তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৩৩১ দ্বিতীয় সম্প্রদায়ের দাবি হইল, ঈসা আল্লাহর পুত্র । তিনি যতদিন চাহিয়াছেন ততদিন আমাদের মধ্যে ছিলেন। অতঃপর আল্লাহ তাহাকে নিজের কাছে উঠাইয়া লইয়াছেন। এই সম্প্রদায় ‘নাসতুরিয়া’ সম্প্রদায় নামে পরিচিত । তৃতীয় সম্প্রদায় বিশ্বাস করে, হযরত ঈসা (আ) আল্লাহর বান্দা ও রাসূল । আল্লাহ যতদিন চাহিয়াছেন, তাহার বান্দা ও রাসূল আমাদের মধ্যে ছিলেন। অতঃপর তিনি তাহাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন। এই সম্প্রদায় হইতেছে খ্রিস্টান জাতির মধ্যকার ‘মুসলিম’ সম্প্রদায় । প্রথমোক্ত দুই অমুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের লোকদের উপর বিজয়ী হইয়া তাহাদিগকে হত্যা করে। এইভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর আগমন পর্যন্ত ইসলাম কোণঠাসা রহিয়া যায় । উপরোক্ত হাদীসের সনদ হযরত ইব্‌ন আব্বাস (রা) পর্যন্ত সীমিত । সনদটি সহীহ । ইমাম নাসাঈও অনুরূপ একটি রিওয়ায়াত আবূ মুআবিয়া হইতে আবূ কুরায়বের মাধ্যমে বর্ণনা করিয়াছেন। পূর্বযুগীয় একাধিক মুফাস্সির উল্লেখ করিয়াছেন যে, হযরত ঈসা (আ) স্বীয় সহচরবৃন্দকে বলিয়াছিলেন, তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করিয়া আমার স্থলে নিহত হইতে প্রস্তুত রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে আখিরাতে জান্নাতে আমার সঙ্গী ও বন্ধু হইবে। ইব্ন জারীর (র)......ওয়াহাব ইব্ন মুনাবিবহ (র) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত ঈসা (আ) তাহার সতেরজন ‘হাওয়ারী’ সহচরসহ একটা ঘরে প্রবেশ করিলে ইয়াহুদীগণ তাহাদিগকে ঘিরিয়া ফেলিল। তাহারা ঈসা (আ)-এর নিকট পৌছিলে আল্লাহ তা'আলা -তাহার সকল শিষ্যকে তাহার সমআকৃতিবিশিষ্ট করিয়া দিলেন । ইয়াহুদীগণ বলিল, তোমরা আমাদের উপর যাদু চালাইয়াছ ৷ হয় ঈসা আমাদের নিকট আত্মপ্রকাশ করিবে, নতুবা তোমাদের সকলকে হত্যা করিব । হযরত ঈসা (আ) স্বীয় সহচরবৃন্দকে বলিলেন, আজ তোমাদের মধ্য হইতে কে আছি । এই বলিয়া সে ইয়াহুদীদের নিকট আসিয়া বলিল, আমিই প্রকৃত ঈসা । আল্লাহ তাআলা তাহাকে পূর্বেই হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দিয়াছিলেন। তাহারা তাহাকে (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দেওয়া হইল আর তাহারা মনে করিল যে, তাহারা ঈসাকেই হত্যা করিয়া ফেলিয়াছে। খ্রিষ্টানগণও তাহাদের ন্যায় মনে করিল। তাহারাও ভাবিল যে, ইয়াহুদীগণ কর্তৃক নিহত ব্যক্তিই হযরত ঈসা (আ)। অথচ সেদিনই আল্লাহ তাহাকে আকাশে তুলিয়া নিয়াছেন। অবশ্য এই রিওয়ায়াত অনুরূপ অন্য কোনো রিওয়ায়াত দ্বারা সমর্থিত হয় নাই । ইব্ন জারীর (র)......ওয়াহাঁব ইবন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করেন ৪ আল্লাহ তা'আলা যখন হযরত ঈসা (আ)-কে জানাইয়া দিলেন যে, তাহার দুনিয়া ছাড়িয়া যাইবার সময় নিকটে আসিয়া গিয়াছে, তখন তিনি মৃত্যুভয়ে অস্থির হইয়া পড়িলেন। তাহার নিকট ইহা দুঃসহ বোধ হইল ৷ তিনি স্বীয় সহচর হওয়ারীদিগকে আহারের দাওয়াত দিলেন।

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।