Contents সূরা নিসা ৩৩৫ ইব্ন জারীর (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ইয়াহুদীগণ হযরত ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত একটি লোককে শূলীবিদ্ধ করিয়াছিল আর হযরত: ঈসা (আ)-কে আল্লাহ তা'আলা জীবিত অবস্থায় আকাশে উঠাইয়া লইয়াছেন। ইব্ন জারীরের নিজস্ব অভিমত এই যে, হযরত ঈসা (আ)-এর সকল শিষ্যই তাহার আকৃতিপ্রাপ্ত হইয়াছিলেন। ১৫৯ নং আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইব্ন জারীর (র) বলিয়াছেন £ঃ আলোচ্য আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। একদল তাফসীরকার উহার এইরূপ ব্যাখ্যা করেন ৪ কিয়ামতের পূর্বে যখন হযরত ঈসা (আ) দাজ্জাল বধের নিমিত্ত আকাশ হইতে পৃথিবীতে অবতরণ করিবেন এবং অন্যান্য ধর্মের সকল লোক ইসলাম গ্রহণ করিবার ফলে পৃথিবীতে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মের অস্তিত্্ থাকিবে না, তখন কিতাবধারী প্রত্যেক ব্যক্তিই হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে। ইব্ন জারীর (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যে হযরত ইবন আব্বাস বলেন £ঃ আলোচ্য আয়াতের «5+ 43:3 অর্থ হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে। আউফী (র)-ও আয়াতের উপরোক্তরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আবূ মালিক (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন ৪ কিয়ামতের পূর্বে আকাশ হইতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর প্রত্যেক কিতাবধারীই হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবে । * আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস (রা) হইতে যাহ্হাক বর্ণনা করিয়াছেন ঃ আয়াতে শুধু ইয়াহুদীদের ঈমান আনিবার কথা বলা হইয়াছে। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী (র) বলিয়াছেন £ঃ নবী.করীম (সা)-এর যুগে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ও তাহার সহচরবৃন্দের সকলে ঈমান আনিবে। শেষোক্ত দুইটি রিওয়ায়াত ইব্ন আবৃ হাতিম (র) তাহার গহ্থে বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র)......হাসান (র) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন যে, হাসান বলিয়াছেন ৪ আল্লাহর শপথ! হযরত ঈসা (আ) আল্লাহর নিকট এখনো জীবিত রহিয়াছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর মৃত্যুর পূর্বে সকল আহ্লে কিতাব তাহার উপর ঈমান আনিবে। ইব্ন আবূ হাতিম (র)........জুয়াইরিয়া ইব্ন বাশীর (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, জুয়াইরিয়া ইব্ন বাশীর (র) বলেন £ঃ একদা আমি জনৈক ব্যক্তিকে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসানকে সম্বোধন করিয়া বলিতে শুনিয়াছি, ওহে আবূ সাঈদ (হাসান)! নিশ্চয়ই আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-কে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন। কিয়ামতের পূর্বে তিনি তীহাকে একস্থানে পাঠাইবেন। তাহার মৃত্যুর পূর্বে নেককার ও বদকার সকলে তাহার উপর ঈমান আনিবে। কাতাদা, আবদুর রহমান ইব্ন যায়দ ইব্ন আসলাম (র) প্রমুখ একাধিক তাফসীরকার আলোচ্য আয়াতের উপরোক্তরূপ ব্যাখ্যা করিয়াছেন। উক্ত ব্যাখ্যাই সঠিক । আল্লাহ চাহেন তো অকাটায প্রমাণ দ্বারা শীঘ্রই ইহা প্রমাণ করিব। আল্লাহ তা'আলার উপরই ভরসা রাখি । ইব্ন জারীর বলিয়াছেন £৪ অন্য একদল তাফসীরকার আলোচ্য আয়াতের নিম্নরূপ ব্যাখ্যা করেন £$ প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবে।
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।