Contents সূরা নিসা ৩২১ উপরোক্ত আয়াতদ্বয়ের তাৎপর্য এই যে, যাহারা যে কোন রাসূলের প্রতি কুফর করিবার দ্বারা আল্লাহ ও তাহার সকল রাসূলের প্রতি কুফর করে ও ঈমান আনিবার ব্যাপারে আল্লাহ ও তাহার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ কাহারও প্রতি ঈমান আনে ও কাহারও প্রতি আনে না, বরং ঈমান ও কুফরের মধ্যবর্তী একটি পথ অনুসরণ করে, উহা আল্লাহ্র নিকট গৃহীত হইতে পারে না। এখানে লক্ষণীয় যে, কোন নবীর প্রতি কুফরকে আল্লাহ তা'আলা তাহার ও তাহার সকল রাসূলের প্রতি কুফর বলিয়া আখ্যায়িত করিয়াছেন । আরও লক্ষণীয় এই যে, ঈমান ও কুফরের উপরোক্ত মধ্যবর্তী পন্থার অনুসারীকে আল্লাহ তাআলা ‘নিশ্চিত কাফির’ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। প্রকৃত কথা এই যে, ঈমান ও কুফরের মধ্যবর্তী এইরূপ কোন পথ আল্লাহর নিকট কোনক্রমে গ্রহণযোগ্য নহে। উহা পূর্ণ কুফর বৈ কিছুই নহে। “ae অর্থাৎ এই সকল কাফিরের জন্যে আল্লাহ তা‘আলা লাঞ্চনাকর মহা' শাস্তি নির্ধারিত করিয়া রাখিয়াছেন। কারণ তাহারা তো নবীকে অবিশ্বাস করিয়াছে ও তাহাকে অবমাননা করিয়াছে। কোন ক্ষেত্রে দেখা গিয়াছে, পার্থিব ধন-সম্পদ ইত্যাদির মোহে আচ্ছন্ন-হইয়াই তাহারা নবীর দাবি সম্বন্ধে যথাযোগ্য চিন্তা-ভাবনা করিবার অবকাশ পায় নাই । আবার কোন ক্ষেত্রে দেখা গিয়াছে, তাহারা জানিয়া বুঝিয়াই ঈর্ষা ও বিদ্বেষের কারণে সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে। যেমন, অনেক ইয়াহুদী আলিম নবী করীম (সা)-কে প্রত্যাখ্যান করিয়াছে, তাহার বিরুদ্ধে শত্ৰুতা করিয়াছে, ষড়যন্ত্র করিয়াছে এবং যুদ্ধ করিয়াছে। অথচ তাহারা জানিত, মুহাম্মদ (সা) সত্যবাদী, তাহার দাবি সত্য এবং তিনি সত্য নবী । কিন্তু নবুওয়াতের ন্যায় বিশাল নিয়ামত আল্লাহ তাহাকে কেন প্রদান করিলেন-এই ঈর্ষাই তাহাদিগকে ঈমান আনিতে দেয় নাই । আল্লাহ তাহাদের জন্য যেরূপ আখিরাতের শাস্তি নির্ধারিত করিয়াছেন, তদ্রুপ দুনিয়ার শাস্তিও নির্ধারিত করিয়া রাখিয়াছেন। তাহাদের সম্বন্ধে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ dl tye diy gels GSLs Uae Sia অর্থাৎ ‘ইয়াহুদীগণের প্রতি দুনিয়া ও আখিরাত উভয় জগতে অপমান ও লাঞ্চনা নামিয়া আসিয়াছে । আর তাহারা উভয় জগতে আল্লাহর ক্রোধ ও গযবের অধীন থাকিবে ।' ১৫২ নং আয়াতে আল্লাহ তা'আলা সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উম্মতকে মহা পুরস্কার তথা জার্বাতের সুসংবাদ দিতেছেন। কারণ, এই উন্মত সকল আসমানী কিতাব ও সকল নবীর প্রতি ঈমান রাখে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ EL all SATE Se ally be ANUS Un LD Se TSE TOE Ls ES অর্থাৎ ‘রাসূল ও মু’মিনগণ তাহার প্রভু যাহা নাযিল করিয়াছেন তাহার উপর ঈমান আনিয়াছে। তাহারা সকলেই আল্লাহ, তাহার ফেরেশতা, কিতাবসমূহ ও রাসূলগণের উপর ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা নবীগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না ৷' কাছীর-_৩/৪১
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।