা উটের জন্যে আজিকার ন্যায় কঠোর পরিশ্রম করা হইবে না। ঈর্ষা ও শত্ৰুতা মানুষের মধ্যে হইতে দূরীভূত হইয়া যাইবে। বিষধর প্রাণীর বিষ উহার কার্যক্ষমতা হারাইয়া ফেলিবে। শিশুগণ সাপের মুখে আংগুল রাখিবে, কিন্তু উহারা তাহাদের কোনো ক্ষতি করিবে না । বালকগণ সিংহকে তাড়াইয়া বেড়াইবে; কিন্তু উহা তাহাদের কোন ক্ষতি করিবে না । ছাগপালের মধ্যে প্রহরী কুকুরের ন্যায় নেকড়ে বাঘ অবস্থান করিবে। পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হইয়া যাইবে যেমন পরিপূর্ণ হয় পানিতে পানপাত্র। পৃথিবীতে তখন একটি মাত্র কালেমাই থাকিবে 4] J৪০১ ১৭-১ <1 31 1 3 এবং মানুষ আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুরই ইবাদত করিবে না । যুদ্ধ-বিগ্রহ বন্ধ হইয়া যাইবে । কুরাইশ উহার হৃত রাজ্য কাড়িয়া লইবে ৷ পৃথিবী উহার কারণে চন্ত্রের ন্যায় উজ্জ্বল হইবে । উহাতে হযরত আদম (আ)-এর যুগের ফসলের ন্যায় ফসল উৎপন্ন হইবে । মাত্র একছড়া আংগুর বা একটি ডালিম মানুষের তৃপ্তি সাধন দিরহাম হইবে । জনৈক সাহাবী বলিলেন $ হে আল্লাহর রাসূল! কোন্‌ কারণে ঘোড়ার মূল্য কমিয়া যাইবে? নবী করীম (সা) বলিলেন ৪£ তখন হইতে আর কখনো যুদ্ধে ঘোড়া ব্যবহৃত হইবে না । জনৈক সাহাবী বলিলেন £ কোন্‌ কারণে বলদ গরুর মূল্য বাড়িয়া যাইবে ? নবী করীম (সা) বলিলেন $ তখন সমুদয় পৃথিবী চাষাবাদের আওতায় আসিবে । নবী করীম (সা) আরো বলিলেন ঃ দাজ্জালের আবির্ভাবের পূর্বে তিনটি দুর্ভিক্ষের বৎসর আসিবে । উহাতে মানুষকে দুঃসহ অনাহার ও অনশন ভোগ করিতে হইবে প্রথম বৎসর আল্লাহর আদেশে আকাশ এক-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ এবং পৃথিবী এক-তৃতীয়াংশ শস্যাদির উৎপাদন বন্ধ করিয়া দিবে। দ্বিতীয় বৎসর আল্লাহ্‌র আদেশে আকাশ দুই-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ এবং পৃথিবী দুই-তৃতীয়াংশ শস্যাদির উৎপাদন বন্ধ করিয়া দিবে। তৃতীয় বৎসর আল্লাহর আদেশে আকাশ বৃষ্টি বর্ষণ সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দিবে। উহা হইতে এক বিন্দু বৃষ্টিও বর্ষিত হইবে না। সেই বৎসর আল্লাহ্‌র আদেশে পৃথিবী শস্যাদির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করিয়া

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।