Contents সুরা নিসা ৩১৭ Lt 085 01 SIE Gs NSN NLS 3 OY ous oo OBS OE EN 532 5 3 SS HK BGG) OL ১৪৮. “মন্দ ভাষার অবতারণা আল্লাহ ভালবাসেন না । তবে যাহার উপর যুলম করা হইয়াছে, তাহার কথা স্বতন্ত্র; এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ৷” ১৪৯. “তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা গোপনে করিলে অথবা কটু কথা ক্ষমা করিলে আল্লাহও দোষ মোচনকারী, শক্তিমান ৷” তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতের ব্যাখ্যায় ইব্ন আবূ তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আল্লাহ তা'আলা এই আয়াতে বলিতেছেন $ কেহ কাহারও প্রতি বদদু‘আ করিলে তাহা আল্লাহ পসন্দ করেন না। তবে কেহ অত্যাচারিত হইলে তাহার জন্যে অত্যাচারী ব্যক্তির প্রতি বদদুআ করিবার অনুমতি রহিয়াছে। তবে ধৈর্যধারণ করা তাহার জন্যে শ্ৰেয়তর । আবু দাউদ (র)....হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আয়েশা (রা)-এর একটি দ্রব্য চুরি হইয়া গেল । তিনি চোরের জন্যে বদদু‘আ করিতে লাগিলেন ইহাতে নবী করীম (সা) বলিলেন, ‘তাহার (গুনাহের) বোঝাকে হালকা করিয়া দিওনা ।' হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন $ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারীর প্রতি বদদু‘আ করিবে না; বরং এই বলিবে ৪ আয় আল্লাহ! তুমি তাহার বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তাহার নিকট হইতে আমার হক আদায় করিবার ব্যবস্থা করিয়া দাও । হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন ৪ আল্লাহ তা‘আলা অত্যাচারিত ব্যক্তিকে অত্যচারীর জন্যে বদদুআ করিতে অনুমতি দিয়াছেন বটে, তবে তাহাকে অত্যাচার করিবার অনুমতি অত্যাচারিত ব্যক্তিকে দেন নাই । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুল করীম ইব্ন মালিক আল-জাযরী বলিয়াছেন £ কেহ কাহাকেও গালি দিলে সে তাহাকে গালি দিয়া প্রতিশোধ লইতে পারে; কিন্তু কেহ কাহারও বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিলে সে তাহার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিয়া প্রতিশোধ লইতে পারিবে না। কারণ আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ অর্থাৎ ‘অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিশোধ নেয়, তাহাদের পক্ষে কোনো পথ (প্রতিপক্ষকে শাস্তি প্রদানের যুক্তি) নাই ৷ আবু দাউদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ পরস্পর গালিদাতা দুই ব্যক্তির গালির বক্তব্য বিষয় প্রথম গালিদাতা ব্যক্তির প্রতি প্রযোজ্য হইবে যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করে।
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।