তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩৪ তাফসীরে ইব্ন কাছীর ইয়াহ্‌্দীগণ যে স্থান হইতে তাহাকে গ্রেফতার করিবার আয়োজন করে, সে স্থানে তাহাদের উপস্থিতির প্রাক্কালে তাহার সহিত বারজন, মতান্তরে তেরজন হওয়ারী ছিল। তাহাদের নাম ছিল ঃ (১) ফারতূস, (২) ইয়াকুবাস, (৩) ইয়াকুবের ভ্রাতা ইয়ালা ওয়ানখাস, (8) ইনদারাইস, (৫) ফীলিবস, (৬) ইব্‌ন ইয়ালমা, (৭) মিনতা, (৮) তুমাস, (৯) ইয়াকুব ইব্‌ন হুলকায়া, (১০) নাদাওসীস, (১১) কুতাবিয়া, (১২) লিওদাস বাকরিয়া ইউতা (মতান্তরে), (১৩) সারজাস ৷১ কথিত আছে, শেষোক্ত ব্যক্তিকে ইয়াহুদীদের দৃষ্টিতে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দেওয়া হইয়াছিল । অবশ্য খ্রিস্টানগণ কাহারও হযরত ঈসা (আ)-এর সমআকৃতিবিশিষ্ট হইয়া যাইবার ঘটনা অস্বীকার করে এবং ইয়াহুদীদের ন্যায় বলিয়া থাকে যে, স্বয়ং হযরত ঈসা (আ)-কেই শূলীবিদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। তাহার সম্বন্ধে রাসূলে করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) যে সত্য সংবাদ আল্লাহর নিকট হইতে আনিয়াছেন, তাহা তাহারা অস্বীকার করে। ইব্‌ন ইসহাক বলেন £ আমার নিকট জনৈক খ্রিষ্টান নও মুসলিম বর্ণনা করিয়াছেন ৪ আল্লাহর তরফ হইতে যখন হযরত ঈসা (আ)-এর নিকট এই সংবাদ আসিল, নিশ্চয়ই আমি তোমাকে নিজের দিকে উঠাইয়া লইব -তখন তিনি হাওয়ারীদিগকে বলিলেন, তোমাদের মধ্য '_ হইতে কে আমার আকৃতি গ্রহণ করিয়া আমার পরিবর্তে নিহত হইতে প্রস্তুত রহিয়াছ ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে জান্নাতে আমার সঙ্গী হইবে । সারজাস নামক জনৈক হাওয়ারী তাহার আহবানে সাড়া দিয়া বলিলেন, হে রুহুল্লাহ! আমি প্রস্তুত রহিয়াছ । হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, আমার স্থানে উপবেশন করো । সারজাস তাহার স্থানে উপবেশন করিলেন। অতঃপর হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইলেন ৷ ইয়াহ্দীগণ সারজাসকে ধরিয়া লইয়া গিয়া তাহাকেই শূলীবিদ্ধ করিল । হাওয়ারীগণসহ হযরত ঈসা (আ) যখন সংশ্লিষ্ট ঘরে প্রবেশ করেন, তখন ইয়াহুদীগণ তাহাদিগকে দেখিয়া ফেলে এবং তাহাদিগকে গুনিয়া রাখে । তাহারা হযরত ঈসা (আ)-কে ধরিবার জন্যে ঘরে প্রবেশ করিয়া একজন কম দেখিতে পায়। তাহাকে লইয়াই তাহাদের মধ্যে মতভেদ দেখা দেয়। তাহারা হযরত ঈসা (আ)-কে চিনিত না। তাহার সন্ধান জানায় এবং তাঁহাকে চিনাইয়া দেয়। সে ইয়াহুদীদিগকে বলিয়া রাখিয়াছিল, ‘তোমরা ঘরে প্রবেশ করিবার পর আমি ঈসাকে চুম্বন করিব । ইহা দ্বারা তোমরা তাহকে চিনিয়া লইবে। হযরত ঈসা পূর্বেই উর্ধ্বলোকে উত্িত হইয়াছিলেন। লিওদাস রাকরিয়া ইউতা হযরত ঈসা (আ)-এর.আকৃতিপ্রাপ্ত সারজাস কে ঈসা ভাবিয়া চুম্বন করিল । ইয়াহুদীগণ তাহাকেই ধরিয়া লইয়া গিয়া শূলীবিদ্ধ করিল । উপরোক্ত ঘটনায় দেখা যাইতেছে, হযরত ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত ব্যক্তিটি ছিলেন তাহার একজন নিষ্ঠাবান ও বিশ্বস্ত সহচর । একদল খ্রিস্টানের বিশ্বাস এই যে, স্বয়ং বিশ্বাসঘাতক লিওদাস রাকরিয়া ইউতাই হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট হইয়া গিয়াছিল এবং ইয়াহুদীগণ তাহাকেই শূলীবিদ্ধ করিয়াছিল । সে বলিতেছিল, আমি তো তোমাদের উদ্দিষ্ট ব্যক্তি নই । আমি তো তোমাদিগকে ঈসার সন্ধান দিয়াছি। এই সব বর্ণনার কোন্টি সত্য, তাহা আল্লাহই অধিকতম পরিজ্ঞাত ।

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।