তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২০ তাফসীরে ইব্ন কাছীর ১৫০. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ ও তাহার রাসূলের মাঝে তারতম্য করিতে চাহে এবং বলে, ‘আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি’ অতঃপর ইহাদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করিতে চাহে ।” ১৫১. “প্রকৃতপক্ষে ইহরাই সত্য প্রত্যাখ্যানকারী এবং সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি।” ১৫২. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণে বিশ্বাস করে এবং তাহাদের একের সহিত অপরের পার্থক্য করে না, উহাদিগকেই তিনি পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু | তাফসীর 8 ১৫০ ও ১৫১ নং আয়াতদ্বয়ে আল্লাহ তা'আলা ইয়াহুদী, নাসারা প্রভৃতি জাতিকে তাহাদের জন্যে দোযখের ভয়াবহ আযাব নির্ধারিত করিয়া রাখিবার সংবাদ শুনাইতেছেন। তাহাদের জন্যে উক্ত আযাব নির্ধারিত হইবার কারণ এই যে, তাহারা আল্লাহ ও তাহার রাসূলগণের প্রতি ঈমান আনিবার বেলায় পার্থক্য সৃষ্টি করিয়াছে । তাহারা আল্লাহর কোন রাসূলের প্রতি ঈমান আনিয়াছে, আবার কোন রাসূলকে অবিশ্বাস করিয়াছে। তাহাদের এই কুফরীর কারণ সত্য বিদ্বেষ ও কুপ্রবৃত্তির অনুসরণ এবং চিরাচরিত প্রথা ও পূর্ব পুরুষদের অনুকরণ ছাড়া আর কিছুই নহে । তাহাদের নিকট স্বীয় আচরণের পক্ষে কোন প্রমাণ নাই, থাকিতে পারে না । ইয়াহুদীগণের প্রতি আল্লাহর অভিসম্পাত । তাহা ছাড়া তাহারা অন্যান্য নবীর প্রতি ঈমান আনিলেও হযরত ঈসা (আ) ও সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর প্রতি ঈমান আনে নাই । খ্রিস্টানগণ অন্যান্য নবীর প্রতি ঈমান আনিলেও নবীকূল-শিরোমণি খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-এর প্রতি ঈমান আনে নাই ৷ ‘সামেরা’ সম্প্রদায় হযরত মূসা (আ)-এর প্রতিনিধি হযরত ইউশা (আ)-এর পরবর্তী কোন নবীতেই বিশ্বাসী নহে। অগ্নি উপাসক জাতি সম্বন্ধে কথিত আছে, তাহারা ‘যারদশৃত’ নামক তাহাদের প্রতি প্রেরিত জনৈক নবীর প্রতি প্রথমে ঈমান আনিয়া পরে তাহার আনীত শারী‘আতকে প্রত্যাখ্যান করিয়াছে। আল্লাহ তাহাকে তাহাদের মধ্য হইতে উঠাইয়া নিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ ঈমান সম্পর্কীয় একটি মূল কথা এই যে, কোনো ব্যক্তি যদি মাত্র একজন নবীকে অবিশ্বাস এবং তাহার প্রতি কুফর করে, তবে তাহার এই অবিশ্বাস ও কুফর সকল নবীর প্রতি অবিশ্বাস ও কুফরের শামিল হইবে কারণ আল্লাহ কর্তৃক প্রেরিত প্রত্যেক নবীর প্রতি ঈমান আনা ফরয ও অপরিহার্য কর্তব্য । এমতাবস্থায় ঈর্ষা, বিদ্বেষ অথবা অন্য কোনো কুপ্রবৃত্তির কারণে কেহ কোনো নবীর প্রতি কুফর করিলে স্বভাবতই একথা প্রমাণিত হইয়া যাইবে যে, অন্যান্য নবীর প্রতি সে যে ঈমান আনিয়াছে, তাহা সত্যের প্রতি তাহার ভালবাসার কারণে নহে, বরং পার্থিব কোন তুচ্ছ স্বার্থের কারণে । যেমন ঃ গোত্র-প্রীতি কিংবা মাতাপিতার নিকট হইতে প্রাপ্ত ধর্মীয় উত্তরাধিকার অথবা সমাজের অনুকরণ ইত্যাদি । Foor os “oe oo #84 “20-7 020 2 EN 1 i - 9} 0dr oo 24 ays lon I Se sss 9 LU IAS Hl £0 eo } ০৮০+ o 2 23 0 ofo 5 oor #2 20-2 oor # of + 920 Ber * ® ow « * bd b= i ঙ . E+ * | Hi ells 2 (922 of L923 OE HOI AE HH IH Zo {2 লা “0 bo পতা পতলল ণ “eo oA er to 2

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।