Contents সূরা নিসা . ৩১১ হইতেছে নিমোক্ত তিনটি লোকের অবস্থার সমতুল্য । তিনটি লোক একটি নিম্নভূমির নিকট উপস্থিত হইল ৷ তাহাদের একজন উহাতে নামিয়া উহা অতিক্রম করিয়া গেল । তৎপর তাহাদের আরেকজন উহাতে নামিল । সে উহার অর্ধাংশ অতিক্রম করিবার পর প্রথম প্রান্তে অবস্থিত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, সাবধান! কোথায় যাইতেছে, ধ্বংসের দিকে ? এই স্থানে ফিরিয়া আইস। পক্ষান্তরে নিম্নভূমির দ্বিতীয় প্রান্তে অবস্থিত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, নাজাত এইদিকে রহিয়াছে; এইদিকে আইস ৷ নিম্নভূমির মধ্যস্থলে দণ্ডায়মান লোকটি একবার এই লোকটির দিকে তাকায়, আর একবার ওই লোকটির দিকে তাকায় । এমন সময়ে স্বোত আসিয়া তাহাকে ডুবাইয়া দিল। যে লোক নিম্নভূমি অতিক্রম করিয়া গেল, মু’মিনের অবস্থা হইতেছে তাহার অবস্থার সমতুল্য । যে লোকটি ডুবিয়া মরিল, মুনাফিকের অবস্থা হইতেছে তাহার অবস্থার সমতুল্য । তাহারা দ্বিধার দোলায় দোদুল্যমান । না এই দলে আছে, আর না এ দলে আছে। আর যে লোকটি নিম্নভূমির প্রথম প্রান্তে অবস্থান করিতেছে, কাফিরের অবস্থা তাহার সমতুল্য । ইব্ন জারীর (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন $ -e9 5 Aly YA AY ASE se এই আয়াতাংশের তাৎপর্য এই যে, মুনাফিকগণ অন্তরে মু’মিন নহে; আবার অন্তরের শিরকের কথা প্রাকাশ্যে স্বীকারও করে না। কাতাদা (র) আরও বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) মু'মিন, মুনাফিক এবং কাফির সম্বন্ধে নিমের দৃষ্টান্তটি উল্লেখ করিতেন ৪ তিনটি লোক একটি স্রোতস্বিণীর তীরে উপস্থিত হইল ৷ তাহাদের একজন উহাতে নামিয়া উহা অত্রিক্ৰম করিল । তৎপর তাহাদের আরেকজন উহাতে নামিয়া অপর তীরে উপনীত ফিরিয়া আইস । কারণ আমার ভয় হয়, তুমি ডুবিয়া মরিবে। পক্ষান্তরে দ্বিতীয় পারে উপনীত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, এইদিকে আমার নিকট আইস । কারণ এইদিকে সাফল্য রহিয়াছে। লোকটি দ্বিধার দোলায় দোদুল্যমান হইল । এই সময়ে প্রবল স্বোত আসিয়া তাহাকে ডুবাইয়া মারিল। মু’মিনের অবস্থা হইতেছে স্রোতস্বিণী অতিক্রম করিয়া অপর তীরে উপনীত লোকটির সমতুল্য । মুনাফিকের অবস্থা হইতেছে দ্বিধার দোলায় দোদুল্যমান থাকিয়া সলিল-সমাধিপ্রাপ্ত লোকটির অবস্থার সমতুল্য । মুনাফিক ব্যক্তি সংশয় ও সন্দেহের মধ্যে দিনাতিপাত করিয়া মৃত্যুপ্রাপ্ত হয়। কাফিরের অবস্থা হইতেছে স্বোতস্বিণীর প্রথম তীরে অবস্থানকারী লোকটির সমতুল্য ! কাতাদা (র) আরও বলেন ৪ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন, মুনাফিকের অবস্থা হইতেছে দুই পাল ভেড়ার মাঝখানে ভ্যা ভ্যা করিয়া এদিক ওদিক বিচরণশীল একটি ভেড়ার সমতুল্য । উহা একপাল ভেড়াকে একটি সবুজ চারণ ভূমিতে বিচরণরত দেখিয়া উহাদের দিকে আগাইয়া গেলে উহারা উহাকে শুঁকিয়া অপরিচিত বলিয়া
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।