Contents সূরা নিসা ৩৩৭ সুদ্দী (র)........হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ উবাই ইব্ন কা'ব <5 0-5 স্থলে ॥455-০ 03 পড়িতেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুর রায্যাক (র)......হাসান বসরী (র) হইতে বর্ণনা করিয়াছেন ঃ প্রত্যেক আহলে কিতাব তাহার মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর উপর ঈমান আনিয়া থাকে। হযরত হাসান বসরীর উক্ত ব্যাখ্যার দুইরূপ তাৎপর্য হইতে পারে । প্রথমত, প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর উপর ঈমান আনিয়া থাকে। দ্বিতীয়ত, প্রত্যেক আহলে কিতাব হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার উপর ঈমান আনিবে । ইব্ন জারীর (র) বলিয়াছেন, অন্য একদল তাফসীরকার আলোচ্য আয়াতের নিম্নরূপ ব্যাখ্যা প্রদান করেন £ প্রত্যেক আহ্লে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উপর ঈমান আনিয়া থাকে। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্ন জারীর (র).......ইকরিমা হইতে বর্ণনা করিয়াছেন যে, ইকরিমা বলেন ৪£ কোনো ইয়াহুদী ও নাসারাই নবী করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উপর ঈমান না আনিয়া মরে না। ইব্ন জারীর (র) মন্তব্য করেন £৪ আলোচ্য আয়াতের উপরোল্লিখিত ব্যাখ্যাসমূহের মধ্য হইতে প্রথমোক্ত ব্যাখ্যাই অধিকতম বিশুদ্ধ ও যুক্তিসঙ্গত । উহা এই যে, প্রত্যেক আহলে কিতাবই আকাশ হইতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর তীহার ইপ্তিকালের পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে। নিঃসন্দেহে বলা যায়, ইব্ন জারীরের উপরোক্ত মন্তব্য সঠিক ও সমর্থনযোগ্য । কারণ, আলোচ্য আয়াতের প্রাসঙ্গিকতার দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায়, পূর্ববর্তী আয়াতসমূহে ইয়াহুদীদের দাবি ‘আমরা ঈসাকে হত্যা করিয়াছি’ এবং অজ্ঞ ও মূর্খ খ্িষ্টানগণ কর্তৃক উক্ত দাবির প্রতি স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করিয়া আল্লাহ তা'আলা তাহাদের দাবি ও বিশ্বাসের ভ্রান্তি বর্ণনা করিয়াছেন। আল্লাহ তা'আলা বলিয়াছেন, তাহারা তাহাকে হত্যা করিতে বা শূলীবিদ্ধ করিতে পারে নাই; বরং তাহার আকৃতিপ্রাপ্ত একটা লোককেই হত্যা করিয়াছে। আর হযরত ঈসা (আ)-কে তিনি নিজের কাছে তুলিয়া লইয়াছেন। অতঃপর ইহাই বর্ণনা করা স্বাভাবিক যে, ঈসা (আ) আকাশে জীবিত রহিয়াছেন। কিয়ামতের পূর্বে তিনি নাযিল হইয়া গুমরাহী ধ্বংস করিবেন, শূলী ধ্বংস করিবেন, শূকর বধ করিবেন এবং জিযিয়া করের ব্যবস্থা রহিত করিয়া দিবেন। তিনি কাহারও নিকট হইতে জিযিয়া গ্রহণে সম্মত থাকিবেন না। মানুষ হয় ইসলাম গ্রহণ করিবে, নতুবা হযরত ঈসা (আ)-এর তরবারি তাহাদের গর্দান উড়াইয়া দিবে। এইরূপে সকল আহলে কিতাবই আকাশ হইতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর তাহার ইনতিকালের পূর্বে তাহার উপর ঈমান আনিবে । তাহারা তখন বিশ্বাস করিবে যে, হযরত ঈসা (আ) সম্বন্ধে তাহাদের পূর্ব ধারণা ও বিশ্বাস ভ্রান্ত ও মিথ্যা ছিল। বিপুল সংখ্যক সাহাবী হইতে বর্ণিত হাদীস দ্বারাও উপরোক্ত বিষয় প্রমাণিত হইয়াছে ৷ আল্লাহ চাহেন তো শীঘ্রই উহা উল্লেখ করিব । | অতঃপর আল্লাহ পাক বলেন $ £0 + eo oe sod এত লাল last pele L952 Ll p23 কাছীর-_৩/৪৩
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।