Contents [| ৩২৮ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ তাহারা বলিয়াছিল, ‘যেই ঈসা ইব্ন মরিয়ম আল্লাহ্র রাসূল বলিয়া দাবি করে, আমরা তাহাকে হত্যা করিয়া ফেলিয়াছি।' তাহারা হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ)-কে উপহাস করিয়া ‘আল্লাহর রাসূল’ বলিত । যেমন মুশরিকগণ ঠাট্টাচ্ছলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-কে বলিত ৪ cus Ll Sale Jl sill অর্থাৎ ‘ওহে সেই ব্যক্তি যাহার প্রতি বাণী নাযিল হইয়াছে, নিশ্চয়ই তুমি পাগল ৷' অভিশপ্ত ইয়াহুদী জাতির চরিত্র আল্লাহ তা‘আলা বিভিন্ন অলৌকিক নিদৰ্শন সহকারে বনী ইসরাঈলের হিদায়াতের জন্যে হযরত ঈসা (আ)-কে নবী বানাইয়া পাঠাইলেন। তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টিদান করিতেন, আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগীকে নিরাময় করিতেন এবং আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবিত করিতেন। তিনি কাদামাটি দ্বারা পাখি বানাইয়া উহাতে ফুঁ দিতেন । উহাতে আল্লাহর নিদেশে প্রাণ সঞ্চার হইত এবং উহা আকাশে উড়িত। মানুষ উহার উডডয়ন প্রত্যক্ষ করিত। এইরূপ অন্যান্য মু‘জিযা আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-এর মাধ্যমে বনী ইসরাঈলকে প্রদর্শন করিতেন । তাহারা এতদ্দর্শনে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবার উৎপীড়ন করিতে লাগিল। তাহারা আল্লাহর নবীকে কোথাও স্থির হইয়া টিকিতে দিল না। তাহাদের উৎপীড়নে অতিষ্ঠ হইয়া তিনি স্বীয় মাতা হযরত মরিয়ম (আ)-কে সঙ্গে লইয়া এক জনপদ হইতে আরেক জনপদে ঘূুরিয়া বেড়াইতে বাধ্য হইলেন । ইহাতেও পাষণ্ড কাফির বনী ইসরাঈলের মনের তৃপ্তি হইত না । মনের ঝাল মিটাইবার জন্যে তাহারা সিরিয়ার তৎকালীন সম্রাটের দ্বারস্থ হইল ৷ সম্রাট ছিল নক্ষত্রপূজক একজন মুশরিক । তাহার স্বজাতীয়গণ ‘আল-ইউনান’ নামে পরিচিত ছিল। তাহারা সম্রাটকে বলিল, একটা লোক বায়তুল মুকাদ্দাস এলাকায় মানুষকে বিপথগামী করিতেছে এবং সম্রাটের বিরুদ্ধে তাহার প্রজাবৃন্দকে ক্ষেপাইয়া তুলিতেছে। সম্রাট ইহা শুনিয়া রাগান্বিত হইল । সে বায়তুল মুকাদ্দাস এলাকার প্রতিনিধিকে লিখিত নির্দেশ দিল, সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়টি যেন সে গুরুত্ব সহকারে গ্রহণ করে। তাহাকে যেন শূলীবিদ্ধ করে ও তাহার মস্তকে যেন কন্টক মুকুট পরাইয়া দেয়। এইভাবে তাহাকে হত্যা করিয়া জনগণকে যেন সে তাহার অনিষ্ট হইতে রক্ষা করে। রাজ প্রতিনিধির নিকট সম্বাটের নির্দেশ পৌছিবার পর সে উহা পালন করিবার নিমিত্ত একদল লোকসহ হযরত ঈসা (আ)-এর নিকট গমন করিল । তিনি তখন একদল সহচর সহ একটি ঘরে অবস্থান করিতেছিলেন। তথায় তাহার সহচরের সংখ্যা তখন বার, তের অথবা সতের ছিল। সেদিন ছিল শুক্রবার । সময় অপরাহ্ন আসরের পর । সম্মুখে শনিবারের রাত্রি । তাহারা তখন সেখানে হযরত ঈসা (আ)-কে ঘিরিয়া ফেলিল। তিনি দেখিলেন, হয় তাহারা ঘরে প্রবেশ করিয়া তাহাকে গ্রেফতার করিবে, না হয় তাহাকে তাহাদের নিকট গিয়া আত্মসমর্পণ করিতে হইবে ৷ তাই তিনি স্বীয় সহচরবৃন্দকে বলিলেন, তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করিতে প্রস্তুত রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে জান্নাতে আমার
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।