তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর করিলেন। আমরা উঠিয়া গিয়া তাহার নিকট বসিলাম। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, মুসলমানদের অধিকারে তিনটি শহর থাকিবে উহাদের একটি হইল দুই সাগরের মিলনস্থলে অবস্থিত । অপরটি হিরাত অঞ্চলে এবং তৃতীয়টি সিরিয়ায় অবস্থিত । মানুষ তিনবার মহা ভীতবিহ্বল হইয়া পড়িবে । এই সময়ে লোকদের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইবে। সে পূর্বদিক হইতে আত্মপ্রকাশ করিবে। সে সর্বপ্রথম দুই সাগরের মিলনস্থলে এক শহরে উপস্থিত হইবে । উহার অধিবাসীগণ তখন তিন দলে বিভক্ত হইয়া যাইবে । তাহাদের একদল বলিবে, আমরা এই স্থানেই থাকিয়া যাইব এবং তাহার বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হইব । দেখিব, সে কতটুকু শক্তি ও ক্ষমতার অধিকারী । তাহাদের আরেক দল গ্রামাঞ্চলে চলিয়া যাইবে এবং অন্যদল নিকটস্থ শহরে চলিয়া যাইবে । দাজ্জালের সহিত সত্তর হাজার সৈন্য থাকিবে । তাহাদের অধিকাংশ হইবে ইয়াহুদী ও নারী । মুসলমানগণ একটা ঘাঁটিতে অবরুদ্ধ হইয়া পড়িবে । তাহাদের গৃহপালিত পশু চারণভূমিতে থাকা অবস্থায় মরিয়া যাইবে। ইহা তাহাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক ও অসহনীয় ঘটনা হইবে । এই সময়ে তাহাদের মধ্যে এক ভয়াবহ দুৰ্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষের জ্বালায় তাহারা নিজেদের ধনুকের চর্ম নির্মিত তার আগুনে সেঁকিয়া খাইবে ৷ তখন বৃক্ষ হইতে জনৈক ঘোষক তিনবার ঘোষণা করিবে, লোক সকল! তোমাদের নিকট (আল্লাহ্র) সাহায্য আগমণ করিয়াছে। মুসলমানগণ পরস্পর বলাবলি করিবে, ইহা নিশ্চয়ই কোন শান্ত ও তৃপ্ত মানুষের কন্ঠ । ফজরের নামাযের সময়ে হযরত ঈসা ইবন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন । মুসলমানদের নেতা তাহাকে বলিবেন, হে রূহুল্লাহ! নামাযে ইমামতি করুন । তিনি বলিবেন, এই উম্মতের একজন অন্যজনের ইমাম হইবে ! অনন্তর মুসলমানদের ইমাম নামাযে ইমামতি করিবেন। নামায সমাপ্তির পর হযরত ঈসা (আ) তরবারি হস্তে দাজ্জালের নিকট গমণ করিবেন । দাজ্জাল তাহাকে দেখিয়া সীসার ন্যায় গলিয়া যাইতে থাকিবে তিনি তাহার বক্ষে তরবারি বসাইয়া দিবেন। এইভাবে হযরত ঈসা (আ) দাজ্জালকে নিহত ও তাহার বাহিনীকে পরাজিত করিবেন। সেইদিন কোন বস্তুই তাহাদের কাহাকেও নিজের আড়ালে আশ্রয় দিবে না । এমনকি বৃক্ষ ডাকিয়া বলিবে, ‘ওহে মু'মিন! (আমার আড়ালে) এই একটি কাফির রহিয়াছে ।' প্রস্তর ডাকিয়া বলিবে, ওহে মু'মিন! এই একজন কাফির । হাদীসটি উপরোক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই । ইব্‌ন মাজাহ (র).......হযরত আবূ উমামা আল-বাহিলী (রা) হইতে তাহার ‘সুনান’ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, আবূ উমামা আল-বাহিলী (রা) বলেন ৪ একদা নবী করীম (সা) আমাদের উদ্দেশ্যে বক্তৃতা করিলেন। তাহার বক্তৃতার অধিকাংশই দাজ্জাল ও দাজ্জাল হইতে সতকীর্করণ সম্পর্কিত ছিল। তিনি যাহা বলিলেন, উহার কতকাংশ এই £$ আল্লাহ তা'আলা কর্তৃক দুনিয়াতে মানুষ সৃষ্টির প্রথম হইতে উহার ধ্বংস পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের ফিতনা ও পরীক্ষা হইতে কঠিনতর ফিতনা ও পরীক্ষা মানুষের নিকট আসিবে না। প্রত্যেক নবীই স্বীয় উন্মত ৷ দাজ্জাল নিশ্চিতরূপে তোমাদের মধ্যেই আবির্ভূত হইবে । আমার জীবদ্দশায়ই যদি সে সে আমার মৃত্যুর পর আবির্ভূত হইলে প্রত্যেক ব্যক্তিকে নিজের অভিভাবক হইতে হইবে ।

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।