তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা | ৩৪১ LE SEAMED SUS SFY nih yi Soe ies হযরত আবূ হুরায়রা (রা) এর ছাত্র হানযালা বলেন £ হযরত আবু হুরায়রা (রা) বলিয়াছেন ৪ প্রত্যেক আহলে কিতাব হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে । আমি জানি না, ইহা নবী করীম (সা)-এর বাণী, না স্বয়ং আবূ হুরায়রা (রা)-এর উক্তি । ইব্‌ন আবূ হাতিম (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ঃ তোমরা সেই সময়ে কতইনা সৌভাগ্যবান হইবে, যখন ময়িয়ম তনয় অবতীর্ণ হইবেন । আর তোমাদের নেতা তোমাদের মধ্য হইতেই হইবেন । উকাইল এবং ইমাম আওযাঈও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র)-ও উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী ইব্‌ন আবূ যি’ব হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ নবীগণ একই পিতার এরসজাত বিভিন্ন সন্তানের ন্যায় । তাহাদের মাতা বিভিন্ন হইলেও দীন এক । আর নবীগণের মধ্য হইতে আমি হযরত ঈসা (আ)-এর অধিকতম নিকটবতী । কারণ আমার ও তাহার মধ্যবতী সময়ে কোন নবী আগমণ করেন নাই । নিশ্চয়ই তিনি অবতীর্ণ হইবেন ৷ তাহাকে দেখিয়া তোমরা চিনিয়া লইবে। তাহার দেহ নাতিদীর্ঘ ও কৃশ হইবে । তাহার গাত্র গৌরবর্ণ হইবে । তাহার পরিধানে দুইখানা গেরুয়া বস্তু থাকিবে তাহার মস্তক বারিসিক্ত না থাকিলেও মনে হইবে, উহা হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। তিনি শূলী ভাঙ্গিবেন, শুকর বধ করিবেন, জিযিয়া কর রহিত করিয়া দিবেন এবং মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবেন । তাহার যুগে আল্লাহ তা'আলা ইসলাম ভিন্ন অন্য সকল ধর্মসহ দাজ্জালকে ধ্বংস করিয়া দিবেন। এইরূপে পৃথিবীতে বিষধর কালস্প ও উক্্র এক সঙ্গে, চিতা বাঘ ও গরু এক সঙ্গে এবং নেকড়ে বাঘ ও ছাগল একসঙ্গে শান্তিতে বসবাস করিবে। এমন কি শিশুগণ সর্পের সহিত খেলা করিবে। অথচ সর্প তাহাদের ক্ষতি করিবে না । হযরত ঈসা (আ) চল্লিশ বৎসর পৃথিবীতে অবস্থান করিবার পর ইন্তিকাল করিবেন এবং মুসলমানগণ তাহার নামাযে জানাযা আদায় করিবে। ইমাম আবূ দাউদ (র)......হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র).......হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে নবী করীম (সা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর কর্তৃক বর্ণিত হাদীসে অতিরিক্ত ইহাও রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন £ হযরত ঈসা ইব্ন মরিয়ম ইসলামের পক্ষে (কাফির)-দের

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।