তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪২ তাফসীরে ইব্ন কাছীর বিরুদ্ধে যুদ্ধ করিবেন। ইব্ন জারীর ভিন্ন অন্য কোনো মুফাস্সির উপরোক্ত হাদীস আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখ করেন নাই । ইমাম বুখারী (র)......হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম . (সা) বলিয়াছেন, আমি নবীগণের মধ্যে হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ)-এর অধিকতম নিকটবর্তী । নবীগণ একই পিতার গুরসজাত সন্তানদের ন্যায়। আমার ও তাহার মধ্যবর্তী সময়ে কোন নবী আগমণ করেন নাই । ইমাম বুখারী (র) ......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £$ দুনিয়া ও আখিরাত উভয় জগতে নবীগণের মধ্য হইতে আমিই হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ)-এর অধিকতর নিকটবর্তী । নবীগণ একই পিতার ওরসে জন্গ্রহণকারী ভ্রাত্বৃন্দের সমতুল্য । তাহাদের মাতা বিভিন্ন হইলেও দীন এক । ইবরাহীম ইব্‌ন তাহমান (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ (পূর্বোক্ত বর্ণনা) ইমাম মুসলিম (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ কিয়ামত ঘটিবার পূর্বে নিম্নোক্ত বিষয়সমূহ নিশ্চয়ই ঘটিবে। রোমকগণ আনম্মাক অথবা দামিক নামক স্থানে সমবেত হইবে । তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার নিমিত্ত একটি মুসলিম বাহিনী মদীনা হইতে সেখানে উপস্থিত হইবে । উক্ত বাহিনীর সদস্যগণ তৎকালীন পৃথিবীবাসীগণের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হইবে মুসলিম বাহিনী যুদ্ধের জন্যে শ্রেণীবদ্ধ হইবার পর রোমকগণ মুসলমানদিগকে বলিবে, আমাদের মধ্য হইতে যাহারা ধর্ম ত্যাগ করিয়া তোমাদের ধর্ম গ্রহণ করিয়াছে, আমাদিগকে শুধু তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার সুযোগ দাও । মুসলমানগণ বলিবে, না, আল্লাহ্র কসম! আমাদের ভাইদিগকে তোমাদের নিকট অসহায় অবস্থায় ছাড়িয়া দিতে পারিব না। অতঃপর মুসলমানগণ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হইবে। তাহাদের এক-তৃতীয়াংশ লোক যুদ্ধক্ষেত্ৰ হইতে পলায়ন করিবে। আল্লাহ কখনো তাহাদিগকে কৃপা দৃষ্টিতে দেখিবেন না । তাহাদের এক-তৃতীয়াংশ লোক শহীদ হইবে। আল্লাহর নিকট তাহারা শ্রেষ্ঠতম শহীদ । পরিশেষে তাহাদের এক-তৃতীয়াংশ লোকই যুদ্ধে জয়লাভ করিবে । তাহারা ঈমানের পরীক্ষায় কখনো অকৃতকার্য হইবে না। তাহারা কন্সট্যান্টিনোপল জয় থাকিবে । এমন সময়ে শয়তান তাহাদিগকে চীৎকার করিয়া বলিবে, তোমাদের অনুপস্থিতিতে তোমাদের পরিবার-পরিজনের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইয়াছে। শয়তান কর্তৃক প্রচারিত এই সংবাদটা হইবে মিথ্যা ও ভিত্তিহীন । মুসলমানগণ সেখান হইতে গৃহাভিমুখে রওয়ানা হইবে । সিরিয়ায় পৌছিয়া তাহারা দেখিতে পাইবে, সেখানেই দাজ্জাল আবির্ভূত হইয়াছে। তাহারা যুদ্ধের আয়োজনে লিপ্ত হইয়া কাতার বিন্যাস করিতে থাকিবে। এমন সময়ে নামাযের জন্যে ইকামত উচ্চারিত হইবে । অতঃপর হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন । তিনি মুসলমানদের ইমাম হইবেন। আল্লাহর শত্রু (দাজ্জাল) তাহাকে দেখিয়া এরূপে গলিয়া যাইবার উপক্রম হইবে যেমন লবণ পানির মধ্যে গলিয়া যায়। তিনি তাহাকে কিছু না বলিলেও সে

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।