Contents ৩৩২ তাফসীরে ইব্ন কাছীর তাহাদিগকে বলিলেন, আজ রাত্রিতে তোমরা আমার নিকট উপস্থিত হইবে । তোমাদের নিকট হইতে আমাকে একটি কাজ লইতে হইবে । তাহারা রাত্রিতে তাহার নিকট সমবেত হইলে তিনি. নিজে খাদ্য পরিবেশন করিয়া তাহাদিগকে আহার করাইলেন। তাহাদের আহার শেষ হইবার পর তাহাদের হাত নিজ হাতে ধৌত করিয়া এবং নিজ বস্তে মুছিয়া দিলেন। তাহাদের নিকট ইহা অস্বস্তিকর ঠেকিল। তিনি বলিলেন, শোন! আজ রাত্রিতে কেহ আমার কোনো কাজে বাধা প্রদান করিলে তাহার সহিত আমার সম্পর্ক থাকিবে না । ইহাতে শিষ্যগণ বাধা প্রদানে বিরত রহিলেন। শিষ্যগণের সেবা শেষ করিয়া তিনি বলিলেন, আজ রাত্রিতে আমি নিজে তোমাদিগকে খাদ্য পরিবেশন করিয়া এবং তোমাদের হাত ধৌত করিয়া দিয়া তোমাদের যে সেবা করিয়াছি, উহা যেন তোমাদের জন্যে আদর্শ হইয়া বিরাজ করে। তোমরা আমাকে তোমাদের সকলের মধ্যে শ্ৰেষ্ঠতম ব্যক্তি বিবেচনা করিয়া থাকো । এতদ্সত্বেও আমি নিজে তোমাদিগকে সেবা করিয়াছি । তোমাদের কেহ যেন অপরের প্রতি শ্রেষ্ঠত্বের দম্ভ প্রকাশ না করে; বরং একজন অপরজনের সেবায় নিজেকে যেন ত্রুপ বিলাইয়া দেয় যেমন বিলাইয়া দিয়াছি (আজ) আমি নিজেকে তোমাদের সেবায়। এখন আজ রাত্রিতে তোমাদের নিকট হইতে কি কাজ লইতে চাহিয়াছি তাহা শোন । তোমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর নিকট দুআ করিবে, তিনি যেন আমার মৃত্যুকে বিলম্বিত করিয়া দেন। শিষ্যগণ কাতর প্রার্থনার জন্যে প্রস্তুত হইলে নিদ্রা তাহাদিগকে আচ্ছন্ন করিয়া ফেলিল । তাহারা প্রার্থনা করিতে পারিল না । হযরত ঈসা (আ) তাহাদিগকে জাগাইবার কার্যে ব্যাপৃত রহিলেন আর বলিতে লাগিলেন, সুবহানাল্লাহ! তোমরা আমার সাহায্যের জন্য একটা রাত্রিও না ঘুমাইয়া পারিতেছে না ? তাহারা বলিল, আল্লাহর কসম! আমাদের কি হইল বুঝিতে পরিতেছি না। আমাদের রাত্রি জাগরণ করিবার অভ্যাস রহিয়াছে। আমরা অনেকেই রাত্রি জাগরণ করিয়া থাকি । আজ যেন কেন জাগিয়া থাকিতে পারিতেছি না। আমাদের মধ্যে ও আপনার জন্য দু‘আর মধ্যে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি হইয়া গিয়াছে । ইচ্ছা সত্ত্বেও আমরা দুআ করিতে পারিতেছি না। হযরত ঈসা (আ) বলিলেন, রাখাল চলিয়া যাইবে আর ছাগপাল ছত্রভঙ্গ হইয়া যাইবে । তিনি অনুরূপ আরো কথা বলিলেন। ইহাদ্বারা নিজের প্রস্থানের ইঙ্গিত প্রদান করিতেছিলেন। অতঃপর বলিলেন £ শোন, আমি সত্য কথা বলিতেছি। আজ ভোরে মোরগ ডাকিবার পূর্বে তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি তিনবার আমার সহিত নিজের সম্পর্ককে অস্বীকার করিবে। তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি স্বল্প কয়েকটা দিরহামের বিনিময়ে আমাকে বিক্রয় করিয়া দিয়া আমার বিক্রয় মূল্য ভক্ষণ করিবে। তাহার সহচরবৃন্দ তথা হইতে বিভিন্ন দিকে চলিয়া গেল । এদিকে ইয়াহুদীগণ তাহাকে খুঁজিতেছিল । তাহারা শামউন নামক জনৈক হাওয়ারীকে গ্রেফতার করিয়া বলিল, এই ব্যক্তি তাহার (ঈসার) একজন শিষ্য । সে উহা অস্বীকার করিল । বলিল, আমি তাহার শিষ্য নহি। ইহাতে ইয়াহুদীগণ তাহাকে ছাড়িয়া দিল। অন্য একদল তাহাকে ধরিলে সে অনুরূপ অস্বীকার করিল। অতঃপর শামউন মোরগের ডাক শুনিতে পাইল এবং চিন্তাত্বিত হইয়া কাঁদিতে লাগিল । প্রভাতে জনৈক হাওয়ারী ইয়াহ্দীদের নিকট আসিয়া বলিল, আমি মসীহর (ঈসার) সন্ধান দিতে পারিলে তোমরা আমাকে কি পুরস্কার দিবে ? তাহারা তাহাকে ত্রিশটি দিরহাম প্রদান করিল। সে উহা গ্রহণ করত তাহাদিগকে হযরত
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।