তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩০ তাফসীরে ইব্ন কাছীর = CS Yili Cs ls ils JETER অর্থাৎ ‘যে সকল ইয়াহুদী ও খ্রিস্টান বিশ্বাস করে যে, ঈসা নিহত হইয়াছেন, তাহারা সকলেই ভ্রান্ত ও ভিত্তিহীন বিশ্বাসের আবর্তে ঘুরপাক খাইতেছে !' EEE EEE অর্থাৎ ‘তাহারা সন্দেহমুক্ত হইয়া উক্ত ব্যক্তিকে হত্যা করে নাই; বরং সন্দিগ্ধ মনে তাহাকে হত্যা করিয়াছে ।' \ alll leas, বরং ‘আল্লাহ তীহাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন.... ৷' Us ye i LS অর্থাৎ আল্লাহ মহা পরাক্রমশালী । তাহার ইচ্ছার বাস্তবায়ন রোধ করিবার ক্ষমতা কাহারও নাই । তিনি স্বীয় কাৰ্যসমূহে মহাপ্রজ্ঞা ও হিকমতের অধিকারী । ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন $ ‘যখন আল্লাহ তাআলা হযরত ঈসা (আ)-কে আকাশে উঠাইয়া লইতে ইচ্ছা করিলেন, হযরত ঈসা (আ) তখন একটি ঘরে তাহার বারজন হাওয়ারীর নিকট আগমন করিলেন । তিনি একটি জলাশয় হইতে গোসল করিয়া তাহাদের নিকট গেলেন । তাহার মাথা হইতে তখন পানি গড়াইয়া পড়িতেছিল। তিনি বলিলেন, তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি আমার উপর ঈমান আনিবার পর বারোবার আমার প্রতি কুফরী করিবে । অতঃপর বলিলেন, . তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করত আমার স্থলে নিহত হইতে প্রস্তুত রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, আখিরাতে সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। একটা যুবক তাহার আহ্বানে সাড়া দিয়ে দন্ডায়মান হইল । সে ছিল সকলের মধ্যে নবীনতম। তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। পুনরায় সেই যুবকটিই দন্ডায়মান হইল ৷ তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। পুনরায় সেই যুবকটিই দন্ডায়মান হইল । তখন হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, তুমিই সেই সৌভাগ্যবান ব্যক্তি । অতঃপর আল্লাহ তাআলা যুবকটিকে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দিলেন এবং হযরত ঈসা (আ)-কে ঘরের একটি ছিদ্র দিয়া আকাশে তুলিয়া লইলেন। এদিকে ইয়াহুদীগণ তাহাকে খুঁজিতে আসিয়া তাহার আকৃতিপ্রাপ্ত যুবকটিকে ধরিয়া লইয়া গেল এবং তাহাকে শুলীবিদ্ধ করিল । হযরত ঈসা (আ)-এর জনৈক সহচর তাহার প্রতি ঈমান আনিবার পর বারোবার তাহার প্রতি কুফরী করিল । খ্রিষ্টান জাতি ঈসা (আ)-এর স্বরূপ সম্বন্ধে তিনটি সম্প্রদায়ে বিভক্ত হইয়া গেল। প্রথম সম্প্রদায়ের দাবি, ঈসা স্বয়ং আল্লাহ । তিনি যতদিন চাহিয়াছেন ততদিন আমাদের মধ্যে ছিলেন । অতঃপর আকাশে উঠিয়া গিয়াছেন। এই সম্প্রদায় ‘ইয়াক্বিয়া’ সম্প্রদায় নামে পরিচিত ।

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।