Contents সূরা নিসা ৩৫ অর্থাৎ ‘তবে তাহাদিগকে স্বাধীন নারীর অর্ধেক শাস্তি ভোগ করিতে হইবে ৷' ইহা দ্বারা এমন শাস্তির কথা বুঝান হইয়াছে যাহা অর্ধেক করা যায়। উহা হইল চাবুক মারা, প্রস্তর নিক্ষেপ নয়। কেননা প্রস্তর নিক্ষেপ অর্ধ ভাগে ভাগ করা যায় না। আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ (র) এমন একটি রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন যাহা আবূ সাওরের মাযহাবের সম্পূর্ণ উল্টা । রিওয়ায়াতটি হইল এই ঃ হাসান ইব্ন সাঈদ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, সাফিয়া নানী এক দাসী হিমসের এক দাসের সঙ্গে ব্যভিচার করে। এই অবৈধ মিলনের মাধ্যমে তাহাদের একটি সন্তান হয়। ব্যভিচারী দাস এই সন্তানের অধিকার দাবি করিয়া বসে । ফলে উভয়ে হযরত উসমান (রা)-এর নিকট মুকাদ্দমা দায়ের করে। হযরত উসমান (রা) এই মুকাদ্দমা ফয়সালার ভার হযরত আলী (রা)-এর নিকট অর্পণ করেন। হ্যরত আলী (রা) বলেন £ঃ আমি এই ব্যাপারে সেই মীমাংসা করিব; রাসূলুল্লাহ (সা) এই ব্যাপারে যেরূপ মীমাংসা দান করিয়া গিয়াছেন। অতএব শিশুর মালিক হইবে দাসীর মনিব, ব্যভিচাঁরীকে হত্যা করা হইবে পাথর নিক্ষেপের মাধ্যমে এবং উভয়ের জন্য রহিয়াছে পঞ্চাশটি করিয়া চাবুকের আঘাত । কেহ বলিয়াছেন, ইহার উদ্দেশ্য হইল শাস্তির উচ্চস্তর হইতে নিমনস্তর পর্যন্ত বুঝান। অর্থাৎ দাসীদের শাস্তি হইল আযাদদের অর্ধেক; যদি সে সধবা হয়। আর বিবাহের আগে-পরে কোন অবস্থায়ই তাহাদেরকে প্রস্তরাঘাত করা হইবে না। ইসফাহ-এর গ্রন্থকারও এইরূপ অভিমত প্রকাশ করিয়াছেন। ইমাম শাফিঈ এবং ইব্ন আবদুল হিকাম (র) হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে বায়হাকী (র) স্বীয় কিতাবুস সুনান ওয়াল আসার-এও ইহা উদ্ধৃত করিয়াছেন। দ্বিতীয়ত, আলোচ্য বিষয়টি কুরআনের অর্থ হইতে দূরে অবস্থিত । কেননা আয়াত দ্বারা কেবল এক অবস্থায় অর্ধেক শাস্তির কথা বুঝায়। দ্বিতীয় কোন অবস্থার কথাও বলা হয় নাই। অতএব কিভাবে ধরা যায় যে, সকল অবস্থায় এবং সকল শাস্তিই তাহাদের অর্ধেক ? ইহাও বলা হইয়াছে যে, আয়াতের উদ্দেশ্য হইল বিবাহিতা অবস্থায় ইমাম তাহার উপর হদ্ কায়েম করিবেন । এই অবস্থায় মনিবের হদ্ কায়েম করা জায়েয নয়। ইহাও ইমাম আহমদের উক্তির একটি । আর বিবাহের পূর্বে সে হদ্ কায়েম করিতে পারিবে । তবে উভয় অবস্থায় আযাদ অপেক্ষা অর্ধেক শাস্তি প্রদান করিতে হইবে । এই ব্যাখ্যাও আয়াতের মূল অর্থ হইতে দূরের । কেননা আয়াত দ্বারা এই কথা বুঝায় না। উল্লেখ্য, যদি এই আয়াতটি নাযিল না হইত তবে আমরা দাস-দাসীদের অর্ধেক শাস্তির কথা জানিতে পারিতাম না । ফলে তাহাদিগকেও সাধারণভাবে একশত চাবুক অথবা প্রস্তরাঘাত করা হইত ৷ কেননা অন্য আয়াত দ্বারা তাহা প্রমাণিত হয় । হাদীসে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রা) বলেন ৪ হে জনমণ্ডলী! ‘তোমরা তোমাদের অধীনস্থদের উপর হদ জারী কর। হউক তাহারা বিবাহিত ও বিবাহিতা এবং অবিবাহিত ও অবিবাহিতা । ইহাছাড়া অন্য কোন হাদীসে বিবাহিতা-অবিবাহিতাদের মধ্যে কোন তারতম্য পাওয়া যায়না।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।