তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৪৩ গলিয়া ধ্বংস হইয়া যাইত । কিন্তু ঈসা (আ) নিজ হাতে তাহাকে হত্যা করিবেন। তিনি মুসলমানদিগকে স্বীয় অস্ত্রে দাজ্জালের রক্ত প্রদর্শন করাইবেন। ইমাম আহমদ (র).......হযরত ইবন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মিরাজের রাত্রিতে হযরত ইবরাহীম (আ), হযরত মূসা (আ) এবং হযরত ঈসা (আ)-এর সহিত আমার সাক্ষাত হইয়াছিল। তাহারা কিয়ামত সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। সকলে হযরত ইবরাহীম (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই । তাহারা হযরত মূসা (আ)-কে এই সম্বন্ধে . আলোকপাত করিতে বলিলেন । তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই । তাহারা হযরত ঈসা (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন । তিনি বলিলেন, কিয়ামতের সঠিক তারিখ আল্লাহ ভিন্ন অন্য কেহই জানে না। আমার প্রতিপালক প্রভু আমাকে যে নিশ্চিত বিষয়াবলী জানাইয়াছেন, উহাদের মধ্য হইতে একটি বিষয় এই যে, নিশ্চয়ই দাজ্জাল আবির্ভূত হইবে । তখন আমার নিক্‌ট দুইখানা তীক্ষুধার তরবারি থাকিবে । আমাকে দেখিয়া সে সীসার ন্যায় গলিয়া যাইবে এবং আল্লাহ তাহাকে ধ্বংস করিয়া দিবেন । প্রকৃতিও দাজ্জাল এবং তাহার অনুসারীদের বিরুদ্ধে মুসলমানদের সহিত সহযোগিতা করিবে । এমনকি প্রস্তর এবং বৃক্ষ বলিবে, ওহে মুসলিম! আমার আড়ালে একটি কাফির আত্মগোপন করিয়া রহিয়াছে, তাহাকে হত্যা করো । এইভাবে আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিবেন। অতঃপর মুসলমানগণ স্ব স্ব দেশে প্রত্যাবর্তন করিবে। এই সময়ে ইয়াজূজ মাজুজ আবির্ভূত হইবে । তাহারা প্রত্যেক উচ্চ স্থান হইতে দ্রুত ছড়াইয়া পড়িবে এবং জনপদসমূহে বিচরণ করিয়া বেড়াইবে। তাহারা প্রত্যেকটি আক্রমণকারী শক্তি ও বস্তুকে ধ্বংস করিয়া দিবে। যে জলাশয়ের নিকট দিয়া তাহারা পথ অতিক্রম করিবে, উহার পানি নিঃশেষে পান করিবে। মুসলমানগণ আসিয়া আমার নিকট তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিবে । আমি আল্লাহর নিকট তাহাদের বিরুদ্ধে বদদুআ করিব । আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। তাহাদের পচা লাশের দুর্গন্ধে পৃথিবী দুর্গন্ধময় হইয়া যাইবে। আল্লাহ আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন। উহা তাহাদের লাশসমূহ সমুদ্রে ভাসাইয়া লইয়া যাইবে । এই সময়ে কিয়ামত আসন্ন প্রসবা নারীর সমতুল্য হইবে । এইরূপ নারী দিনে বা রাত্রিতে সহসা কখন সন্তান প্রসব করিবে, তাহা তাহার পরিবার-পরিজন জানে না। তদ্ুপ তখন কিয়ামত অত্যাসন্ন হইবে । ইব্‌ন মাজাহ উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী আওয়াম ইব্‌ন হাওশাব হইতে প্রায় অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)...... আব নাযরা হইতে বর্ণনা করিয়াছেন, যে আবূ নাযরা বলেন ঃ একদা আমরা উসমান ইব্‌ন আবুল আসের নিকট রক্ষিত কুরআন মাজীদের সহিত আমাদের প্রাপ্ত কুরআন মাজীদ মিলাইয়া দেখিবার উদ্দেশ্যে জুমু'আর দিনে তাহার নিকট গমন করিলাম । জুমু'আর নামাযের সময় হইলে তিনি আমাদিগকে গোসল করিতে বলিলেন। আমরা গোসল করিলাম । অতঃপর আমাদের নিকট সুগন্ধি আনয়ন করা হইল । আমরা উহা ব্যবহার করিয়া মসজিদে গেলাম । তথায় জনৈক ব্যক্তির নিকট বসিলে তিনি আমাদিগকে দাজ্জাল সম্পর্কিত হাদীস শুনাইলেন। অতঃপর হযরত উসমান ইব্‌ন আবুল আস (রা) মসজিদে আগমন

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।