Contents ৩২৬ তাফসীরে ইব্ন কাছীর ১৫৭. “আর আল্লাহর রাসূল মরিয়ম-তনয় ‘ঈসা মসীহকে আমরা হত্যা করিয়াছি’ তাহাদের এই উক্তির জন্য । তাহারা তাহাকে হত্যা করে নাই ও শূলীবিদ্ধও করে নাই; কিন্তু তাহাদের এইরূপ মনে হইয়াছিল । যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল, তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এবং এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের কোনো জ্ঞানই ছিল না । ইহা নিশ্চিত যে, তাহারা তাহাকে হত্যা করে নাই ।” ২৫৮. “বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন; এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” ১৫৯. “কিতাবীদিগের মধ্যে প্রত্যেকে তাহার মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।” তাফসীর £ঃ আলোচ্য আয়াত ও উহার পরবর্তী কয়েকটি আয়াতে ইয়াহুদী জাতির কতগুলি জঘন্যতম পাপের বিষয় বিবৃত হইয়াছে। এই সকল পাপ তাহাদের উপর আল্লাহর গযব ও অভিসম্পাত ডাকিয়া আনিয়াছে এবং তাহাদিগকে হিদায়াত ও সত্য পথ হইতে বিভ্রান্ত ও সুদূরে নিক্ষিপ্ত করিয়াছে। তাহাদের জঘন্যতম কয়েকটি পাপ হইতেছে, তাহাদের নিকট হইতে আল্লাহ্ কর্তৃক দৃঢ়ভাবে গৃহীত অঙ্গীকার ভঙ্গ করা এবং নবীগণের মাধ্যমে আল্লাহ কর্তৃক প্রদর্শিত মু‘জিযাসমূহ ও নিদৰ্শনাবলীকে অগ্ৰাহ্য করা । 32 Lb FLT pl অর্থাৎ তাহারা নিরতিশয় সত্যদ্বেষী হইবার কারণে বিপুল সংখ্যক নবীকে অন্যায়ভাবে হত্যা করিয়াছিল । আর উহার ফলে আল্লাহ কর্তৃক অভিশপ্ত হইয়াছিল। lk Cl es আর তাহারা অভিশপ্ত হইয়াছিল এই কথা বলিবার কারণে-‘আমাদের হৃদয়সমূহ আবৃত রহিয়াছে ।' হযরত ইব্ন আব্বাস (রা) মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়র, ইকরিমা, সুদ্দা, কাতাদা (র) প্রমুখ বহু মুফাস্সির বলিয়াছেন &1£ শব্দের অর্থে আবরণে আচ্ছাদিত । মুশরিকগণও ইয়াহুদীদের অনুরূপ উক্তি করিত। তাহাদের উক্তির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ UL it tes 3g Clay yess Ll ici Cl NG GU olac El cli ols কেহ কেহ বলেন £ £2 শব্দের অর্থ (জ্ঞানের) ভান্ডার । অর্থাৎ ইয়াহুদীগণ বলিত, ‘আমাদের হৃদয়সমূহ হইতেছে আমাদের দ্বারা অর্জিত বিপুল জ্ঞানরাশির ভান্ডার ৷’ কালবী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে উপরোক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। সূরা বাকারায় ইয়াহুদীদের অনুরূপ উক্তি বর্ণিত হইয়াছে। api tele tin be
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।