তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents y ৩৪৬ . তাফসীরে ইব্ন কাছীর আদেশে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিবে। দাজ্জালের একটি ফিতনা হইবে এই যে, কোনো গোত্র তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিলে তাহাদের সকল গৃহপালিত পশু ধ্বংস হইয়া যাইবে দাজ্জালের একটি ফিতনা হইবে যে, কোনো গোত্রের লোকেরা তাহাকে সত্যবাদী বলিয়া গ্রহণ করিলে সে আকাশকে বৃষ্টি বর্ষণ করিতে আদেশ করিবে আর আকাশ তাহার আদেশ মুতাবিক বৃষ্টি বর্ষণ করিবে। সে পৃথিবীকে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিতে আদেশ করিবে, আর পৃথিবী তাহার আদেশে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিবে। তাহাদের গৃহপালিত পশুগুলি সেইদিনেই মোটা-তাজা, উঁচু-লম্বা ও বলিষ্ঠ হইয়া যাইবে । উহাদের উদর ও পার্শ্বদ্বয় প্রশস্ত হইয়া যাইবে এবং উহাদের দুগ্থবতী পশুও দুগ্ধে পরিপূর্ণ হইয়া যাইবে । অথচ ইতিপূর্বে উহারা কখনো এইরূপ ছিল না। দাজ্জালের একটি ফিতনা এই হইবে যে, সে পৃথিবীর সর্বত্র বিচরণ করিবে এবং পবিত্র মন্ধা ও পবিত্র মদীনা ভিন্ন সমুদয় পৃথিবী সে অধিকার করিয়া লইবে। পবিত্র মক্কা ও পবিত্র মদীনার যে পথ দিয়াই সে প্রবেশ করিতে চেষ্টা করিবে, সে পথেই ফেরেশতাগণ সুতীক্ষ তরবারি দ্বারা তাহাকে প্রতিহত করিবে। অতঃপর সে সাবখা সীমান্তে অবস্থিত ‘আয-যরীবুল আহ্‌মার’ নামক স্থানে আগমণ করিবে। এই সময়ে পবিত্র মদীনায় তিনটি ভূমিকম্প সংঘটিত হইবে। ইহাতে সকল মুনাফিক নর-নারী উহা হইতে বাহির হইয়া গিয়া দাজ্জালের সহিত মিলিত হইবে । লৌহকারের হাপর যেরূপ লোহাকে মরিচামুক্ত করিয়া দেয়, সেইরূপ মদীনা তখন অপবিত্র আত্মা হইতে নিজেকে মুক্ত ও পবিত্র করিয়া ফেলিবে । এই যুগটি ‘নাজাতের যুগ’ নামে অভিহিত হইবে । অধিবাসীগণ তখন কোথায় থাকিবে ? নবী করীম (সা) বলিলেন ঃ তাহারা সংখ্যায় স্বল্প হইবে। তাহাদের অধিকাংশ তখন বায়তুল মুকাদ্দাসে অবস্থান করিবে। তাহাদের ইমাম একজন নেককার ব্যক্তি হইবেন । একদা তাহাদের ইমাম ফজরের নামায আদায় করিবার নিমিত্ত সম্মুখে অগ্রসর হইবেন । এমন সময়ে হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন মুসলমানের ইমাম তাহাকে দেখিয়া পশ্চাতে চলিয়া আসিবেন। হযরত ঈসা (আ) সম্মুখে অগ্রসর হইয়া তাহার পিঠে হাত রাখিয়া (সম্গেহে) বলিবেন, আপনিই সম্মুখে অগ্রসর হইয়া নামাযে ইমামতি করুন । কারণ আপনারই ইমামতে নামায আদায়ের উদ্দেশ্যে ইকামত বলা হইয়াছে। তাহাদের ইমাম নামাযে ইমামতি করিবেন। নামায শেষ হইবার পর হযরত ঈসা (আ) বলিবেন, তোমরা দরজা খোল। দরজা খোলা হইবে। দেখা যাইবে, উহার বিপরীতদিকে দাজ্জাল অবস্থান করিতেছে । তাহার সহিত সত্তর হাজার ইয়াহুদী রহিয়াছে। তাহাদের প্রত্যেকের নিকট তরবারি ও তাজ রহিয়াছে। হযরত ঈসা (আ) দাজ্জালের দিকে তাকাইতেই সে গলিয়া যাইতে থাকিবে, যেমন গলিয়া যায় পানির মধ্যে লবণ । সে পালাইতে চেষ্টা করিবে কিন্তু হযরত ঈসা (আ) তাহাকে বলিবেন, তোমাকে আমি নিশ্চয়ই একটি আঘাত করিব । উহা হইতে তুমি কিছুতেই রেহাই পাইবে না। তিনি পূর্বদিকে অবস্থিত ‘লুদ’ প্রান্তে তাহাকে পাকড়াও করিয়া হত্যা করিবেন। এভাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদিগকে পরাজিত করিবেন। প্রস্তর, বৃক্ষ, প্রাচীর, চতুষ্পদ প্রাণী ইত্যাদি যে কোন বস্তুর আড়ালেই ইয়াহুদীগণ আশ্রয় লউক, আল্লাহ তা‘আলা সেইদিন সেইগুলিকে ভাষা দিবেন। উহারা ডাকিয়া বলিবে, ওহে আল্লাহ্র মুসলিম বান্দাগণ! এই

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।